| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলচে তারার গল্প
\"স্বপ্ন আছে আমার প্রানে♥\nছন্দ নাচে কানে কানে♪\nহাত বাড়িয়ে তাই লিখে যাই♥\nযা আছে এই অবাক মনে \"♪♪\n
>> দেখছো?
>> হুম দেখছি।
>> কি দেখছো?
>> যা তুমি দেখছো।
>> আমি তো চাঁদ দেখছি!
>> আর আমি চাঁদের আয়না!
অপলক তাকিয়ে আছে রুদ্র। ছেলেটাও যে কি না! এভাবে কেউ তাকিয়ে থাকে। ইচ্ছা করছে ছোট্ট করে একটা ধমক দেয়। কিন্তু ভালোই লাগছে প্রিয়ন্তির। থাক না,আবার কবেই বা পাবে এমন রূপালি রাত্রির সোনালি মুহূর্ত টুকু! না জানে আবার কতদিনের অপেক্ষা করতে হবে এমন সময়টুকুর জন্য! দুজনের হাত ধরে বসে থাকাই যে ওদের জন্য অনেককিছু!
>> কি ভাবছো?
>> কিছু না.......কালকেই যেতে হবে?
>> হুম,কাল সকালেই ফ্লাইট!
>> আবার কবে ফিরবে?
>> এক মাস তো লাগবেই!
প্রিয়ন্তির চোখ চলে গেল টেবিলে রাখা সাদা-নীল ক্যাপটার উপর। যেটা মাথায় দিয়ে দেশে দেশে পড়ি জমায় রুদ্র! প্রিয়ন্তির হিংসে হয় ক্যাপটার উপর। ওর থেকে ক্যাপটাই বেশিক্ষন থাকে রুদ্রর সাথে! মাঝে মাঝে ক্যাপটাকে পুড়িয়ে ফেলতে ইচ্ছে হয় তার!
নিশ্চুপ হয়ে রইল প্রিয়ন্তি! হয়ত অনেক কিছুই বলার ছিল কিন্তু বললেই বা কি? এর চেয়ে চুপচাপ দুইজন দুইজনের দিকে চেয়ে থাকাই মধুর! কাল থেকে তোহ আবার সেই এক মাসের অপেক্ষা দুজনের!
©somewhere in net ltd.