নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতভর বৃষ্টি

দিনভর গান

মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কি ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল?

০৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:২৫

একটা সাধারণ প্রশ্ন :

বার্মা ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ১৯৪৮ সালের ৪ জানুয়ারিতে।

পাকিস্তান মুক্তি পেয়েছিল ১৪ আগস্ট ১৯৪৭ সালে।

ভারত মুক্তি পেয়েছিল ১৫ আগস্ট ১৯৪৭ সালে।

বাংলাদেশ কবে মুক্তি পেয়েছিল?

আর পেলেও সে দিবসটি পালন করে না কেন?



বিবিসি ভারত ও পাকিস্তানের স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং করবে। সেখানে বাংলাদেশের কোনো পার্ট নাই। যা আছে তা ভারত ও পাকিস্তানের। স্বাভাবিকভাবে প্রশ্নটা এলো মনে। কেউ উত্তর জানলে বলবেন।

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-৩

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫

একরামুল হক শামীম বলেছেন: ৫ দিলাম।
বিবিসির অফিসে গিয়ে অভিযোগ দিতে হবে। ঠিকানা লাগবে ?

২| ০৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭

সাদেক সামি বলেছেন: আমি জানি তবে বলবনা। কারন...

৩| ০৬ ই আগস্ট, ২০০৭ রাত ৮:১২

অশ্রু বলেছেন: বাংলাদেশ ১৫ আগস্ট ১৯৪৭ পাকিস্তান হিসেবেই মুক্তি পেয়েছিল।

৪| ০৬ ই আগস্ট, ২০০৭ রাত ৮:১৮

জায়দান বলেছেন: ছেলের বয়স উলটো পথে

৫| ০৬ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৩৮

অমিত বলেছেন: কেমনে কি !!!

৬| ০৬ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৪২

মাহবুব মোর্শেদ বলেছেন: সেটাই।
মূল ঘটনা ক্রমশ। আগে প্রশ্নের উত্তর পাই।

৭| ০৬ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৪০

রাগিব বলেছেন: বাংলাদেশ তো মুক্তি পায়নি, পেয়েছিলো ১৯৭১এর ১৬ই ডিসেম্বর। ১৯৪৭ সালে কেবল "জেলার" পাল্টেছিলো, আমরা বন্দীই থেকে গিয়েছিলাম ১৯৭১ অবধি। সম্ভবত এই কারণেই পালিত হয় না এই দিনটা।

৮| ০৬ ই আগস্ট, ২০০৭ রাত ১১:৫৭

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: মাহবুব মোর্শেদ পোস্টের মাজে সাজে কোন দিকনির্দেসনা তাকেনা

৯| ০৭ ই আগস্ট, ২০০৭ রাত ১:১১

হাসিব বলেছেন: প্রোপাগান্ডা থাকনের চাইতে কিছু না থাকাও একধরনের ভালো @ আইজুদ্দিন

১০| ০৭ ই আগস্ট, ২০০৭ রাত ১:১৪

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: হাসিব বুজি নাই

১১| ০৭ ই আগস্ট, ২০০৭ রাত ১:১৭

হাসিব বলেছেন: বেশী কইরা দিকনির্দেশনা যারা দেয় তারা আবার মনে করে হ্যারা যা কয় সেইটাই সঠিক । এই যাহা-মনে-করি-উহাই-সঠিক মনমানসিকতা থিকা দুরে থাকনের একটা উপায় হইলো কিছুই বলতে না চাওয়া ।

১২| ০৭ ই আগস্ট, ২০০৭ রাত ১:২১

ডাক্তার আইজউদ্দিন বলেছেন: ও আচ্ছা আফ গেলাম

১৩| ০৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:০৬

বীথিলতা বলেছেন: জনাব মাহবুব মোর্শেদ,
বাংলাদেশের 'বৃটিশ শাসন মুক্তি' দিবস পালন করা... সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই তার জন্মদিন/ অন্নপ্রাসন/ আকিকা পালন করার মত বিষয় হয়ে দাঁড়ায় না?
আপনার প্রশ্নটা সাধারণ নাকি অবান্তর?

১৪| ০৭ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৪৯

মাহবুব মোর্শেদ বলেছেন: শামীম,
দোষটা বিবিসির না বলেই আমার মত।
সামি,
৫ দিয়েছেন বলে ধন্যবাদ।
অশ্রু,
পাকিস্তানের অংশ হিসেবে মুক্তি পেলে কি তাকে মুক্তি বলে?
জায়দান,
চাঁদের গায়ে চাঁদ লেগেছে গানটা শুনেছেন? লালনের গান।
ডাক্তার আইজউদ্দিন,
যথাসময়ে পোস্ট দিব। তবে দিক নির্দেশনা দেয়া আমার কাজ নয়। আপনারা দিক নির্দেশনা দেন।
হাসিব,
থ্যাংকস এ লট।

১৫| ০৯ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:১১

মাহবুব মোর্শেদ বলেছেন: জনাব বীথিলতা,
তার মানে কি এই দাঁড়ায় যে বাংলাদেশ অঞ্চলের মানুষ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় নি?
আপনাকে সবিনয়ে একটা প্রশ্ন করি, যদি বাংলাদেশের মানুষ সেদিন মুক্তি না পেয়ে থাকে, তবে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বা আসাম বা নাগাল্যান্ডের মানুষ কি মুক্তি পেয়েছিল?

১৬| ০৯ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৩৫

কৌশিক বলেছেন: বৃটিশ শাষন থেকে ঐ দিনই মুক্তি পেয়েছে নিঃসন্দেহে যেদিন পাকিস্থান মুক্তি পেয়েছে। বিষয়টা নিয়ে প

১৭| ০৯ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৪৯

মাহবুব মোর্শেদ বলেছেন: কৌশিক ভাই,
প‌্যাচটা সহজ। কিন্তু পালন করতে গিয়া দেখেন কী ঘটে।
কেমুন আছেন। ইদানিং আমার চোখে ধরা খান না কেন?

১৮| ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:২০

সংস্থাপক বলেছেন: আজাদ দিবস পালন করতে তো পতাকা লাগব।
তখন তো মনে হয় বাংলাদেশ ছিলনা।
যাই, পাকিস্তানের পতাকার অর্ডার দিয়া আসিগা ১৫ আগস্ট তো আইসা পরলো।


পাক সার জমিন.....

১৯| ০৯ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩

মাহবুব মোর্শেদ বলেছেন: ১৫ আগস্ট পালন করতে হলে ভারতের সাথে করতে হবে। ভারতের সাথে পালন করলে নিশ্চয়ই আপনার আপততি থাকবে না?
১৯৪৭-এ বাংলাদেশ ছিল না মানে কী?
বাংলাদেশ যে জায়গাটায় আছে এইটা সমুদ্রের নিচে ছিল?

২০| ১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:১৩

বীথিলতা বলেছেন: জনাব মাহবুব মোর্শেদ,
এই অঞ্চলের মানুষ বৃটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলো কিনা এই প্রশ্নের সোজাসাপটা অথবা যুক্তিগ্রাহ্য জবাব এরই মধ্যে দু'একজন দিয়েছেন, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু বিষয়টা হচ্ছে ওটাকে কি 'বাংলাদেশ' এর বৃটিশ মুক্তি বলা যায়? যে দেশের জন্ম বৃটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার ২৪ বছর পর তার বৃটিশ মুক্তি দিবস পালন করা কতটা প্রাসঙ্গিক, আপনিই বলুন না?

আর আসাম, নাগাল্যান্ড বা কাশ্মীর আদৌ মুক্ত হয়েছিলো কিনা অথবা এক শাসকের হাত থেকে আরেক শাসকের কাছে হস্তান্তরিত হয়েছিলো কিনা এসব প্রশ্ন আমাকে করা অবান্তর, ওদের প্রাণের কথা ওরাই ভালো বলতে পারবে, নাকি?

২১| ১৩ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:২১

মাহবুব মোর্শেদ বলেছেন: ওরা প্রাণের কথা তো অস্ত্রের ভাষায় বলতে শুরু করেছে জনাব বীথিলতা।

২২| ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৪

বীথিলতা বলেছেন: ওটা আমার জানা আছে জনাব মাহবুব মোর্শেদ।
আপনি আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন কেন?

২৩| ১৩ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৪২

জ্বিনের বাদশা বলেছেন: বাংলাদেশ তো বৃটিশ শাসন থেকে পাকিস্তানী শাসনে ট্রানসফার হইছিল শুধু ... কার্যতঃ, কোনরকম মুক্তি তো সেটা ছিলনা!
অনেকটা ঢাকা কারাগার থেকে খুলনা কারাগারে স্থানান্তরিত হবার মতো

২৪| ১৩ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৫

পালর্ামেন্ট বলেছেন: বলগ ভরিয়া গেলো হরিদাস পালে।

২৫| ১৩ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬

মাহবুব মোর্শেদ বলেছেন: পার্লামেন্টকে ব্লক করা হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.