| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাহবুব-উল-হক নয়ন
অফিশিয়াল নাম: মোঃ মাহবুব -উল- হক, ডাক নাম: নয়ন। অতি স্বাভাবিক জীবন যাপন করতে পছন্দ করি। খাদ্য আর পোষাক বিষয়ে খুব একটা নজর দেই না। 'পাংখা' মার্কা পোলাপাইন থেকে দূরে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে বিভিন্ন রকম ক্ষ্যাপামি ভর করে, কিছু কিছু দীর্ঘস্থায়ী হয় আবার কিছু কিছু ন্যাপথলিনের মত উবে যায়। ফুর্তি ফার্তা করতে বিশেষ পারদর্শী নই। গ্যাঞ্জাম পছন্দ না। পড়ালেখা বিষয়ে বলতে গেলে টমাস আলভা এডিসনের একটি কথাই বলব "পরীক্ষার খাতায় পাওয়া নাম্বার কখনই আমার ভাগ্য নির্ধারন করতে পারেনা।" আমি হুমায়ূন আহমেদের অন্ধ ভক্ত। হিমু হ্ওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। জোছনা ও বৃষ্টি কে নিজের প্রেমিকা জ্ঞান করি। ইংরেজি বা হিন্দি কোন গান আমাকে খুব একটা আলোড়িত করে না। রবীন্দ্রসংগীত শুনতে পছন্দ করি। বৃষ্টিতে ভেজার সময় ও জোছনা দেখার সময় বেসুরো কন্ঠে রবীন্দ্রসংগীত গাইতে ভালোবাসি। হ্যাঁ রে ভাই, আমি মানুষ টা একটু ব্যাকডেটেড। সহজ কথায় বলতে গেলে 'ক্ষ্যাত'। বিএনপি আর আওয়ামীলীগ এর তথাকথিত "গণতান্ত্রিক" রাজনীতিতে বিশ্বাসী নই। পুরুষ মানুষের কাছে অশ্রু এক ধরনের দুর্বলতা বিশেষ। অন্যের চোখে অশ্রু দেখলে যেমন সে দূর্বল হয়ে পড়ে তেমনি নিজের চোখে অশ্রু দেখলেও নিজেকে দুর্বল মনে করে। - মোঃ মাহবুব-উল-হক নয়ন ©
আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছে। মানবী তার বাসার ছাদে বৃষ্টিতে ভিজছে। মানবীদের বাসার নীচে মনমরা হয়ে মানব দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষন পরপর দীর্ঘ শ্বাস ফেলছে। "ইশ, ওর সাথে যদি বৃষ্টিতে ভিজতে পারতাম!" মানব মনে মনে ভাবল। মানবী মানবের এই মনের কথা বুঝতে পারল। তার মধ্যে একটা শয়তানী বুদ্ধি খেলে গেলো।
মানবী হাতের ইশারার মানব কে ছাদে উঠতে বলল। মানব খুশি মনে ছাদে উঠে গেলো।
দুজনে এক সাথে বৃষ্টির ফোটা গায়ে মাখছে। নিজের পাশে এরকম বৃষ্টি স্নাত রূপবতীকে দেখে মানবের মন উদাস হয়ে গেলো। কিছুক্ষন এভাবে চলতে থাকার পর মানব আননমনা হয়ে ছাদের কিনারায় এসে দাঁড়াল। মানবী এসে দাঁড়াল মানবের ঠিক পিছনে। নাহ, মানবী প্রবল ভালোবাসায় মানব কে আলিঙ্গন করল না। উল্টো মানবী তার শরীরের সমস্ত শক্তি দিয়ে মানব কে ধাক্কা দিল। মানব ছাদ থেকে ছিটকে গিয়ে নিচে পড়ে গেল। মানবী ঠোঁটের কোনায় তখন এক ধরনের রহস্য মাখা অমানবীক হাসি লেগে ছিল।
পরিশিষ্টঃ
মানবের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। তখনো বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পানি মানবের রক্ত ধুয়ে ফেলার ব্যর্থ চেষ্টা করছে।
অন্যদিকে মানবী আরেক মানব আর বর্ষন মুখর দিনের প্রহর গুনছে।
[সম্পূর্ন কল্পনাশ্রিত এবং রূপক ধর্মী]
©somewhere in net ltd.