নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কণ্ঠ

সুখি সবাই হতে চায় । কিন্তু যেখানে সুখ পাওয়া যাবে সেখানে কেউ জেতে চায় না ।

সত্য কণ্ঠ

মানুষ মানুষের জন্য । আমার নিজের জীবন আমি সম্পূর্ণভাবেই মানুষের তরে বিলিয়ে দিলাম

সত্য কণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

আমরাো পারি পথ শিশুদের মুখে হাঁসি ফোটাতে

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫২



দেখতে দেখতে আরও একটা ঈদ এসেই গেল। যতই দিন যাচ্ছে, ততই ব্যাস্ত হয়ে উঠছে শহরের বড় বড় শপিংমলগুলো।

আর আমাদের অবস্থা???

ঈদের একমাস আগেই হিসাবের খাতা খুলে বসেছি। নতুন নতুন ফ্যাশনের জামাকাপড় নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে এখনি। প্রতিবারের মত এবারও সবাই নতুন জামাকাপড় কিনব। অনেকে হয়তো একটার জায়গায় ৩,৪টা করেও কিনবেন।

সত্যি বলতে, নতুন জামাকাপড় ছাডা কি ঈদ স্বম্ভব???

আচ্ছা সেই যে ছেলেটা যে কিনা প্রতিদিন রেলস্টেশনে ঘুরে ঘুরে ২টা টাকা চায়,ভাত খাবে বলে। তার কি ঈদ নাই???

সেই মেয়েটার কথা ভূলে গেছেন কেন? যে কিনা ২টা ফুল বিক্রির আশায় আপনার পিছনে পিছনে পার্কে, রাস্তায় ঘূরে বেড়ায়। আচ্ছা, সে কি প্রতি ঈদে নতুন জামা কাপড় পায়???

শুক্রবার নামাজ শেষে মসজিদ থেকে বেরোবার পড়ে যে বাচ্চাগুলো ২টাকার জন্য হাত পেতে ঘিরে ধরে আপনাকে, কখনো জিজ্ঞেস করি শেষ কবে নতুন জামা পরেছে???

ঈদ হয়তো ওদের জীবনেও আসে....কিন্তু এই ঈদ কি ওদের জীবনে কোন আনন্দ দিতে পারে??? যদিও ওরা ঈদের আনন্দটুকু উপভোগ করার অধিকার রাখে।

আচ্ছা আমরা তো মানুষ, মানুষ হয়ে আমরা কি পারিনা ক্ষনিকের জন্য এই নিষ্ঠুর জগত সম্পর্কে ওদের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পাল্টে দিতে???

নতুন পোষাকে এসব নিষ্পাপ শিশুদের মুখের হাসি দেখেছেন কখনো, আমি দেখেছি , দেখি প্রতিনিয়ত। সামান্য একটা হাসি দিয়েই এই পৃথিবীটা জয় করা যায়। আমরা কি পারিনা এই ঈদে ওদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলতে।

প্লিজ বন্ধু....একটা দিনের হাতখরচই তো বটে! আসুননা সবাই মিলে একটা দিনের হাতখরচ বাঁচিয়ে ওদের জন্য ব্যায় করি। হয়তো এই ৫০,১০০,৫০০টাকায়আপনার তেমন ক্ষতিই হবেনা। আপনার স্কুল/কলেজ, বিশ্ববিদ্যালয়ে আপনার বন্ধুদের থেকে, আপনার সহকর্মী বা পরিচিত জনের নিকট থেকে একটু কষ্ট করে সাহায্য সংগ্রহ করতে পারেন।

দিননা দিলটা নরম করে ওদের দিকে হাত বাড়িয়ে।

আপনিও আমাদের ইভেন্ট যোগ দিয়ে একটা দিন এসব অবহেলিত শিশুদের পাশে কাটাতে পারেন....

প্লিজ বন্ধু....তোমার একটা লাইক আজ আমার দরকার নেই। আজ দরকার একটু সহানূভুতি।

মনে রাখবেন, আপনার এদেরকে নিয়ে কাজ করার প্রবল ইচ্ছাশক্তি, মনোবল, আত্ববিশ্বাসই পারে ওদের মুখে হাসি ফোটাতে।

প্লিজ যার যার জায়গা থেকে সাধ্যমত সাহায্য করার জন্য অনুরোধ রইল।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.