| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলচে তারার গল্প
\"স্বপ্ন আছে আমার প্রানে♥\nছন্দ নাচে কানে কানে♪\nহাত বাড়িয়ে তাই লিখে যাই♥\nযা আছে এই অবাক মনে \"♪♪\n
:তোর কি মন খারাপ?
নীলয় রুমে এসেছিল খাতা নিতে।এসে দেখে অহনা মুখ গোমড়া করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। চোখ দুটোও কেমন যেন ফোলা ফোলা।অনেকক্ষন কেঁদেছে মনে হচ্ছে।নীলয় পাশে গিয়ে দাঁড়াল,
:কিরে বল না, তোর কি মন খারাপ?
: তা জেনে তুই কি করবি?যা এখান থেকে।
:খেপিস কেন?
:যেতে বললাম না।যাহ!
:আরেহ।ধুর! এমনেই জিজ্ঞেস করলাম আর তুই শুধু শুধু ধমকাচ্ছিস! হুহ! যাচ্ছি। তোর মত বোকাবাদুড়ীর মন ভালো না খারাপ জানতে আমার বয়েই গেছে।
মুখ ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে গেল নীলয়।কার না কার উপর রাগ করে আছে আর এসে ঝাল ঝারছে ওর উপর।ছোট বলেই কি ওকে ধমকাবে নাকি!বয়েই গিয়েছিল ওর জিজ্ঞেস করতে । আর কথাই বলবে না।
অহনা বুঝতে পারছে না কি করবে।নিজের উপর একটা অভিমান কাজ করছে। চোখ ভেঙে কান্নাও আসছে কিন্তু কেন জানি নিজেকে সামলাতে ইচ্ছে করছে না।নিজেকে নিজের কাছেই অনেক ক্ষুদ্র লাগছে।কিছু বোঝার আগে ঝরঝর করে আবারো চোখের বৃষ্টি নামতে লাগল।
হঠাৎ করে অহনা দেখল ওর চোখের নিচে ছোট দুটি হাত পাতা।টপটপ করে চোখের পানি পড়ছে নীলয়ের ছোট হাতদুটাতে।
:নে কাঁদ। মগ বালতি কিছু খালি পেলাম না তো।তাই হাতই পাততে হল।এক ফোটা, দুই ফোটা,তিন ফোটা.....
:তুই কি আমাকে শান্তিতে কাদঁতেও দিবি না শয়তান?
:কাঁদতে কে মানা করল।তুই কাঁদ, আমি তো শুধু পানি সঞ্চয় করছি।
:ভাগ এখান থেকে বোকাবাদুড়।
:ইস বললেই হল।যাব না!
:তো কি করবি।
:তোর কোলে বসে থাকব।আর তোর হুতুমপেচাঁ মার্কা মুখটা দেখব।আচ্ছা তোর নাকটা এত বোঁচা কেন বলতো?
হা হা করে হেসে উঠল অহনা।এই ছেলেটা এমন কেন! ওকে একা থাকতেই দেয় না।মন খারাপ থাকলে কিভাবে যেন ঠিকই বুঝে যায় আর ঠিকই হাজির হয়ে যায় হাসাতে।
হাসছে অহনা।চোখের পানিতে চেহারায় কাজল পুরোই লেপ্টে আছে।কান্নাভেজা মুখটায় যদিও অনেক বেমানান লাগছিল হাসিটা কিন্তু নীলয় এর তো এই হাসিটাই অনেক পছন্দের।
©somewhere in net ltd.