নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহবুব-উল-হক নয়ন

অফিশিয়াল নাম: মোঃ মাহবুব -উল- হক, ডাক নাম: নয়ন। অতি স্বাভাবিক জীবন যাপন করতে পছন্দ করি। খাদ্য আর পোষাক বিষয়ে খুব একটা নজর দেই না। 'পাংখা' মার্কা পোলাপাইন থেকে দূরে থাকার চেষ্টা করি। মাঝে মাঝে বিভিন্ন রকম ক্ষ্যাপামি ভর করে, কিছু কিছু দীর্ঘস্থায়ী হয় আবার কিছু কিছু ন্যাপথলিনের মত উবে যায়। ফুর্তি ফার্তা করতে বিশেষ পারদর্শী নই। গ্যাঞ্জাম পছন্দ না। পড়ালেখা বিষয়ে বলতে গেলে টমাস আলভা এডিসনের একটি কথাই বলব "পরীক্ষার খাতায় পাওয়া নাম্বার কখনই আমার ভাগ্য নির্ধারন করতে পারেনা।" আমি হুমায়ূন আহমেদের অন্ধ ভক্ত। হিমু হ্‌ওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। জোছনা ও বৃষ্টি কে নিজের প্রেমিকা জ্ঞান করি। ইংরেজি বা হিন্দি কোন গান আমাকে খুব একটা আলোড়িত করে না। রবীন্দ্রসংগীত শুনতে পছন্দ করি। বৃষ্টিতে ভেজার সময় ও জোছনা দেখার সময় বেসুরো কন্ঠে রবীন্দ্রসংগীত গাইতে ভালোবাসি। হ্যাঁ রে ভাই, আমি মানুষ টা একটু ব্যাকডেটেড। সহজ কথায় বলতে গেলে 'ক্ষ্যাত'। বিএনপি আর আওয়ামীলীগ এর তথাকথিত "গণতান্ত্রিক" রাজনীতিতে বিশ্বাসী নই। পুরুষ মানুষের কাছে অশ্রু এক ধরনের দুর্বলতা বিশেষ। অন্যের চোখে অশ্রু দেখলে যেমন সে দূর্বল হয়ে পড়ে তেমনি নিজের চোখে অশ্রু দেখলেও নিজেকে দুর্বল মনে করে। - মোঃ মাহবুব-উল-হক নয়ন ©

মাহবুব-উল-হক নয়ন › বিস্তারিত পোস্টঃ

সশস্ত্র বাহিনী দিবস।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

আজ একুশে নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস। দিন টা অন্য সবার কাছে ক্যালেন্ডারের বাকী দিন গুলোর মতো সাধারন হলেও একজন সাবেক বিমান সেনার সন্তান হিসেবে আমার কাছে অনেক গর্বের।

সেই ছোট বেলা থেকেই এয়ার ফোর্সের আকাশি শার্ট আর নেভি ব্লু প্যান্টের ইউনিফর্মের সাথে আমার খাতির। আব্বু প্রতিদিন সকালে ইউনিফর্ম গায়ে আর ক্যাপ মাথায় অফিস যেত আর দুপুর হতে হতে ফিরে আসত। তাছাড়া যেসব জায়গাতে বেড়ে উঠেছি তার সবখানেই বিমান সেনা দের বসবাস। দুই বছর কুর্মিটোলা বেইজে (বর্তমান নাম বঙ্গবন্ধু) থাকার সৌভাগ্যও হয়েছে।

দেখতে দেখতে বড় হয়ে উঠলাম। ইউনিফর্মের সাথে ছোট বেলার সেই খাতির এক সময় মোহ তে রুপ নিল। আকাশি ইউনিফর্ম ভেদ করে মোহ গিয়ে পৌঁছল ইউনিফর্মের কাঁধে লাগানো সাদা-কালো রং এর অফিসার Rank ব্যাজের প্রতি, বুকে লাগানো 'উইং' এর প্রতি।
আমার মতো গাধা টাইপের স্টুডেন্টের ক্ষেত্র অফিসার Rank ব্যাজের স্বপ্ন দেখাটা কল্পনায় আকাশে বাড়ি বানানোর মতো ব্যাপার। অবশ্য কল্পনাতেই যখন বাড়ি বানাব তখন রড সিমেন্ট দিতে কিপ্টামি করব কেনো!

মিলিটারির অফিসার বললেই জাঁদরেল ধরনের মানুষের ছবি ভেসে উঠে যার কপাল রাগে সবসময় কুঁচকে থাকে। বাস্তবে এরকম অফিসারের অভাব না থাকলেও কিছু উল্ট স্রোতের ভালো মনের অফিসারও আছে। আজ সশস্ত্র বাহিনী দিবসে আমার দেখা সেরকমই এক ভালো অফিসারের ঘটনা বলব-
প্রায় তিন-চার বছর আগের কথা। আমি আর আমার ছোট ভাই প্রতি দিনের মতো রিকশায় করে স্কুলে গেছি। আগেই বলে নেই যে আমার স্কুল (বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা) এয়ার ফোর্সের বেইজের ভিতরেই। রিকশা থেকে নেমে একটা ছোট্ট রাস্তা পার হতে হয়। আগে অল্প কিছু গাড়ি চলত। হুট করে রাস্তা পার হতে গিয়ে ছোট ভাই ধাক্কা খেল এয়ার ফোর্সের এক প্রাইভেট কারের সাথে। আর কারের ভিতরে ছিল এক অফিসার।
ধাক্কা খেয়ে ছোট ভাই মাটিতে পড়ে গেল। আমি ছুটে গিয়ে তাড়াতাড়ি টেনে তুললাম। পিচ্চির তেমন কিছুই হয় নি। তবে কিছু হওয়ার যে ভয় ছিল তার চেয়েও বেশি ভয় ছিল গাড়ির ভিতরে বসে থাকা অফিসার কে নিয়ে। ধমক তো দিবে এটা জানাই ছিল তাছাড়া চড় থাপ্পড়ের ভয়ও উড়িয়ে দেয়া যায় না।
কিন্তু আমাদের সব ভয় কে ধুলোয় মিশিয়ে দিয়ে অফিসার (Rank খুব জোর স্কোয়াড্রোন লীডার আথবা উইং কমান্ডার) সাহেব ব্যাস্ত ভঙ্গিতে গাড়ি থেকে বেরিয়ে এসে ছোট ভাইয়ের হাত পা ঝেড়ে দিতে দিতে বললেন
"কোথাও লাগেনি তো? লাগলে গাড়িতে উঠ, মেডিক্যালে নিয়ে যাই।"
আমার ছোট ভাই ততক্ষনে মানসিক ধাকা সামলে উঠেছে
"না আংকেল। আমি ঠিক আছি।"
"ভয় পেয় না। কোথাও ব্যাথা পেলে বল।"
"না আংকেল সমস্যা নাই।"
এবার উপদেশের স্বরে বললেন
"আচ্ছা ঠিক আছে, এরপর থেকে সাবধানে রাস্তা পার হবে।"
"জ্বি আংকেল।"
অফিসার সাহেব গাড়িতে করে চলে গেলেন। উনার নাম মনে নেই। শুধু মনে আছে পেট টা অর্ধ চন্দ্রাকার।

এক আর্মি অফিসারের নির্মমতার ঘটনা আমার জানা আছে। সেটা আজকের দিনে আর বলতে চাচ্ছি না।

সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা আকাশ, স্থল আর সমুদ্র সীমা পাহাড়া দিয়ে সদা সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব পালন করছে তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।

আজ সশস্ত্র বাহিনী দিবসে সেনা বাহিনীর সিপাহী থেকে জেনারেল, বিমান বাহিনীর এয়ার ক্রাফট ম্যান থেকে এয়ার মার্শাল আর নৌ বাহিনীর সী ম্যান থেকে ভাইস অ্যাডমিরাল কে জানাই মিলিটারি স্টাইলে স্যালুট।

#সমরে_আমরা_শান্তিতে_আমরা_সর্বত্র_আমরা_দেশের_তরে
#বাংলার_আকাশ_রাখিব_মুক্ত
#শান্তিতে_সংগ্রামে_সমুদ্রে_দূর্জয়

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

আলম দীপ্র বলেছেন: স্যালুট !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.