নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাক মনের কিছু কথা !

নীলচে তারার গল্প

\"স্বপ্ন আছে আমার প্রানে♥\nছন্দ নাচে কানে কানে♪\nহাত বাড়িয়ে তাই লিখে যাই♥\nযা আছে এই অবাক মনে \"♪♪\n

নীলচে তারার গল্প › বিস্তারিত পোস্টঃ

অপরিচিতা

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

>>তোমার নাম কি?



চোখগুলো এত বড় বড় করে চেয়ে আছে মেয়েটি। চেহারায় দারিদ্রতা অনেকখানি ফুটে উঠেছে। গায়ের জামাটার ছেঁড়া জায়গাটা এখান থেকেও দেখা যাচ্ছে। হাতে কিছু খুচরা ময়লাটে নোট ধরা।



গাড়িতে বসে মেয়েটিকে দেখছে প্রিয়ন্তি। ওর জানালার কাঁচের সামনে এখনো হাত টা পেতে দাড়িয়ে আছে। প্রিয়ন্তির প্রশ্নের উত্তর মেয়েটি এখনো দেয় নি।



>> এই মেয়ে তোমার নাম বল?

>> দুইটা টাকা দেন আফা!

>> আমার কাছে তো কোন টাকা নেই। তুমি আমাকে টাকা দেও!



হাসোচ্ছলে বলল প্রিয়ন্তি। মেয়েটি অবাক হয়ে এখনো চেয়ে আছে ওর দিকে। হঠাৎ করে ওর হাতের খুচরা নোটগুলো থেকে একটা ১০ টাকার নোট গুজে দিল প্রিয়ন্তির হাতে। প্রিয়ন্তির বিস্ময় কাটতে না কাটতেই ও দেখলো মেয়েটি ওর হাতে টাকা দিয়ে সামনে চলে যাচ্ছে। টাকাটির দিকে অবাক তাকিয়ে রইল ও! তারপর দ্রুত গাড়ি থেকে ছুটে বের হল প্রিয়ন্তি। পিছু নিল মেয়েটির! খুঁজে বের করতে হবে এই আশ্চর্য মেয়েটিকে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.