| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলচে তারার গল্প
\"স্বপ্ন আছে আমার প্রানে♥\nছন্দ নাচে কানে কানে♪\nহাত বাড়িয়ে তাই লিখে যাই♥\nযা আছে এই অবাক মনে \"♪♪\n
ডায়েরী খুলে বসে আছে অহনা।হাতে কলম।কিছু লিখতে ইচ্ছে করছে।আবার ডায়েরির সাদা পাতাটাও দেখতে ভাল লাগছে।আচ্ছা,জীবনটাও তো এমন সাদা একটা পাতা তাই না।কত কিছু লেখার ইচ্ছা ,কিন্তু অবশেষে কি লিখব তা জানা নাই।অনেকটা আনসলভড মিস্ট্রি!
:কি লিখিস তুই?
পিছন থেকে উকিঁ মারল নীলয়।অনেকক্ষন ধরেই লক্ষ্য করছে অহনা টেবিলে ডায়েরিটা নিয়ে চুপচাপ বসে আছে।এটা ওর ব্যক্তিগত ডায়েরি। কাউকে ধরতে দেয় না।হাজার চেষ্টা করেও খুজেঁ পায়নি নীলয়। কই যে লুকায় আল্লাহ জানে!
:তুই বুঝবি না।আগে বল আমার রুমে উকিঁ মারছিস কেন? পড়ালেখা নাই?
:পড়ালেখা আমার জন্য না।ঐটা তোর জন্য বানানো হয়েছে।আমার জন্য তো খেলার মাঠ!
:রেজাল্ট দিলে তারপরে দেখব নে কই খেলার মাঠ আর কই বইয়ের পাঠ!
বলেই একটু করে নীলয়ের কান মলে দিল অহনা।নীলয়ের অবশ্য এ আদরটা ভালোই লাগে।কিন্তু বলে দিলে তো আরো কান মলা খাওয়া লাগবে।
:এই লাগছে ছাড়! খবরদার আমার কান ধরবি না।
:ও বাবা! তাহলে নাক টা ধরি।টেনে একটু লম্বা করি!
:হইছে আর না।আচ্ছা আপু, একটা কথা বল না!
:কি কথা?
:তুই এই ডায়েরীটাই কি লিখিস? সবসময় দেখি নিয়ে বসে থাকিস!
: যেসব কথা কাউকে বলা যায় না তা আমার ডায়েরিকে বলি সে সব কিছু লুকিয়ে রাখে নিজের ভেতর।
:আমাকে বলিস না কেন? আমিও লুকিয়ে রাখবো"
:বলব একদিন সব বলব, সেদিন থেকে তুই হবি আমার ডায়েরী।
মুচকি হেসে জবাব দিলো অহনা।নীলয়ের মুখেও হাসি ফুটে উঠলো।
:আর এই ডায়েরিটা তখন কি করবি?
:এটা? এটা তোকে দিয়ে দিব। ডায়েরীর কাছে ডায়েরী জমা।রাখতে পারবি তো সামলে?
"পারবো" একটু জোরেই উত্তর দিল নীলয়।বোনের বলা এইটুক দায়িত্ব তো সে নিতেই পারে তাই না? বড় হয়েছে না নীলয়!
২|
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১২
মনিরা সুলতানা বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল। ভাই বোন সম্পর্কের ভালোবাসা দুষ্টুমি সবসময়ই ভালো লাগে।