| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনূর রহমান
এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।
অন্ধকারটা আজও ডাকে,
সাড়া দিইনা
অনেক নিয়েছি ওর কাছ থেকে
জোকের মত চুষেছি কালো রক্ত
নিতে নিতে নিঃস্ব করে ফেলেছি
জন্মে গেছে ক্লান্তিবোধ
তবুও কোন ক্ষোভ করেনি,
করেনি দাবি, করেনি আশা।
সবচেয়ে বড় ভুল জেনেও ছাড়তে পারে না
মায়ায় জড়িয়ে পড়েছ।
শূণ্যতা; বড় ভালোবাসে আমায়,
বুকে খোদায় করা নামটি
আজও মুছে ফেলেনি,
আগলে রেখেছে সযত্নে
এক রাতে অন্ধকারের সাথে বাজি ধরেছিল,
আমায় কে বেশী ভালোবাসে?
অন্ধকার জিততে পারেনি,
বুক চিরেছিল ঠিকই,
কিন্তু আলোর অভাবে শুণ্যতার রেটিনায় প্রতিফলিত হয়নি।
অন্যদিকে শুণ্যাতা নিজের মাঝে ছড়িয়েছিল অসীমতা,
অন্ধকারই হার মেনে গেল।
কত রাত কাটিয়েছি চুপচাপ বসে,
পার করেছি কত মন খারাপ,
নৌকাটা আজও তীরে দাড়িয়ে আছে,
বৈঠাটা একাকীত্বটা সহ্য করতে পারেনি,
নিজেকে বিসর্জন দিয়েছে।
তিনজন এখন তিনদিকে,
মাঝে মাঝে ঘনীভূত হয়
জমে নিঃস্তব্দ্ধতার আসর
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
মামুনূর রহমান বলেছেন: কবিতা আমি লিখতে পারিনা। লেখার চেষ্টাও খুব একটা করিনা। প্রকৃতপক্ষে কবিতা কি জিনিস তাও আমি ভালোভাবে জানিনা। কবিতার সংজ্ঞাতেও আমি অপারগ। এটাকে আমি কবিতার মত লিখতে চেষ্টাও করিনি। এটাকে যে কেউ কবিতা ভাববে তাও কখনও ভাবিনি। এটা আসলে কিছু ঘটনার সরল বহিঃপ্রকাশ; মনের গভীরের কিছু স্মৃতিচারণ, যাতে মিশে আছে একাকী রাতে ছাদে বসে অন্ধকারের সাথে দুঃখ ভাগের স্মৃতি, ব্যাচেলর নিত্যদিনের কাজকর্ম শেষে অবসরের কল্পণা, না পাওয়ার স্মৃতি, ব্যাস্ততার মধ্যে হারিয়ে ফেলা নিজকে উদঘাটন . . . . . . . . . . . . . .
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। তবে সরল স্বীকারোক্তির জন্য আরো বেশী ধন্যবাদ।
২|
০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৯
অপ্রচলিত বলেছেন: কবিতা না ভেবে পড়ার পর এখন ভালো লাগলো
টুকরো টুকরো বিষণ্ণতার অনুভূতিগুলো। লিখে হালকা হবেন যখনই মন চায়। আসলে সবার জীবনেই হয়তো মিশে থাকে এমন কিছু।
ভালো থাকুন সর্বদা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২
মামুনূর রহমান বলেছেন: দোয়া করবেন, যাতে আমার, আপনার, সকলের জীবনে এমন কিছু না ঘটে যা দুঃখের জন্ম দেয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৯
অপ্রচলিত বলেছেন: হুম কবিতা মোটামুটি লাগলো। সরল স্বীকারোক্তির জন্য ক্ষমাপ্রার্থী।