| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলচে তারার গল্প
\"স্বপ্ন আছে আমার প্রানে♥\nছন্দ নাচে কানে কানে♪\nহাত বাড়িয়ে তাই লিখে যাই♥\nযা আছে এই অবাক মনে \"♪♪\n
বৃষ্টি পড়ছে।ভাদ্র মাসের অনাকাঙ্ক্ষিত বৃষ্টি। তাও এই রাতে।আঙিনার সামনে ছোট লনটায় পা গুটিয়ে বসে আছে অহনা।রাত্রের গুড়িগুড়ি বৃষ্টিতে আধভেজা হয়ে আছে।কিন্তু খেয়াল করলেই হয়তো দেখা যাবে চেহারাটা শুধু বৃষ্টি না, চোখের পানিতে ভেজা! মনটা অনেক বেশি খারাপ অহনার।কিন্তু কাউকে বলতেও ইচ্ছে করছে না ওর।কখনো করেও না অবশ্য।নিজের অনিচ্ছা অপূর্নতা দুঃখ গুলো নিজের মাঝে রাখলেই তো ভাল।ছড়িয়ে দেয়ার মাঝে কোন সার্থকতা নেই।
উঠে দাঁড়িয়ে রুমে ফিরে আসল অহনা।এই গভীর রাতের বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর কোন মানে হয় না।তাও এক উজবুক এর জন্য।যে কিছুই জানে না।আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এক পলক দেখল ও।চোখ দুটা ফুলে লাল হয়ে আছে।যেন কেউ চোখে লাল রং ঢেলে দিয়েছে।হুম,দিয়েছিল তো লাল রং। নাকি লাল রক্ত ছিল সেটা?
ফোনটা হঠাৎ শব্দ করে উঠলো।মেসেজ টোন।অহনা জানে কে! তবুও মোবাইল ধরে দেখে নিল।হুম,ঠিক তো,সেই ই!
"কিরে,তুই যে কিছু বললি না?ঐ ছবিতে আমাকে আর তানিমা কে একসাথে কেমন লাগছে?কালকে আমার ট্রিট! তানিমা আজকে আমাকে ইয়েস বলেছে এই জন্য! আর তোকে তো ডাবল ট্রিট, কারণ তুই তো আমাদের লাভগুরু।আসবি তো তুই?"
"আসবো" মেসেজ সেন্ড করে দিল অহনা।
আর লাল চোখে নিস্পলক মোবাইল এর দিকে তাকিয়ে রইল।আবার গড়িয়ে পড়ল লাল চোখের নীল অশ্রু!
©somewhere in net ltd.