| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ্ আল্ মামুন
একজন তড়িৎ প্রকৌশলী। ****************** বুকের মাঝে স্বপ্ন আর হতাশার যুগলবন্ধী বসবাস...
***
স্বপ্নের খাতার রঙিণ পাতা আজ গিয়েছে ছিড়ে
গুছিয়ে দিয়ে আমার এ ঘর তুমি চলে গিয়েছো দুর;
না না নয় এমন তো কোন কথা ছিল না সেদিনে
আমি বলছি তবে ফিরিয়ে দাও আমার সোনালী সেদিন।
***
আজ আমি একা হাটছি আকাবাকা মেঠো পথ ধরে
এই সে পথেই নিয়েছিলো তুমি আমায় আপন করে;
তবে কেন আজ হারিয়ে গেলে আমায় একা করে
চাইতেই পারি আমি আবার তোমাকেই ফিরে।
***
ভুল কি ছিল আমার বড় নাকি তুমিই করেছো বেশী
চাইনি হিসাব করিনী কভু তোমার সাথে দরকাষি;
না না বল তুমি সেটাই কি ছিল আমার অপরাধ
আজ তবে কেন একা আমি নির্ঘুম কাটে রাত।
***
না না শর্ত নয় আর কোন দাবী বলছি তোমায় আজ
ফিরিয়ে দাও আমার ভালবাসার মধুর সেই স্বাধ;
আমি ধরতে রাজি সকল বাজি শুধু তোমায় পাওয়ার আশায়
স্বপ্ন দেখি আজও আমি শুধু তোমার ভালবাসায়। ![]()
--------------------***------------------
২|
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১:১৪
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
কোন এক পৌষের ভোরে,
কুয়াশা'র চাদর মুড়িয়ে গায়ে;
শিশিরের রং খুজতে যাব দু'জন মোরা
ঐ গাঁয়ের পরে, ঐ সবুজ পাহাড়ে...
৩|
১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৩
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
তোমায় ভিড়ের মাঝে খুজি
এই তো পেয়ে গেলাম বুঝি;
ধুসর মলিন রাস্তায়
একা চলে যাওয়া বাসটায়;
তাকিয়ে দেখি জানালা দিয়ে
যায় কি দেখা তোমায়?
৪|
২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০১
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
দেয়ালে দেয়ালে আজ মারা পড়ছে চিকা
বাতাসে ফিসফিসানির শুনতে পাচ্ছে কি কেউ ;
উত্তরের আকাশ ঢেকেছে লেলিহান-ধোয়ায়,
দক্ষিণের সাগরে ফুসিয়াছে ঢেউ ।
৫|
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪৬
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
প্রেম বিদ্যা না শিখিয়া যে অকালে প্রেমে পড়ে
আহারে সোনার যৌবন না বুঝিয়া ডুবে মরে ;
প্রেমে সাধন প্রেমে ভজন
চিনলি নারে পাগল মন;
প্রেমেতে হতাশ হয়ে,
করিস কেন রোদন ।
৬|
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:২৬
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
তোমার কাছে :
অমৃত চেয়ে পেয়েছি গরল,
হাঁসি মুখে তা খেয়েছি ;
ঘৃণা পাবো বলে এগিয়ে এসেছি,
প্রিয়, ভালবাসা কি চেয়েছি !
৭|
১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৯
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
কবিতার কালো অক্ষরের মাঝে,
আমি জোৎস্নার দেখা পাই, নীল আকাশ,
শান্ত সমুদ্র আমাকে ডাকে। কবিতা শোনাতে চায়।
কোলিক বর্ষাকালে এসে আমাকে রঙীণ পালকে লেখা শালিকের গল্প শোনায়।
আমি তোমাকে কবিতা ভেবে যখনই পড়তে যাই,
দেখি তোমার চোখের নীল তারায়, আমার স্বপ্নঘুড়ির উড়াউড়ি
আমি আকাশ হয়ে যাই।
৮|
২০ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৫৯
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
"প্রেমের অংক শিখাবে বলে"
চকপেন্সিল আর স্লেট নিয়ে বসি
যোগ-বিয়োগ লিখি আর মুছি ঘসি,
আমি গোলাপ আকি, পাতা- কুড়ি
স্লেটাকে আকাশ করে উড়াই রঙীণ ঘুড়ি।
প্রেমের অংক শিখাবে বলে...
প্রেম কঠিন কিনা সহজ, আমায় বুঝিয়ে দিও
তোমার মত করে - তুমি শিখিয়ে নিও,
আমি প্রেমের পরীক্ষায় চাই সবার সেরা হতে
সকাল থেকে বসে তাই চক-পেন্সিল হাতে ।
প্রেমের অংক শিখাবে বলে...
উলটপালট হিসাব নিকাশ- প্রেমেই যত ভয়,
গুণ-ভাগে মিলে শেষে কি জানি কি হয়,
পাশ করতেই হবে তোমার প্রেমের পরীক্ষায়
ভালবাসার বেসিক তবে হবে যে অক্ষয় ।
প্রেমের অংক শিখাবে বলে.
৯|
২৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৬
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
শিমুলতলীর গাঁও
দুপুরবেলা লাউয়ের ডগাটা দুলছে জানালার ধারে
ক্লান্ত কৃষাণ কিসের তৃষ্ণায় তাকায় আড়ে আড়ে;
তাই দেখে ঘোমটা পড়া শালুকগায়ের মেয়ে
লাজুক লাজুক হাসে অকারণ কৃষাণের দিক চেয়ে।
হিজলের ডাল ফেলেছে ছায়া নিটল জলের পরে
কুহু কুহু করে কোকিল কোথায় ডাকছে যেন কারে;
মাঠের পরে হলদে আগুন লেগেছে সরিষার গায়
ঝাকা মাথায় দুরের গাঁয়ে হাটুরা চলিয়া যায়।
কুশায়ার চাদরে জরায়ে রেখেছে পরন্ত বিকেল বেলা
দুরন্ত বালক-বালিকা খেলছে মাঠে জামাই-চোরের খেলা;
কি করে যেন সূর্যটা হঠাৎ কোথায় হারিয়ে যায়
তারাদের সাথে মিতালী করে চাঁদটা উকি দেয়।
তখন ঝি-ঝি পোকারা সুর করে বাজায় যেন বীণ
চাঁদের রুপালি আলোয় আজ জোনাকি পোকার দিন;
এমনি করে রাতের নিস্তব্ধতা যেন ঘিরিয়া রেখেছে সবই
কে যেন দুরের আকাশ থেকে আঁকিয়াছে এ গাঁয়ের ছবি।
-আব্দুল্লাহ আল মামুন
১০|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৯
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
থামালেই যে তরী থেমে যায়
সে তরী না চালানোই ভালো;
আমি ভিষণ রকম ভাবে বলছি
কুপিটা নিভিওনা, জ্বেলে রাখ আলো।
১১|
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১৭
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
তুমি তৈরী থেকো প্রিয়া
হলুদ রঙা ভোরে...
ইচ্ছে ডানায় ভর করে
উড়ে যাব দূরে।
নীল পাখিকে সঙে নিও মোদের
আর মেলা থেকে কিনে আনা রঙিণ হাড়িটা...
আজ সকালেই চলে যাব দুরে
জানুক সবাই, আমরা আর ফিরে আসছি না।
এরপর কোন এক জোস্নার বনে
তুমি আমি আর
আমাদের নীল পাখিটা মিলে
লাল নীল সংসার।
১২|
২২ শে মে, ২০১২ রাত ১০:৩২
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: *****************
এরপর-
ক্লান্ত হয়ে আসে কিরণ, লুঠায়ে পড়ে গাঁয়
ধীরে পায়ে রাখালীরা ফিরে ফিরে যায়।
তখন -
গোধুলীরও গ্রহণ লাগে ভরা জোস্নার টানে
নীল তারারা মিতালী করে জোস্না নামায় বনে।
রাতজাগা পাখিরা কি দারুন করে
কি কাব্য লিখে যায় মায়াবী সুরে।
সবশেষে-
ভালবাসির পরে সব ঘুমিয়ে পড়ে প্রেম !
১৩|
২৫ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: ****
আশার নদী ভাটাই থাকে...
জোয়ার আসে না,
আসলে জোয়ার চাঁদের টানে;
হায়, তখন উজান বাওয়ার সময় থাকে না !
১৪|
২৫ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪১
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: ***
কেউ রং তুলি আর আমার চশমা'টা এনে দাও
আমি আকাশ'টা একে ফেলি, আকাশেরই এক কোণে;
কেউ কালো মেঘ গুলো সরিয়ে দাও দু'হাত দিয়ে
নীল রংয়ের একটা আকাশ একে ফেলি একটানে !
আজ আমার নীল আকাশ দেখেতে ইচ্ছে করছে
- এই মেঘলা দিনে !
১৫|
২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৩
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
***
যে অনলে পুড়েছে জীবন
কভু তার কাছে এসো না,
গায়েতে ওম নিতে এলে
ভুল করে ছুয়ে দিও না।
এপোড়া অনল জ্বালা সইবে কি করে
যদি না মায়া থাকে ভিতরে বাহিরে;
দূর থেকে দেখে চলে যেও
কি করে পোড়ে দেহ মন
শুধু মাঝে খানিক'টা ভাবিও !
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১১ রাত ১:০৮
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: নিজের পোষ্টে নিজেই কমেন্ট বনি করি--