নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগে অনিয়মিত।

ব্লগে অনিয়মিত।

জাহিদুল হাসান

কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাসে ঘুমাতে পছন্দ করি। আর হ্যা, ছবি তুলতেও পছন্দ করি। flickr: http://www.flickr.com/photos/myfamilly/

জাহিদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

বাচ্চার জ্বর ও ১২ টি টেষ্ট নিয়ে একটি প্রশ্ন।

১১ ই মার্চ, ২০১২ সকাল ৯:৫১

শুক্রবার মাঝরাত থেকে আমার ৩ বয়সী কন্যার জ্বর(১০১-১০২) হয়েছিলো সাথে খুশখুশি কাশি। এক ডাক্তার আত্বীয়ের সাথে ফোনে কথা বললাম। উনি বললেন সিজন চেন্জ হচ্ছে, তাই এমনটা হতে পারে এবং নাপা সিরাপ ১ চামচ খাওয়ানোর পরামর্শ দিলেন। সকাল পর্যন্ত জ্বর কমেনি। সকালে আবার নাপা সিরাপ খাওয়ালাম, তাতেও জ্বরের তেমন উন্নতি হয়নি। শনিবার দুপুরে বাসার কাছেই Medical College for Women & Hospital এ নিয়ে গেলাম। কর্তব্যরত ডাক্তার রোগীর ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করার পর নিম্নোক্ত টেষ্টগুলো করতে দিলেন।

ব্লগের ডাক্তারদের কাছে আমার প্রশ্ন, জ্বর ও কাশির জন্য এতগুলো টেষ্ট করা কতটুকু দরকারি, কতটুকু জাষ্টিফাইড?



মন্তব্য ৫৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১২ সকাল ৯:৫৫

চিরতার রস বলেছেন: রাজনীতিবীদ, ডাক্তার, শিক্ষক, উকিল, পুলিশ এদের সাথে মিশতেই এখন ভয় হয় ।।।

১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৮

জাহিদুল হাসান বলেছেন: রাজনীতিবিদ, উকিল, পুলিশ, এদের সাথে তেমন একটা মিশতে হয় না। তবে শিক্ষক ও ডাক্তারদের সাথে না মিশে উপায় নেই।

২| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:০৬

বাংলা আমার প্রাণ বলেছেন: ডাক্তারের কাছে যা্ওয়া বন্ধ করে দিয়েছি। এখন গুগলের মামার কাছে চিকিৎসা করি।

১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪২

জাহিদুল হাসান বলেছেন: ডাক্তাদের কাছে যাওয়া বন্ধ করা প্রায় অসম্ভব। আমি নিজেও আমার হাটুর চিকিৎসায় ব্লগের ডাক্তার বীরেনদ্র স্যারের পরামর্শে খুব উপকার পেয়েছি।

৩| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:১৪

একজন অপদার্থ বলেছেন: ডাক্তার খুব খারাপ প্রাণী

১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৫

জাহিদুল হাসান বলেছেন: এভাবে ঢালাওভাবে বলা ঠিক না। কিছু খারাপের মধ্যেও অনেক ভালো ডাক্তার আছেন। যেমন অন্য সব প্রফেশনে থাকে।

৪| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:১৭

গরম সিঙ্গাড়া বলেছেন: এইটা হচ্ছে বাংলাদেশী ডাক্তারদের বিজনেস!!

১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৪

জাহিদুল হাসান বলেছেন: :| :| :|

৫| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:১৭

গরম সিঙ্গাড়া বলেছেন: এইটা হচ্ছে বাংলাদেশী ডাক্তারদের বিজনেস!!

৬| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:১৯

নীরব দর্শক বলেছেন: :( :( :(

১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৪

জাহিদুল হাসান বলেছেন: :#> :#> :#>

৭| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:১৯

সকাল>সন্ধা বলেছেন: আমি হাতুরে ডাকতার বলছি। বাচ্চার এ অবস্থায় আপনি দেখবেন বাচ্চার জার জাতে ১০২+ না হয়। তাহলে আপনা কে অতিরিক্ত কিছু সর্তকতা নিতে হবে। আর তা হল কম বয়স্ক বাচ্চারা বেশী জর সইতে পারেনা তাই তাকে পেরা সিটামল সিরাপ ৪ঘন্টা পর পর চালিয়ে জান সাথে সাপোজিটর দিতে পারেন। যদি জর ১০২ ছুয়ে ফেলে তখন সরীর স্পন্জ করতে হবে। নিয়ম হল কুসুম গরম পানিতে পরিস্কার কাপর ভিজিয়ে চিপে সমস্ত শরীর মুছে দিতে হবে। যদি জর কোন ভাবে ১০৩ চলেযায় তাহলে দেরি না করে মাথায় স্বাভাবিক ঠান্ডা পানি ডালুন। এবং সাতে সাথে তাকে ঘুমের ঔষধ খাওয়ান (সিডিল ৫০) তাতে তার মস্তিস্ক জরের কারনে খিচুনি হওয়া থেকে সজ্য ক্ষমতা বাড়বে। সাথে আপনি কোন রেজিস্ট্রারর্ড ডাক্তার দেখিয়ে এনটি বায়টিক খাওয়াতে পারেন। এ গেল স্বভাবিক জরের চিকিৎসা। সিম্টম দেখে ডাক্তার আরো কিছু দিতে পারে।

১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৭

জাহিদুল হাসান বলেছেন: দুপুর গড়িয়ে বিকালেই জ্বর ভালো কমে এসেছিলো। তারপর রাতে একটু এসেছিলো। নাপা খাওয়ানোর পর কমে গেছে। তারপর থেকে এখন পর্যন্ত ভালো আছে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

৮| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:২৩

লুলুপাগলা বলেছেন: আপনার বাচ্চার বয়স যেহেতু ৩ বছর, আমার মনে হয় নাপা/এইস দেড় চামচ পরিমান খাওয়াতে হবে। (লেবেলের গায়ে বয়স অনুযায়ী পরিমাণ ফলো করতে পারেন অথবা অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন) আমার ১ বছর বয়েসি বাচ্চাকেই ১ চাচম দেই। দুই এক দিনের জ্বরে এতগুলি টেস্ট করানোর কোন প্রশ্নই আসেনা। ৩/৪ দিনের মধ্যে যদি উন্নতি না হয় তাহলে অবস্থা বুঝে ব্যাবস্থা নিতে হবে। ঝামেলাপূর্ণ হলেও শিশু হাসপাতালের চিকিৎসা যথেস্ট মান সম্পন্ন।
(আমি কিন্তু ডাক্তার নই)

আমার বাচ্চা নিয়ে কিছুদিন আগে একবার ডাক্তারের কাছে গিয়ে ছিলাম, ডাক্তার টেস্ট লিখতে লিখতে প্রেসক্রিপশন পাতার শেষ দিকে যখন চলে আসলো তখনতো মেজাজ চরম খারাপ, ডাক্তারকে বল্লাম প্রেসক্রিপশনের পাতাতো শেষ একটা লোজ শিট কি লাগবে? ডাক্তার আমার দিকে হা করে তাকিয়ে রইলো আর আমিও বের হয়ে চলে আসলাম, ঐ ডাক্তারের কাছে আর যাইনি।

১১ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪৬

জাহিদুল হাসান বলেছেন: কাল রাতের পর আর জ্বর আসেনি। চিকিৎসা বলতে ঐ নাপা সিরাপই, তবে আপনার কথা র মত ২ চামচ। গতকাল ডাক্তার যখন এতগুলি টেষ্টে লিখতেছিলো তখন আমারো মেজাজ চরম গরম হয়েছিলো। কিন্তু আপনার মত রিয়েক্ট করতে পারিনাই :(

৯| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১১:২২

ব্লগ ৪১৬ বলেছেন: এই সব খানকির পুলা ডাক্তারগোরে জুতাইতে মন্চায়...........টেষ্ট ওগো পুটকি দিয়া হান্দায়া দেওয়া দরকার। আমি যেদিন পারমু সেদিন নীচের দুই পেশার মাদাগীগো খামু:

১।ডাক্তার
২।সিএনজি ওয়ালা

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১৩

জাহিদুল হাসান বলেছেন: :| :| :|

১০| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩০

বিডি আইডল বলেছেন: কানাডাতে ৬ বছর বয়সের নীচে কোন বাচ্চার কোন ঔষুধই ডাক্তাররা পারতপক্ষে দেন না...জ্বর, সর্দি, কাশি এইসবের তো নাইই...যদি ভাইরাস ইনফেকশান সন্দেহ করেন....তবে ৫ দিন অপেক্ষা করে এন্টিবায়োটিক দেন...আমার মেয়ের বয়স আড়াই....এই পর্যন্ত আল্লাহর রহমতে তার শুধু একবার ইউরিন টেস্ট করা লেগেছে...ডাক্তার প্রেসক্রিপশন ঔষুধ দিয়েছে ২ বার....একবার গলায় ইনফেকশনের জন্য এন্টোবায়োটিক...অন্যবার চোখ উঠার জন্য একটি ড্রপ....ডাক্তাররা শিশুদের যেকোন ধরণের ঔষুধই খাওয়াতে বারণ করেন....অল্প জ্বর/দাতঁ ব্যাথা হলে বাংলাদেশের নাপা টাইপের (টাইলেনল/এডভিল/মরটিন ইত্যাদি নামে পরিচিত) ঔষুধ ডাক্তারের পরামর্শ ছাড়াই খাওয়ানো যায়

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২১

জাহিদুল হাসান বলেছেন: আমি নিজেও হালকা পাতলা জ্বর ঠান্ডায় ডাক্তারের কাছে যেতে চাই না, কিন্তু বউয়ের আবেগের কাছে পরাজিত হয়ে যাই। আপনার এই কমেন্ট টা বউকে দেখাতে হবে।

১১| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩২

রাকীব হাসান বলেছেন: কষাইগুলো (শুয়র) ....................
মমতা, মানবতা নিয়ে এদের খেলা

ভাইরে আমরা জিম্মি ...........

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৩২

জাহিদুল হাসান বলেছেন: আমরা জিম্মি কিছু অমানুষের কাছে।

১২| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩৪

রাইসুল জুহালা বলেছেন: ভাই জাহিদ, বাচ্চার বিষয়ে কোন ঝুঁকি নেয়া বা আশেপাশের হাতুড়ে ডাক্তারদের পরামর্শ শোনা ঠিক না। খোদা না করুক, বাচ্চার কোন বড় সমস্যা হলে সারাজীবন ভুগতে হবে। আর আপনি অর্থনৈতিকভাবে স্বচ্ছল একজন মানুষ। তাও প্রয়োজনে এক মাস মাছ-মাংস সব বাদ দিয়ে শাক দিয়ে ভাত খান, তাও ডাক্তারের পরামর্শ মেনে সব চিকিৎসা ঠিকমত সম্পন্ন করুন। এই ডাক্তারের উপর ভরসা না থাকলে অন্য একটা শিশু বিশেষজ্ঞ দেখান। কিন্তু যাকেই দেখাবেন, তার সব কথা মেনে চলুন।

রাজকন্যার জন্য শুভকামনা।

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১২:৫৯

জাহিদুল হাসান বলেছেন: রাজকন্যার আজকে জ্বর নাই। অসুখবিসুখে আমি কখনোই অবহেলা করি না, তবে জ্বর কাশির মত অসুখে এতগুলা টেষ্ট দেওয়ার ব্যাপারটা অতি মাত্রায় অস্বাভাবিক ঠেকেছে তাই এই পোষ্ট দিলাম। এই টেষ্টের লিষ্টে CRP টেষ্ট আছে যা কিনা আমাকেও করতে হয়েছে, তবে তা একেবারে চিকিৎসার শেষপ্রান্তে।

১৩| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১১:৩৬

সরোয়ার১৯৭৮ বলেছেন: যত টেস্ট তত কমিশন =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:০৪

জাহিদুল হাসান বলেছেন: তাও একটা সীমা আছে। এটা একেবারে সীমা ছাড়িয়ে।

১৪| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪১

আন্ধার রাত বলেছেন: বহু দিন থেকে ডাক্তারদের নিয়ে একটা পোষ্ট দিব দিব করেও দেয়া হচ্ছেনা, কারন বাংলা স্লো টাইপিং আর অলসতা।

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:১০

জাহিদুল হাসান বলেছেন: সময় করে দিয়ে ফেলুন।

১৫| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১১:৪৬

সরোয়ার১৯৭৮ বলেছেন: আন্ধার রাত লিখে ফেলেন,

১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:২৯

জাহিদুল হাসান বলেছেন: জাতি জানতে চায়।

১৬| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪৪

নাওেয়দ বলেছেন: আপনার এই পোস্টটা কি ফেইসবুকের একটি গ্রুপের ডকে শেয়ার করবেন প্লিজ?

১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৫

জাহিদুল হাসান বলেছেন: জয়েন্ট রিকোয়েষ্ট দিলাম।

১৭| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪৬

িক বলেছেন: apni sudhu daklen yato gula test delo but daklen na je koto gula bad diya delo .... allah ar kashe sukriya koren je sob gula test daie naie .........

১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৬

জাহিদুল হাসান বলেছেন: খুব ভালো বলেছেন ভাই। ব্যাপারটা এইভাবে চিন্তা করি নাই। B-)

১৮| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ১:৪৬

শিশুমন বলেছেন: কে মানুষ না কসাই ডিপেন্ড করে কে কৈ যায়।আপনি গেসিলেন কই।

আমার জ্বর ছিল,আমাকে ডাক্তার বলল বেশি টেম্পারেচারে ওষুধ খেয়ে টেম্পারেচার কমাতে,নাহলে নয়।টানা দুদিন কমলা-আপেলের উপরে থেকে আজকে ঠিক হলাম।

১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:১১

জাহিদুল হাসান বলেছেন: আমি কই গেছিলাম সেটা ছবিতে উ্ল্লেখ করা আছে এবং যতদূর বুঝলাম এটা একটা মেডিক্যাল কলেজ যেখানে শিশদের জন্য চিকিৎসার ব্যাবস্হা আছে। ওখানে গিয়ে আমি কিভাবে কসাই(যদি আপনি ওভাবে মিন করে থাকেন) হলাম বুঝলাম না। আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম।

আর আমার নিজেরই জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি হলে কখনোই ডাক্তারের কাছে যাই না। এবারও যাইতাম না যদিনা রোগী ৩ বছরের শিশু না হত। ১২ নং মন্তব্য পড়ুন।

১৯| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:০৪

েমা আশরাফুল আলম বলেছেন: আপনেরে যে টেস্ট গুলা দিছে তা খুবই সিম্পল টেস্ট, নরমাল ডা্য়াগনোসিসের জন্য দরকার।
আর যে সিজন চেন্জের জ্বরের জন্য বড় ডাক্তার খোজে তারে এমন টেস্ট করতে বলাটাই উচিত।
আর হ্যা, এসব ব্যাপারে বড় ডাক্তার দেখালে জ্বর সাত দিনে সারে, আর MBBS ডাক্তার দেখালে এক সপ্তাহে সারে, কিছু দিন না হ্য় ওয়েট করলেন।

১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩০

জাহিদুল হাসান বলেছেন: আপনে খুব ভালো জানেন, বুঝতে পারলাম। CRP নরমাল টেষ্ট? ডাক্তারি কোন লেখাপড়ার ধারে কাছেও আমার লেখাপড়া না, তারপরও কিছুটা বুঝি CRP একেবারে নরমাল টেষ্ট না। আমি নিজে Ankylosing spondylitis রোগী, এবং ঐ রোগের চিকিৎসার প্রায় শেষ পর্যায়ে CRP টেষ্ট করতে দিয়েছিলেন।

আর আমি আমার পোষ্টে কোথাও বড় ডাক্তারের কথা বলি নাই। বাসার পাশেই একটা মেডিক্যাল কলেজ হাসপাতাল আছে, সেখানে স্রেফ চিকিৎসার জন্য গিয়েছিলাম। এবং গিয়েছিলাম এই কারনে যে, রোগী একজন শিশু।

২০| ১১ ই মার্চ, ২০১২ দুপুর ২:৫৪

েমা আশরাফুল আলম বলেছেন: CRP হলো C-reactive protein. যেকোন প্রদাহ জনিত কারনে এটা বাড়তে পারে। তার মানে এটা প্রদাহ/ inflammation এর একটা মারকার।
প্রদাহ/ inflammation এর একটি একটা ব্যাপার হলো টেমরেচার বেড়ে যাওয়া।
আর হা সব কিছু আমি জানি এমন কিন্তু নয়, কিন্তু কিছু ব্যাপার আছে যা বাংলাদেশের এই বিষয়ের লোকদের ঘুটে খাওয়াতে পারি।
আপনার পুসকের জন্য দোয়া রইল, তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক, আর আপনিও।

১১ ই মার্চ, ২০১২ রাত ৮:১৭

জাহিদুল হাসান বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২১| ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪৩

আহমাদ জাদীদ বলেছেন: যে টেস্টগুলাতে টিক দেওয়া, এগুলো খুবই নরমাল কিছু ইনভেস্টিগেশান...... জ্বর-কাশির তো রকমফের আছে । ডাক্তার কেন এতগুলা টেস্ট দিলেন, এটা বলার সময় ও অভ্যাস বাংলাদেশের ডাক্তারদের নাই, ওদের দোষ দেয়াও ঠিক না,......এলিমেন্টারি এই টেস্টগুলা না করিয়ে যদি অন্ধের মত ওষুধ দিয়ে দিতেন ডাক্তার...তা হলে সেটা একেবারে ভাল হত না । আপনার মেয়ের আশু আরোগ্য কামনা করছি ।

১১ ই মার্চ, ২০১২ রাত ৮:২৫

জাহিদুল হাসান বলেছেন: রোগ নির্নয়ের জন্য টেষ্ট করতেই হবে, এতে কোন সমস্যা নাই। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হওয়া সাধারন সিজনাল জ্বর এর রোগ নির্নয়ের জন্য ১২ টা টেষ্ট দেওয়া আমার কাছে চরম অস্বাভাবিক ঠেকেছে। এর মধ্যে একটা আছে আবার CRP। আমি কখনোই অন্ধের মত চিকিৎসা নেবার পক্ষপাতি নই। মেয়ের আরোগ্য কামনার জন্য ধন্যবাদ।

২২| ১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২০

শিশুমন বলেছেন: আমি আপনাকে বলিনি,

১১ ই মার্চ, ২০১২ রাত ৮:২৫

জাহিদুল হাসান বলেছেন: ঠিক আছে, ধন্যবাদ।

২৩| ১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
১২ টা টেস্ট বাড়তি মনে হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে হুটহাট ঔষধ প্রেসক্রাইব না করাই ভালো। আমরা কথায় কথায় প্যারাসিটামল, এন্টিবায়োটিক গিলে ফেলি এটা ঠিক নয়। অন্তত শিশু, বয়স্ক পেশেন্ট, প্রেগন্যান্ট ও ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে।

১১ ই মার্চ, ২০১২ রাত ৮:৩২

জাহিদুল হাসান বলেছেন: ১২ টা টেষ্ট অবশ্যই অস্বাভাবিক। আর হুটহাট ঔষধ না খাওয়ানোর জন্যই মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। কথায় কথায় প্যারাসিটামল, এন্টিবায়েটিক খাওয়ার ফলে দেশের একটা বৃহৎ জনগোষ্টি মারাত্বক স্বাস্হ্য সমস্যায় ভুগছে। ভালো বলেছেন বস।

২৪| ১১ ই মার্চ, ২০১২ রাত ৮:৫০

রিপেনডিল বলেছেন: এগুলো আসলে খুব সাধারন কিছু ডায়াগনস্টিক টেস্ট। আর হেমাটোলজিক্যাল যে টেস্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো আসলে একটি টেস্ট এর মধ্যেই পড়ে। এক CBC করলেই এগুলো সব পাওয়া যায়। আর ব্লাড গ্রুপিং আরএইচ টাইপিং এটা তো আসলে টেস্ট হিসেবে ধরাই উচিত না, এটাকে ন্যাশনাল আইডি কার্ড এর মত ভাবা উচিত, জানিনা আপনার বাচ্চার করা আছে কিনা, যদি করা না থাকে তাহলে এই টেস্ট যুক্তিযুক্ত।

বাকি যে টেস্টগুলো দেয়া হয়েছে সেগুলো ইনফেকশন আর ইনফ্লামেশন বা প্রদাহ দেখার জন্য। বাচ্চাদের খুব সহজেই ইনফেকশন সেখান থেকে ইনফ্লামেশন হয় আর ইনফ্লামেশন হয়েছে কিনা সেটা জানার জন্য CRP দেখা যেতে পারে। আপনার জন্য এটি সাধারন টেস্ট মনে না হলেও প্রদাহ হবার সম্ভাবনা আছে এমন ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ন। ইলেকট্রোলাইট আর ক্রিয়েটিনিন দেখা হচ্ছে বাচ্চার কিডনির অবস্থা জানার জন্য সেটার উপরে ওষুধের ডোজটাও নির্ভর করবে।

যাহোক এত কিছু আসলে সবাই বুঝবে না। সবার আগে বাচ্চার রোগ জিজ্ঞাসা ভালমত করতে পারলে এত টেস্ট সব সময় লাগে না। বাবা মায়ের আর্থিক অবস্থা ভাল না হলেও এত টেস্ট দেয়া হয় না। সাধারন সর্দি জ্বর ৪-৫দিনের মধ্যেই সেরে যায়। এর পরেও যদি না সারে তখন এসব টেস্ট করা প্রয়োজন। আর বাচ্চাদের ক্ষেত্রে সব কিছু হালকাভাবে নেয়াটাও যুক্তিযুক্ত নয়।

ডাক্তারদের সবচেয়ে বড় ভুল যেটা সেটা হল পেশেন্টের সাথে বা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট এর সাথে সব ব্যাপার ক্লিয়ার করে না বলা। এই কথাগুলো যদি আপনাকে বলা হত কেন এই টেস্টগুলো দেয়া হচ্ছে তাহলে এখানে নিশ্চয়ই এই পোস্ট দেয়া লাগত না।

১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৮

জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার মেয়ের সাথে মেয়ের মা ও আমি নিজেও ছিলাম। মূলত রোগ সংক্রান্ত কথাগুলো আমি নিজেই বলেছি। ছোটবেলা থেকেই মা, বাবা, আমি নিজেও(রোগী হিসাবে) ডাক্তারদের সাথে কথোপকথনে অভ্যস্হ হয়ে গিয়েছি। তাই আমি মনে করি ডাক্তারদের সাথে কথা বলাটা আমি আমার বউয়ের চেয়ে ভালো পারবো।

ডাক্তার: রোগীর বয়স কত?
আমি : ৩ বছর
ডাক্তার: সমস্যা কি ?
আমি: গত ১২ ঘন্টা যাবৎ ১০১-১০২ ডিগ্রী জ্বর আর থেমে থেমে খুশখুশি কাশি। ১ চামচ করে ২ বার নাপা সিরাপ খাওয়ানো হয়েছে, জ্বর কমেনি।
শেষ কবে জ্বর হয়েছিলো বলতে পারবেন?
আমার বউ: মাস দুয়েক আগে।
ডাক্তার: পায়খানা পাতলা?
আমি: স্বাভাবিকের চেয়ে একটু পাতলা
ডাক্তার: পেট ব্যাথা করে, এমন কথা বলে? প্রসাব হলুদ?
আমি : না
বউ: প্রসাব তেমন হলুদ না।
ডাক্তার: শরীর চুলকায় এমন কথা বলে কখনো?
আমি : না
ডাক্তার: আমি কিছু টেষ্ট লিখে দিচ্ছি, রিপোর্ট নিয়ে আবার আসবেন। স্টুল আজ দিতে না পারলেও কাল দিবেন, তবে যদিনের স্টুল সেদিনই দিবেন।

নেক্সট.........................

ডাক্তার আরো কিছু জানতে চাইলে বলতাম। কিন্তু এতটা সময় হয়তো ওনার ছিলোনা। আর আমার বেষভুষা দেখে আমার স্বচ্ছলতা সম্পর্কে আইডিয়া করা কঠিন। আর সচ্ছল হলেই বেশী বেশী টেষ্ট দিতে হবে।

২৫| ১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৮

রিপেনডিল বলেছেন: সচ্ছল হলেই বেশি টেস্ট দিতে হবে এমন না, তবে অসচ্ছল হলে একেবারেই নূন্যতম টেস্ট দেয়া হবে এটা কিছুটা সত্য। আর ১২ ঘন্টা জ্বর এর জন্য আসলে হাসপাতালে যাওয়া আর সেজন্য এতগুলো টেস্ট দেয়া কোনটাই খুব বেশি যুক্তিযুক্ত না। তবে টেস্ট তিনি যেগুলো দিয়েছেন সেগুলো কোনটাই বাহুল্য না। প্রশ্ন উত্তর পর্বে তার আরো কিছু প্রশ্ন করা উচিত ছিল সেই সাথে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন। আর সময়ের ব্যাপারে কি বলব, গতকাল দেখেছি এক ডাক্তার রোগীকে বেশী সময় ধরে দেখছেন বলে সিরিয়ালে থাকা অন্য রোগীরা গালাগাল শুরু করেছে! আমাদের দেশে ১৬ কোটি মানুষের চিকিৎসাসেবার জন্য যেকজন ডাক্তার আছেন সেই সংখ্যাটা আসলেই অপ্রতুল।

১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৮

জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই, বাস্তবতা টা তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

২৬| ১২ ই মার্চ, ২০১২ রাত ১২:১৩

মিরাজ is বলেছেন: আপনার বাচ্চার দ্রুত আরোগ্য কামনা করছি।

১২ ই মার্চ, ২০১২ রাত ১২:৫৩

জাহিদুল হাসান বলেছেন: অনেক ধন্যবাদ মিরাজ ভাই। দোয়া করবেন।

২৭| ১৭ ই মার্চ, ২০১২ রাত ১২:১৪

মাহমুদা সোনিয়া বলেছেন: ভাষা নাই। সবাই এই অনিয়মের কাছে জিম্মি!

১৭ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫৩

জাহিদুল হাসান বলেছেন: ঠিক বলেছেন আপু। সবাই এই অনিয়মের কাছে জিম্মি!

২৮| ০১ লা এপ্রিল, ২০১২ দুপুর ১:৪২

সপ্রতিভ বলেছেন: ঊঁহু, ১২টা টেস্ট দেয়া উচিৎ হয় নাই, প্রাথমিক পর্যায়ে মাত্র ১-২ দিনের জ্বরে এতগুলো টেস্টের কোনো প্রয়োজন নাই, ৩-৪টা করা যেতে পারে(CRP বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই করা হয়) ,তাও রোগীর অবস্থার উপর নির্ভর করবে। যা হোক অভিজ্ঞতা থেকে অনেকেই সুন্দর মন্তব্য করেছেন উপরে, তবে বাচ্চাদের বেলায় চিকিৎসকের পরামর্শ নিয়েই ঔষধ দেয়া উচিৎ , আর জ্বর বেশি বাড়তে দেয়া ঠিক না। আমি চিকিৎসক হয়েই স্বীকার করছি আমার মতে আপনার বাচ্চার জন্য এতগুলো পরীক্ষা প্রয়োজন ছিলো না । প্রয়োজনে স্টেপ বাই স্টেপ পরীক্ষা করতে দেয়া যেতে পারে, প্রথমেই একসাথে সব দেয়ার যুক্তি নাই।সবচেয়ে সম্ভাব্য পরীক্ষা আগে দেয়া উচিৎ।

আপনার পিচ্চির জন্য শুভকামনা রইলো

১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:২৩

জাহিদুল হাসান বলেছেন: ১২ টা টেষ্ট নিয়েই আমার যত সমস্যা। আর CRP টেষ্ট কি কারনে দিতে হয় তা ঠিক জানি না, তবে আমিও আমার চিকিৎসার একটা পর্যায়ে CRP টেষ্ট করিয়েছিলাম। পিচ্চি এখন ভালো আছে। ২ দিন পরই জ্বর ভালো হয়ে গিয়েছিলো। পিচ্চির শুভকামনার জন্য ধন্যবাদ। দেরীতে উত্তর দেবার জন্য দু:খ প্রকাশ করছি ভাই। ভালো থাকবেন।

২৯| ১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

শাহেদ খান বলেছেন: জাহিদ ভাই, কেমন আছে রাজকন্যা এখন? কেমন আছেন আপনারা সবাই?

শুভকামনা সবসময়ের জন্যে।

১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:২৫

জাহিদুল হাসান বলেছেন: রাজকন্যা ভালো আছে ভাই। পরিবারের অন্য সবাই ভালো আছে। আপনার গীটার সহ হ্যান্ডসাম ফেসটা এখনো চোখে পড়ে। আবারো কখনো হয়তো দেখা হবে। ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.