নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলি মিথিলা

অনেকটা স্বাধীনচেতা, একঘেয়ে, কিছুটা রুক্ষ প্রকৃতির। নিজের সম্পর্কে স্পেশালি বলার মত কিছু নাই। সাধারনের মধ্য অতি সাধারন আমি । বন্ধুত্বে বিশ্বাসী । অল্প তেই কষ্ট পাই ।নিজের মতন বাঁচতে ভালোবাসি ।একাকিত্ব ও ভীষন ভালো লাগে । জটিলতা কুটিলতা পছন্দ করি না । কারো সাথে কেন জানিনা আমার সম্পর্কের বেশি দিন যায় না । হয়তো আমি তাদের বুঝতে পারিনা । পুরোটাই আমার ব্যার্থতা । আড্ডা দিতে ভালো লাগে । একা একা ঘুরে বেরাতে ভালো লাগে । হাঁটতে ভালো লাগে যদি হাঁটার জন্য নিজের মত কাউকে পাই । আমি কারো চোখের জলের মায়ায় পড়তে চাইনা । বাস্তবতার পথে হাঁটে আকাশ ছুঁতেও চাই না ।শুধু চাই মানুষ গুলো আমায় একটু খানি বুঝোক ...খুঁজতে ভালবাসি সেই দিনগুলিকে সময় থমকে থাকত যেখানে এবং যেখানে সময় অতি চঞ্চলতায় ......... আমার ছেলেবেলা আমি নারী বিষয়ে লিখি ।খুব কাছ থেকে বহু নারীকে দেখেছি নির্যাতিত হতে ।আমার কষ্ট টা এখানেই । আমি স্বপ্ন দেখি একদিন এই সমাজ থেকে নির্যাতন ধর্ষন এর বিরুদ্ধে নারীরা রুখে দাড়াবে ।আমি তাদের পাশে থাকতে চাই । ধন্যবাদ । পাগলি মিথিলা

পাগলি মিথিলা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তুই আমার

১৪ ই জুন, ২০১৪ রাত ১:৪০

বন্ধু তুই আমার



তুই আমার বন্ধু প্রিয়

রাত্রি জাগা খেয়ালে ,

তোর জন্য সুখের রাজ্য

গড়েছি চার দেয়ালে ।



তুই আমার খুব যতনে রাখা

শুকিয়ে যাওয়া গোলাপ,

তোর শূন্যতায় একলা ভীষন

আবল তাবল প্রলাপ ।



তোর জন্য অস্থিরতা আর

বুকের ভেতর কাঁপন ,

রক্তের তো নয় আত্বার যে

তুই একান্ত আপন ।



বন্ধুরে তুই কোন দিন

যাসনে আমায় ছেড়ে ,

অনেক অনেক ভালোবাসি

বন্ধু আমি তোরে ।



সাহস করে হয়তো তোকেই

হয়না কিছু বলা .

বললে যদি যাস হারিয়ে

থামিয়ে দিস চলা ।



তবুও তোকে বলেই দিলাম

তোকেই ভালোবাসি ,

এক পৃথিবী সুখ দেবো

দেখতে তোকে খুশি ।

মিথিলা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৮

আহসানের ব্লগ বলেছেন: আপনার মনের ভাব ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তোর শূন্যতায় একলা ভীষন
আবল তাবল প্রলাপ.......খুবই ভালো প্রলাপ, লিখতে থাকুন ....এক সময় আর প্রলাপ বকতে হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.