নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুলি আদমি

মামুলি আদমি › বিস্তারিত পোস্টঃ

স্মার্ট ফোন কিনতে চাই, হেল্প করেন ।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। অনেক দিন পর সামুতে আসার সুযোগ হল। তাই এ সুযোগ কাজে লাগাতে চাই। অনেক দিনের ইচ্ছা একটা স্মার্টফোন কিনব। বাজেট ২২-২৫ হাজার। আরো ভাল হলে আরো কিছু ভরতে পারব। কোনটা হলে ভাল হয় একটু বলবেন দয়া করে। সামুর ব্লগার রা বেস্ট । আপনারা টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক ভাল বুঝেন। দয়া করে জানাবেন।



আজ বসুন্ধরায় গিয়েছিলাম। সনি এক্সপেরিয়া,এইচটিসি,নোকিয়া সবই দেখলাম। এমোলেড ডিসপ্লে অনেক ভাল লাগসে। দাম বেশি। আবার লুমিয়া উইন্ডোজ ফোন, এটা কি এন্ড্রয়েড এর মত ফ্রি এপ্লিকেশন নামানো যাবে? একটু জানান দয়া করে।



যাদের কাছে যেটা ভাল লাগে সেটাই বিস্তারিত শেয়ার করেন।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
এইচটিসি অথবা সনি'র মোবাইল কিনতে পারেন।

স্যামসাং অথবা আইফোন কিনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মামুলি আদমি বলেছেন: এইচটিসি ভালই লাগসে,কিন্তু র‌্যাম একটু কম। এক্সপেরিয়াও তাই।
স্যামসাং এর একটা গ্যালাক্সি পকেট আম্মাকে কিনে দিসি। ভালই কাজ দিচ্ছে।

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

এম আর সুমন বলেছেন: আমি যে মোবাইলটি ব্যবহার করি সেটা কিনতে পারেন। বেশ ভাল। সবই আছে, এখন পর্যন্ত কোনো কিছুর অবাব বোধ করিনি। একটাই দোষ সুপার ফার্স্ট ফোন না।
থ্রি জি, ভিডিও কল, জিপিএস সহ সবকিছুই ঠিকঠাক আছে। আবার দুইটা সিম চালাতে পারবেন্। দাম ২৫,৫০০ টাকা। ভাল একটি কাভার নিবে ৮০০-১২০০ টাকা। মেমোরি কার্ড লাগাতে হবে। আর দুই বছরের ওয়ারেন্টি পাবেন।খুব ভাল বাংলা লেখা ও পড়া যায়। বই পড়ার জন্য খুবই ভাল ডিভাইস।
গুগলে গিয়া দেখতে পারেন। স্যামসাং গ্যালাক্সি এস ডুওস।
আর সুপার ফাস্ট যে না এটা নিয়ে খুব একটা চিন্তা করবেন না। কারন সব এনড্রয়েড ফোনই অন্তত দুই দিনে একবার রিষ্টার্ট করতে হয়।
এর থেকে ফাস্ট ফোন পেতে আপনাকে অন্তত ৭০,০০০ টাকা খরচ করতে হবে। সুতরাং ভেবে দেখেন।
আগাম অ্যান্ড্রয়েড মোবারক।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মামুলি আদমি বলেছেন: এই মোবাইলটা অনেক সময় নিয়ে দেখেছি। আসলেও ভাল। সবচেয়ে ভাল লেগেছে এর ডিসপ্লে আর এর আইস-ক্রিম স্যাণ্ডউইচ ওএস টা। খুব ভাল করে লক্ষ না করলে বোঝার উপায় নেই যে এটা এমোলেড ডিসপ্লে না।
দেখা যাক কি করতে পারি।
আর এপস এর জন্যে এন্ড্রয়েড ছাড়া ভাল আর কে আছে!

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবার জন্যে

৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

নানাভাই বলেছেন: আর একটু টাক্যা মিলাইয়া আইফুন লন। দেখবেন মজা পাইবেন।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মামুলি আদমি বলেছেন: নানারে কি আর কইতাম। টেহা থাকলে এইডাই লইতাম। বল্গাইতাম না ।

কিন্তু টেহা তো নানা অনেক ভরুইন লাগে। ৩০ এর মইধ্যে অইলেও একটা চেষ্টা করতাম। এর চাইতেও বেশি মনে অয়। এই লাইগা দামই জিগাই নাই ।

৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




বাজেট আরো একটু বাড়িয়ে আইফোন-৪ নিতে পারেন।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মামুলি আদমি বলেছেন: ভাই দাম কত হতে পারে। আমার হাইয়েস্ট বাজেট ৩০। এর বেশি সম্ভব না। এ দামে তো মনে হয় হবে না, তাই না ভাই?

৫| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আমিনুল ইসলাম বলেছেন: অ্যান্ড্রয়েড কিনলে অ্যান্ড্রয়েড কথন থেকে উপকৃত হতে পারেন।

http://www.androidkothon.com

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মামুলি আদমি বলেছেন: হুম।

আর অন্য ওএস কিনলে ???

৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৩

মনুমনু বলেছেন: এরিকসন লাইভ উইথ ওয়াকম্যান --বাজেটের মধ্যেই পাবেন। এনড্রয়েড এটিও। সাউন্ড আর ক্যামরা অসাধারন। একটু মোটা। পাতলা চাইলে এরিকসন রে বা পি, আমার চয়েজ।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

মামুলি আদমি বলেছেন: না মনু, তাহলে হল না। মোটা সেট হ্যান্ডল করা বিরক্তিকর। আমার এলজি ভিউটি আছে, সেইরকম মোটা। আরেকটা মোটা হইলে সমস্যা।
বাকি দুইটা দেখি নাই, দেখতে হবে
আপনাকে অনেক ধন্যবাদ

৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: স্যামসাঙ গ্যালাক্সি এস ডুয়োস ব্যবহার করছি। স্পিড হয়তো অতটা ভালো না কিন্তু কম বাজেটের মধ্যে বেস্ট মনে হয়েছে। দুইটা সিম সাপোর্ট সহ প্রয়োজনীয় সব কিছুই আছে।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

মামুলি আদমি বলেছেন: এই সেটটা নতুন। কিন্তু এর চেয়ে এস ২ টা ভাল ছিল। এটা এখন মার্কেটে পাওয়া যায় না।

৮| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

নানাভাই বলেছেন: মামুলি আদমি @@@ আইফুন ৪ কিনলে কন, আমার খুজে আছে।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯

মামুলি আদমি বলেছেন: কত দাম হতে পারে? কোনখানে আছে ? সেকেণ্ডহ্যাণ্ড ?

৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১

নানাভাই বলেছেন: সেকেণ্ডহ্যাণ্ড তো অবশ্যই।
তবে ফ্রেশ, ফ্যাক্টরী আনলক(সম্ভবত) কারন ৪টার মইদ্যে ১টা লক ছিলো।অখন কুনটা আছে, আর কুনটা বেচা হইছে; কে জানে? দেশের বাহিরে থিক্যা আনা।
দাম ২৫-৩০ হাজারের মইধ্যে।
ঢাকায় আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.