| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলচে তারার গল্প
\"স্বপ্ন আছে আমার প্রানে♥\nছন্দ নাচে কানে কানে♪\nহাত বাড়িয়ে তাই লিখে যাই♥\nযা আছে এই অবাক মনে \"♪♪\n
বৃষ্টির রিমঝিম শব্দ হচ্ছে বাইরে। টিনের চালে মনে হচ্ছে কেউ নুপুর পড়ে নাচছে।কাথা থেকে মাথাটা একটু বের করে বাইরে তাকাল অহনা।জানালা দিয়ে অবিরাম বর্ষণ দেখা যাচ্ছে।কলেজে যাবার প্রশ্নই উঠে না। কাথাটা আবার মুড়ি দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল ও।
!:আপু,উঠ না!দেখ কত সুন্দর বৃষ্টি!
নীলয়টা আবার জ্বালাতে এসে পড়েছে।এইটা এতো সকালে উঠেছে কেন,এর খেয়ে দেয়ে কাজ নেই? বিরক্ত হয়ে কাথাটা সরিয়ে একটা ধমক দেবার জন্য ঠিক হল অহনা!
:বৃষ্টির আবার সুন্দর কিরে? ভাগ এখান থেকে।ঘুমাইতে দে!
:কত ঘুমাবি তুই।ঘুমাতে ঘুমাতে তো কুমড়োপটাস হয়ে যাচ্ছিস!
:তুই গেলি নাকি মার খাবি?
মুখ ভেংচে বেড়িয়ে গেল নীলয়।এত সহজে এর থেকে রেহাই পাওয়া যাবে ভাবেনি অহনা।যাই হোক এখন আরামে ঘুমানো যাবে।চাদর মুড়ি দিয়ে আবার ঘুমানোর আয়োজন করলো অহনা।
চোখ প্রায় লেগেই এসেছিল হঠাৎ মাথায় ঠান্ডা ভেজা কিছুর অস্তিত্ব বুঝতে লাফ দিয়ে উঠলো অহনা।হা করে তাকিয়ে নিজের ভেজা মাথা বালিশ দেখতে লাগল।নীলয়টা মাথায় পানি ঢেলে দিয়েছে।আবার দরজার সামনে দাড়িয়ে গ্লাস হাতে দাঁত কেলিয়ে হাসছে।
:দেখলি আপু কত সুন্দর বৃষ্টি।
অহনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওর ভাইটার দিকে।হাসবে না রাগ করবে বুঝে উঠতে পারল না অহনা। শেষ পর্যন্ত একটা মৃদু হাসিই ফুটে উঠল ওর মুখে।
©somewhere in net ltd.