নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Always Speak the Truth

সত্যের সন্ধানে নিভীক

সদা সত্য কথা বলিব, সত্য বহি মিথ্যা বলিব না

সত্যের সন্ধানে নিভীক › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে এমআরপি পাসপোর্ট আবেদনের নিয়মাবলী

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

আজকে এমআরপি পাসপোর্টের ছবি তুললাম। ডেলিভারি দেয়ার তারিখ ১ ডিসেম্বর, ২০১৩। অবশ্য আমার আগে হাতে লেখা পাসপোর্ট ছিল। অনলাইনের মাধ্যমে আমি পাসপোর্টের আবেদন করি। আর আজকে ছবি তুললাম। বিষয়টা খুব সহজ এবং ঝামেলামুক্ত। সবাইকে আমার অভিজ্ঞতা শেয়ার করছি।



প্রথমে আপনি অনলাইনে আবেদন করবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন । আবেদন করার সময় খেয়াল রাখতে হবে আপনার নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ সঠিক ভাবে লিখতে হবে। বিশেষ করে আপনার এসএসসি সার্টিফেকট অনুযায়ী লিখতে হবে। বানান যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাথে মোবাইল নম্বর এবং ই-মেইল নম্বর দিতে হবে (অবশ্যই যে নম্বরটা্ আপনি রেগুলার ব্যবহার করেন সেটা্ই দিবেন)। এইভাবে ধাপে ধাপে ফরমটা পূরণ করবেন। ফরম পূরণ করা হলে আপনাকে সাবমিট করতে বলা হবে। সাবমিট করার সময় একটু ভালভাবে চেক করবেন, কোনো কিছু ভুল আছে কিনা। এরপর আপনার ই-মেইলে পাসপোর্টের একটা লিংক আসবে। সেখান থেকে পিডিএফ ফরমটা ডাউনলোড করে প্রিন্ট করে নিন দুই কপি। এরপর দুই কপি ছবি পাসপোের্টের প্রথম পৃষ্ঠায় গাম দিয়ে লাগিয়ে তা সত্যায়িত করতে হবে। সত্যায়িত কারা করতে পারবে তা ফরমে লেখা আছে। সাথে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে। যাদের পুরানো পাসপোর্ট আছে তাদের পুরানো পাসপোর্টের ফটোকপি সাথে জমা দিতে হবে এবং ছবি তোলার সময় তা নিয়ে আসতে হবে।



এরপরের ধাপ হচ্ছে টাকা জমা দেয়া। সাধারণের ক্ষেত্রে ৩০০০ টাকা এবং জরুরীর ক্ষেত্রে ৬০০০ টাকা। এটা ইচ্ছা করলে আপনি আগে জমা দিতে পারেন। কারণ অনলাইন ফরমে টাকা জমাদান সম্পর্কিত একটি অংশ আছে। পাসপোর্টের টাকা জমা দেয়ার ক্ষেত্রে আমি সবাই সাজেশন দিবো সোনালী ব্যাংক, কলেজ গেইট শাখায় দেয়ার জন্য। এখানে ভিড় খুবই কম হয়। আগারগায়ে খুব ভিড় থাকে। কলেজ গেইট শাখাটা হচ্ছে সোহওয়ারাদ্দী হাসপাতালের উল্টোদিকে। টাকা জমা দেয়ার রশিদ গাম দিয়ে প্রথম পৃষ্ঠায় লাগিয়ে দিতে হবে। স্টাপল করা যাবে না।



ছবি তোলা: অনলাইনে ফরম পূরণের সময় আপনি কবে ছবি তুলবেন তা বলে দিতে হয়। অর্থাৎ আপনার ফরমে ছবি তথা বায়োমেট্রিক্সের সময় আপনি বলে দিবেন। যেদিন আপনি ছবি তুলার ডেট দিবেন, সেদিন সকাল বেলায় আগারগাও এ পাসপোর্ট অফিসে যাবেন। খেয়াল রাখবেন পোশাকের রঙ যেন সাদা না হয়। সাদা ছাড়া যেকোনো পোশাক পড়া যাবে। প্রথমে নতুন বিল্ডিংয়ের ৩০৪ নম্বর রুমে গিয়ে আপনার ফরমটা চেক করে নিতে হবে। চেক করার সময় যাদের পুরানো পাসপোর্ট আছে তাদের পুরানো পাসপোর্ট দেখাতে হবে। অফিসার আপনার ফরম চেক করার পর তা নিচ তলায় গিয়ে নম্বর নিতে হবে। এটা সেনা কর্মকর্তারা করেন। এখানে দুই বার নম্বর নিতে হয়। এরপর একই বিল্ডিংয়ের চারতলায় ৪০২ নম্বরে গিয়ে ছবি, সাইন ও আঙ্গুলের ছাপ তারা নিবে এবং আপনাকে পাসপোর্ট নেয়ার একটা সম্ভাব্য তারিখ দিয়ে একটা রশিদ দিবে। এটা সংরক্ষন করতে হবে। কারণ পাসপোর্ট নেয়ার সময় এই রশিদ দেখাতে হবে।



এরপর পুলিশ ভেরিফিকেশন ঠিক থাকলে আপনার মোবাইল নম্বরে একট ম্যাসেজ আসবে। তারপর রশিদ দেখিয়ে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে। যাদের পুরানো পাসপোর্ট আছে তাদের পুরানো পাসপোর্ট দেখাতে হবে। পাসপোর্ট হাতে পাওয়ার পর নাম, ঠিকানা ঠিক আছে কিনা তা চেক করবেন। সব ঠিক থাকলে বলেবেন ইয়াহু ....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

এক নীলান্জনার খোজে বলেছেন: সব ঠিক থাকলে বলেবেন ইয়াহু...............................


ক্যান গুগল বা এম,এস,এন তি দোস করলো ???

২| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

তাহমিদুর রহমান বলেছেন: Vi onek upokari post diyecen. Thanks




View this link

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

সত্যের সন্ধানে নিভীক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য। মানুষের উপকারের জন্যই তো এই পোস্ট দেয়া।

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

পথহারা নাবিক বলেছেন: আমি যখন করেছিলাম তখন যেই দিন টাকা জমা দিয়েছি সেই দিনই ছবি তুলেছি মানে এক দিনে ঝামেলা শেষ। এখন তাইলে ছবির জন্যও তারিখ দেয়। যাই হোক সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

নকি৬৯ বলেছেন: দরকারি পোস্ট

৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৭

সেতু আমিন বলেছেন: এসএসসি সার্টিফেকট অনুযায়ী লিখতে হবে।
এক্ষেত্রে তো বউয়ের পাসপোর্ট করতে গেলে স্বামীর নামের শেষ অংশ ব্যবহার করলে সমস্যা হবে না সার্টিফিকেট অনুযায়ী নাম ব্যবহার করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.