নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mamunoor Rahman

মামুনূর রহমান

এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্‍। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।

মামুনূর রহমান › বিস্তারিত পোস্টঃ

পথ ফিরে আসে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

জীবনের সব তঞ্চকতা শেষে
পথ ফিরে আসে

খেলাঘরে উত্‍সব থেমে বিষন্নতা নামে
আকাশ ধ্বসে পড়ে পৃথিবীর বুকে।
চৌচির হয়ে যাওয়া পাপ-
প্রোথিত হয় খেয়ালী জলের জলনিনাদে

তবুও পথ ফিরে আসে
জীবনের এই দ্বিপ্রহরে এসে তার ছায়া ভাসে

আসছি বলে, প্রতীক্ষাগুলো
অপেক্ষা হতে হতে পুড়ে যায়
ছাই হয়ে, কবিতা হয়ে
খরচ হয়ে যায় সব ভালোবাসা

তবুও পথ ফিরে আসে
হৃদয়ের এই ধংসযজ্ঞে তার প্রতিমা হাসে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন লিখেছেন ভ্রাতা ।

আকাশ ধ্বসে পড়ে পৃথিবীর বুকে।
চৌচির হয়ে যাওয়া পাপ-
প্রোথিত হয় খেয়ালী জলের জলনিনাদে
+++++++++

ভালো থাকবেন :)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০২

মামুনূর রহমান বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.