নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজ খান

ভালোবাসি বন্ধু হতে, ভালোবাসি কবিতা লিখতে ও পড়তে। দ্রষ্টব্য: ------- আমার সমস্ত কবিতা ও লেখা, যেগুলো এই ব্লগে পোষ্ট করেছি, সেগুলোর সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ব্যতীত এগুলো অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

মাহফুজ খান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার স্বপ্ন-গল্প

১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৪

ভালোবাসার স্বপ্ন-গল্প

-মাহফুজ খান



দু'পাশে সবুজ পাহাড়,

মাঝে প্রশস্ত নদী বহমান।

একটি ছোট পাল তোলা নৌকায়,

তুমি আর আমি

ভালোবাসার অসীম পথে

শুধু দু'জন দু'জনার।

তোমার শান্ত দু'চোখে

ভালোবাসার স্বপ্ন-গল্প

আমার হৃদয়কে আলোকতি করছে।

সবুজ পাহাড়গুলো একদিন বিবর্ণ ও মলিন হবে,

প্রশস্ত নদী একদিন শুকিয়ে যাবে,

সেদিনও আমার ভালোবাসা জীবন্ত থাকবে।

তোমাকে ভালোবাসতে চাই অনন্ত কাল

যখন পৃথিবী ও স্বর্গ মিলেমিশে একাকার

তখনও...

একটি শান্ত শব্দ বার বার

তোমার হৃদয়কে স্পর্শ করবে-

ভালোবাসি...

ভালোবাসি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৭

ফকির আবদুল মালেক বলেছেন: একটি ছোট পাল তোলা নৌকায়,
তুমি আর আমি
ভালোবাসার অসীম পথে
শুধু দু'জন দু'জনার।


আহা!!!!!!!!!!!!

২| ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪

মাহফুজ খান বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

৪| ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬

আহমেদ রাকিব বলেছেন: খুবই কমন টাইপ কবিতা। খুব বেশি আকর্ষনীয় না। পড়তে পড়তে প্রায়ই থেমে যেতে ইচ্ছে করছিল। তাও লিখেছেন সাহস করে এটাকে শ্রদ্ধা জানাই। লিখতে থাকুন। আমার ভালো না লাগাকে দয়া করে গায়ে লাগাবেন না। আর হ্যা অবশ্যই বেশি বেশি পড়তেও থাকুন।

৫| ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭

মাহফুজ খান বলেছেন: ধন্যবাদ সবাইকে।

৬| ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭

মামন বলেছেন: +

৭| ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮

মাহফুজ খান বলেছেন: @মামন, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.