| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহবুব-উল-হক নয়ন
অফিশিয়াল নাম: মোঃ মাহবুব -উল- হক, ডাক নাম: নয়ন। অতি স্বাভাবিক জীবন যাপন করতে পছন্দ করি। খাদ্য আর পোষাক বিষয়ে খুব একটা নজর দেই না। 'পাংখা' মার্কা পোলাপাইন থেকে দূরে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে বিভিন্ন রকম ক্ষ্যাপামি ভর করে, কিছু কিছু দীর্ঘস্থায়ী হয় আবার কিছু কিছু ন্যাপথলিনের মত উবে যায়। ফুর্তি ফার্তা করতে বিশেষ পারদর্শী নই। গ্যাঞ্জাম পছন্দ না। পড়ালেখা বিষয়ে বলতে গেলে টমাস আলভা এডিসনের একটি কথাই বলব "পরীক্ষার খাতায় পাওয়া নাম্বার কখনই আমার ভাগ্য নির্ধারন করতে পারেনা।" আমি হুমায়ূন আহমেদের অন্ধ ভক্ত। হিমু হ্ওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। জোছনা ও বৃষ্টি কে নিজের প্রেমিকা জ্ঞান করি। ইংরেজি বা হিন্দি কোন গান আমাকে খুব একটা আলোড়িত করে না। রবীন্দ্রসংগীত শুনতে পছন্দ করি। বৃষ্টিতে ভেজার সময় ও জোছনা দেখার সময় বেসুরো কন্ঠে রবীন্দ্রসংগীত গাইতে ভালোবাসি। হ্যাঁ রে ভাই, আমি মানুষ টা একটু ব্যাকডেটেড। সহজ কথায় বলতে গেলে 'ক্ষ্যাত'। বিএনপি আর আওয়ামীলীগ এর তথাকথিত "গণতান্ত্রিক" রাজনীতিতে বিশ্বাসী নই। পুরুষ মানুষের কাছে অশ্রু এক ধরনের দুর্বলতা বিশেষ। অন্যের চোখে অশ্রু দেখলে যেমন সে দূর্বল হয়ে পড়ে তেমনি নিজের চোখে অশ্রু দেখলেও নিজেকে দুর্বল মনে করে। - মোঃ মাহবুব-উল-হক নয়ন ©
ইদানিং এদেশের এক শ্রেনির মানুষ 'মধু মিয়া' (Honey Singh) ভাইরাসে আক্রান্ত হয়েছে।
রাস্তা ঘাটে বাইর হলেই কিছু আজাইরা পোলাপাইনের মাথায় মধু মিয়া হেয়ার কাট দেখা যায়। কিছু দিন ধরে এই আবা* টার ছবি টি শার্টেও স্থান পেয়েছে। এই সব টি শার্টে দেখা যায় মধু মিয়ার একটা পাংখা মার্কা ছবি আর বড় বড় হরফে লেখা থাকে 'ঐ ঐ মধু মিয়া' (Yo Yo Honey Singh).
গত বছর এই শালার 'নীল চক্ষু' (Blue Eye) নামে একটা গান খুব পেমাস হইসিল। ঐ গানের একটা লাইন ছিল এরকম "আই সোয়ার ছোটি ড্রেস মে বম্ব লাগতি মেনু" অর্থাৎ, কসম করে বলতেসি ছোট কাপড়ে তোমাকে জোস (!!!) লাগে। এই গান এলাকার চিপায় চাপায় বাজত এখন্ও বাজে। "আই সোয়ার বিনা ড্রেস মে বম্ব লাগতি মেনু" এরকম কোনো গান বের হলেও আমি টাস্কিত হব না।
এইসব মধু মিয়া, যদু মিয়ার গানে লুঙ্গি Dance মারার লোকের অভাব নাই। আর অন্য দিকে এদেশের সেরা গায়করা স্টেজে উঠলে সবাই ঝিম ধরে বসে থাকে। ভালা, খুব্ই ভালা।
বেচে থাকো মধু মিয়া বেচে থাকুক তোমার গান।
©somewhere in net ltd.