নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুলি আদমি

মামুলি আদমি › বিস্তারিত পোস্টঃ

মডারেশন প্যানেলের প্রতি আমার জিজ্ঞাসা

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

সামহোয়ার এর সম্মানিত মডারেশন প্যানেল এ আমার জিজ্ঞাস্য, একটি লেখা নির্বাচিত পাতায় কখন যায় ? এটা কি পোস্টের বিষয়, পোস্টে ভাল লাগা এবং পোস্টের মন্তব্যের উপর নির্ভর করে। নাকি খুব নামকরা ব্লগার, তিনি পোস্ট দিয়েছেন, এটা দেখতে যত সময়,তার পোস্ট চট করে নির্বাচিত পাতায় ???





সামুতে আমার লেখালেখি বেশিদিন না হলেও সামুতে বিচরণ আমার অনেক দিনের। ইদানিং লক্ষ্য করছি, পোস্টের গুণগত মানের চাইতে ব্লগারদের নামের প্রতি পক্ষপাতিত্ব হচ্ছে। গতকাল রাত্রে আবারো এর প্রমাণ পেলাম।



কি করে ? দুই ব্লগার ( কারো নিক ই উল্লেখ করব না, কারণ এরা দুজনই ভাল ব্লগার) একই সময় আগে পরে পোস্ট দিল। যিনি আগে পোস্ট দিয়েছেন তিনি একটু পুরোন ব্লগার, আর যিনি একটু পর দিয়েছেন তিনিও পুরাতন, তবে তার আগের জনের তুলনায় তেমন না। যাই হোক, যিনি পরে পোস্ট দিয়েছেন তার পোস্ট পঠিত হয়েছে তার আগের জনের চেয়ে বেশি! পোস্টের বৈচিত্র্যের কারণেই হয়তোবা। মন্তব্য এবং ভাল লাগাও পরের জনের বেশি।

এখানে উল্লেখ্য, যিনি আগে পোস্ট দিয়েছেন এবং যিনি পরে পোস্ট দিয়েছেন তাদের কারোরই তখন পর্যন্ত পোস্ট নির্বাচিত পাতায় যায় নি।



ঠিক ২০-২৫ মিনিট পর দেখা গেল, যিনি আগে পোস্ট দিয়েছিলেন মানে একটু সিনিয়র ব্লগার তার পোস্ট নির্বাচিত পাতায়। এবং তার পরের জন যিনি পোস্টে ভাল লাগা এবং পোস্ট পঠিত হবার সংখ্যায় বেশি ছিলেন তার টি নির্বাচিত পাতায় যায় নি। যদিও সেটি নির্বাচিত পাতায় যাবার মত পোস্ট ছিল।



এখন পোস্ট পঠিত হবার দিক থেকে এবং ভাল লাগার দিক থেকে এগিয়ে থেকেও কেন সেটি নির্বাচিত পাতায় গেল না, এর কারণ কি ?



আবার গত রাতেই সকল পোস্টের তিন নং পাতায় আরেকটি খুবই ভাল পোস্ট ছিল। একটি সিরিজ নিয়ে। সেটির লেখিকা বড় মাপের এবং জনপ্রিয় হলেও গতকাল তার লেখাও নির্বাচিত পাতায় যায় নি !!! এর কারণ হয়তোবা পোস্টে মন্তব্য এবং ভাল লাগার সংখ্যা কম থাকা। কিন্তু পোস্টটি অবশ্যই নির্বাচিত পাতায় যাবার যোগ্য।



আবার গত রাতের ২টার পর একটি খুবই হালকা গোছের গল্প এখন নির্বাচিত পাতায় শোভা পাচ্ছে। যেটির মন্তব্য , পঠিত সংখ্যা এবং ভাল লাগা খুবই কম।



তাহলে গতকাল যে দ্বিতীয় ব্যক্তি পোস্ট দিল, যার পঠন সংখ্যা, মন্তব্য এবং ভাল লাগা পোস্ট করার পর বেশি তারটা কোন যুক্তিতে গেল না।

বা বিষয় বৈচিত্র্যে এগিয়ে থাকা সিরিজের পোস্ট টা কেন নির্বাচিত পাতায় গেল না ? ওটা গেলে অবশ্যই পঠিত অনেক বেশি হত। আর হালকা গল্পটাই বা কোন যুক্তিতে নির্বাচিততে গেল ? গেছে ঠিক আছে, কিন্তু যেটি পঠিত হয়েছে বেশি, ভাল লাগা পেয়েছে বেশি সেটি গেল না কেন?



সদুত্তর এবং সঠিক মূল্যায়ণ আশা করছি। ব্লগারদের যথাযথ মূল্যায়ণ না করলে ভাল ব্লগারদের সংখ্যা দিন দিন কমবে বই বাড়বে না। ব্লগ নির্বাচনের ব্যাপারে আরো যত্নবান হবার আশা রাখছি।



এই পোস্টের উদ্দেশ্য কোন ব্লগার কে ছোট করার জন্যে নয়,এ জন্যে সংগত কারণেই নিক উল্লেখ করা হল না। তবে নির্বাচিত পাতায় যদি শুধুমাত্র নাম দেখে নির্বাচিত করা হয়, এবং ভাল পোস্টটি অবহেলিত থেকে যায় সেটি কাম্য নয়, হতে পারেনা।



হ্যাপি ব্লগিং।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

জুলকারনাইনসাবাহ বলেছেন: সহমত

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

মামুলি আদমি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

দিন দিন নির্বাচিত পাতায় প্রহসন একটু বেশিই চোখে লাগছে। :(

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

গরীব আলী বলেছেন: এটা কোন ব্যাপার না, বাঙ্গালী অনুসারে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

মামুলি আদমি বলেছেন: :(

গরীব আর মামুলির কথার দাম নাই, ঠিকই বলসেন।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আধখানা চাঁদ বলেছেন: এই অভিযোগ অনেকেরই। আর এটা সামুর পুরোন রোগ। কোনদিন আরোগ্য হবে কিনা কে জানে !!! :(:(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.