| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনূর রহমান
এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।
অবন্তিকা, তুমি কি ঘুমিয়ে পড়েছো?
দ্যাঁখো আমি ছবি এঁকেছি
নগর-বন্দর-পাহাড় পেরিয়ে
শঙ্খচিলের ডানায় চড়ে
মেঘদেবতাকে পরাজিত করে
আকাশের ঐ রামধনু ছুয়েছি।
দ্যাখো, আমি ভালোবাসা জমিয়েছি
প্রজাপতির নীল ডানার ভীড়ে
তোমার বুকের ওড়নার নীড়ে
প্রকৃতির আলোড়ন ফ্রেমবন্দী করে
অযোধ্যার ঐ শ্রাবণ...
প্রথমবার মৃত্যুর পর
নরম বুকের রক্তে, স্নান করেছিলো পৃথিবী
বাতাসের ঘামে ঝরেছিলো অজস্র কান্না
অভিশাপেরা মুক্তি পেয়ে ক্ষোভ লুকিয়েছিলো
শুভ্র বরফে। কিন্ত বরফ!
লেলিহান শিখা হয়ে জন্ম দিয়েছিলো
ঘুটঘুটে কালো অন্ধকার।
দ্বিতীয়বার মৃত্যুর পর
লাশগুলো জীবন খুড়েছে
উন্মাদের মতো...
উন্মাতাল রুপের আভা ছড়িয়ে
নক্ষত্রকণ্যার মতো জ্বলে উঠলে
স্বভাবরা রক্তের টানে গোলাপ হয়ে যায়...
জীবনের সব তঞ্চকতা শেষে
পথ ফিরে আসে
খেলাঘরে উত্সব থেমে বিষন্নতা নামে
আকাশ ধ্বসে পড়ে পৃথিবীর বুকে।
চৌচির হয়ে যাওয়া পাপ-
প্রোথিত হয় খেয়ালী জলের জলনিনাদে
তবুও পথ ফিরে আসে
জীবনের এই দ্বিপ্রহরে এসে তার ছায়া ভাসে
আসছি...
একটা কল্পলোক
যেন কিছু ছুটন্ত স্বপ্নের খোয়াড়,
মোহমুক্তির আনন্দ নেই। শুধু...
কথাগুলোকে কি আকার দেওয়া যায়? গেলে একটা ফুল বানাতাম। কথাফুল। কোন গন্ধ দিতাম না। শুধু স্পর্শ দিতাম। কোমল স্পর্শ। আচ্ছা স্পর্শফুল
কি বাজারে বিক্রি হতো? নাহ! বিক্রি করতাম না। জীবনের কোনো...
নতুন বছরটাতে সবার জীবনেই নেমে আসে নতুনত্ব, কেউ নতুন কিছু করতে চায়, কেউ নতুন কাপড় পরতে চায়, কেউ নতুন খাবার খেতে চায়, কেউবা আবার নতুন কোথাও বেড়াতে চায়। বছরের প্রথম...
আমার বড় আপুর গত শুক্রবার সন্ধ্যেবেলা সীজার করে একটি সুন্দর মেয়ে হয়েছে। সৃষ্টিকর্তার রহমতে অপারেশন কোন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। অপারেশন থিয়েটার থেকে বেডে নেবার পর অন্য সব রোগীর মত...
তালের অভাবে সেমিস্টারের সর্বশেষ পরীক্ষাটা পিছিয়ে গেছে। নতুনদের আগমণের কার্যক্রমে পেছানোটা গিয়ে দাড়িয়েছে পেছনের সারির পেছনের বেঞ্চে। এসময় চাপ বেশী থাকে। এলোমেলো চিন্তার চাপ। চাপ কমাতে হাওয়া খেতে হয়। অস্থিমজ্জার...
আমি অন্ধকারের অংশ
কালো পথ পাড়ি দিতে দিতে
ডুবে যাই আলোর বক্ষপিণ্জরে...
কোমল হাতটি জায়গা করে নিল প্রবালের হাতের উপর। শিউরে উঠল প্রবাল। বাতাসে অক্সিজেনের অপ্রতুলতা অনুভব করলো। ঘন নিঃশ্বাস আর দ্রুত হৃত্কম্পনে পুরো শরীরে জুড়ে বইতে লাগল লবণাক্ত জলের স্রোতধারা।
এলার্ম ঘড়িটা...
অন্ধকারটা আজও ডাকে,
সাড়া দিইনা
অনেক নিয়েছি ওর কাছ থেকে...
বাজারের মধ্যে এক বাচ্চা ছেলে মাটিতে শুয়ে তার ভিক্ষার থালা থেকে পা দিয়ে টাকা তুলে খুব সুন্দর করে গোছাচ্ছে। উপরওয়ালা হাত দিয়েছে ঠিকই কিন্তু হাত তুলবার সামর্থ্য দেয়নি। দৃশ্যটা মর্মাহত।...
©somewhere in net ltd.