| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলচে তারার গল্প
\"স্বপ্ন আছে আমার প্রানে♥\nছন্দ নাচে কানে কানে♪\nহাত বাড়িয়ে তাই লিখে যাই♥\nযা আছে এই অবাক মনে \"♪♪\n
অবাক দৃষ্টিতে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে অহনা। ফেসবুক চ্যাটবক্সে একটা মেসেজ এসে রয়েছে ওর। খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু না! অহনার জন্য তোহ নয়ই! হুম, তার মেসেজ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অহনা। সত্যিই সে নক করেছে, অবশেষে মনে পড়েছে তার কথা। যার জন্য সে প্রতিদিন ফেসবুকে এসে বসে থাকে। লগইন করেই সে অনলাইন লিস্ট এ চলে যায় একটি নাম দেখার জন্য। নামের পাশে সবুজ বাতিটা দেখার জন্য!
-- Hi, অহনা!
-- Hi, কেমন আছো?
-- এইতোহ ভালো। তুমি কেমন আছো?
-- আজকের চাঁদটার মতো। নতুন লাগছে।
-- নতুন কেন?
-- কিছু পেলাম হয়তো।
-- কি পেলে?
-- এইতোহ আপন কিছু।
মেসেজ এর নিচেই দ্রুতই Seen লেখাটা উঠে। অহনা অপেক্ষায় থাকে একটি রিপ্লাই এর। অনেকক্ষণ হয়ে যায়, অপেক্ষায় বসে থাকে অহনা। ওপাশের মানুষটি কি জানে, তার একটি রিপ্লাই এর জন্য এপাশের লোকটি বুভুক্ষের মতো চেয়ে আছে স্ক্রিনের দিকে। নিজেকে হঠাৎ করে অপরাধী আর ক্ষুদ্র মনে হয় অহনার। আর টুপ করে নিভে যায় সেই মানুষটার নামের পাশের সবুজ বাতিটা।
©somewhere in net ltd.