| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনূর রহমান
এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।
আমার বড় আপুর গত শুক্রবার সন্ধ্যেবেলা সীজার করে একটি সুন্দর মেয়ে হয়েছে। সৃষ্টিকর্তার রহমতে অপারেশন কোন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। অপারেশন থিয়েটার থেকে বেডে নেবার পর অন্য সব রোগীর মত আপুও প্রচন্ড শীতে কাঁপতেছিল। আমরা কম্বল, কাথা দেবার পরও প্রচন্ড কাঁপতে থাকায় আপুর হাতগুলো আমাদের হাতের সাথে ঘষে উষ্ণতা দিয়েছিলাম। তখন আপুর আচরণ বেশ স্বাভাবিক ছিল। প্রকৃতপক্ষে স্বাভাবিক ছিল কিনা বলার চেয়ে এটা বললে সঠিক হবে যে ওর আচরণে কোন প্রকার অস্বাভাবিকতা আমরা পাইনি। শুধু আমরা না ডাক্তাররাও পায়নি। শনিবার দুপুর পর্যন্তু আপু ঘুমিয়েছে। দুপুরবেলা উঠার পর থেকে ওর সাথে কথা বললে ও কোন প্রশ্নই যেমন ঠিকভাবে বুঝতে পারছে না তেমনি ঠিকমত উত্তরও দিতে পারছে না। যেমন- যদি জিজ্ঞাসা করা হয়, তোমার বাবু কোথায়? ও উত্তর দিচ্ছে, কী করব? কিংবা যদি বলি, আপু কখন ঘুম থেকে উঠলি? ও উত্তর দিচ্ছে, খাইছি অথবা যদি বলি, আমি কে বলতো? ওর উত্তর ওইতো। কিন্তু এই ওইতোর পর আর কিছু বলতে পারছে না। ডাক্তাররা সব পরীক্ষা করে বলছে ওর কোন সমস্যা নাই বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। শনিবার সারাদিন-সারারাত ঘুমিয়েছে কিন্তু অবস্হার কোনই উন্নতি হয়নি।রবিবার সকাল থেকে ডাক্তার (যে অপারেশন করেছিল) বেশ কয়েকবার দেখে ঔষধ দিয়েছিল। তবুও অবস্হা একই রকম। সারাদিন ঘুমিয়েও যখন কোন উন্নতি ডাক্তার পেল না তখন তিনি পরামর্শ দিলেন আরেকটা ডাক্তার দেখাতে। উল্লেখ্যে যে, আমার আপু কুষ্টিয়ার আদদীন হাসপাতালে সীজার হয়েছে। উনি যে ডাক্তারের কথা বললেন তিনি সনো টাওয়ারে রোগী দেখেন। হার্টের ডাক্তার। তিনিও চেকআপ করে একই কথা বললেন "রোগীর কোনো সমস্যা নাই। ব্লাড প্রেসার নরমাল। কয়েকদিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে।" ডাক্তারের কাছে এমন করার কারণ জানতে চাইলে তিনি বলছেন হয়তো সে ভয় পেয়েছে কিংবা অত্যাধিক টেনশন। কিন্তু ও বরাবরই খুব সাহসী এবং ওর টেনশন করার কোন কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এমনি ওর সংসারে কোন অশান্তিও নাই। আবার প্রথম সনোতে ছেলে হবার কথা বললেও দ্বিতীয়বার সনোতে মেয়ে হবার কথাই ডাক্তার বলেছিল। সুতরাং এ সিচুয়েশনের সাথে সে আগে থেকেই নিজেকে মানিয়ে নিয়েছে। তাই এই চিন্তাও তার মস্তিষ্কে এমন প্রভাব ফেলবে তা মনে হয় একটু কঠিনই। তবে ওকে যখন অপারেশন থিয়েটারে প্রবেশ করায় তখন আরেকটা রোগীর অপারেশন করে সেলাই চলছিল। ওই দৃশ্যটা হয়তো মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। এখন পর্যন্ত অবস্হা একইরকম। সবসময় ঘুমাচ্ছে। ঘুম থেকে তুলে কিছু খাওয়ানো তারপর আবার ঘুম। আমার খুব চিন্তা হচ্ছে। আপনার যদি কেউ এই ধরণের সিচুয়েশনে পড়ে থাকেন কিংবা কোন রোগীকে এ অবস্হায় দেখে থাকেন কিংবা এ থেকে উত্তরণের উপায় জেনে থাকেন তাহলে বিনীত অনুরোধ আমাকে জানাবেন। আমি জানি এত এত ভালো ভালো পোষ্টের ভেতরে আমার পোষ্টটা বেমানান। আজকে বিজয় দিবসের দিন। সকল শহীদদের প্রতি আমিও নিবেদন করি শ্রদ্ধা আর অর্ঘ্য। বিজয় উল্লাসের উদ্ভাস হয়তো প্রকাশ করতে পারবো না তবে অন্তরে আজকের দিনটির তাত্পর্য পুরোপুরি ধারণ থাকবে। হয়তো আমার এই আবেদনটা হারিয়ে যাবে শত শত শ্রদ্ধান্জলীর কিংবা বিজয়ের আনন্দ উল্লাসের ভেতরে, হয়তো পড়ার পর মনে আক্ষেপ জাগবে কেন পড়লাম, হয়তো অর্ধেকটুকু পড়েই এড়িয়ে চলে যাবেন, কিংবা কুত্সিত লাগবে বাক্যভঙ্গি দেখে, কিংবা পড়েও নীরবে চলে যাবেন। এটাই বাস্তব। এটাকে মেনে নিতেই হবে। তবুও বাস্তবতার এই পর্দাটাকে খুলে ফেলতে না পারলেও একটুখানি মাথা গলিয়ে চোখের পাতা খোলার সাহস করতেই হয়। আমিও করলাম। কেননা আশাই জীবন। সকলের কাছে আবারও অনুরোধ যদি এই অবস্হায় কেউ কোন রোগী দেখে থাকেন এবং কি করা উচিত তা জেনে থাকেন তাহলে প্লিজ জানাবেন।
২|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৯
সায়েদা সোহেলী বলেছেন: এনেসথেশিয়া র পরিমাণে তারতম্যের কারনে অনেক সময় অনেক রকম কমপ্লিকেশন হয়ে থাকে শুনেছি ,আশা করছি উনার তেমন কিছুই হয়নি , তারপরও একজন ভালো নিউরোলোজিস্ট দেখান ।
৩|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৪
বৃতি বলেছেন: আপনি google এ postpartum psychosis লিখে সার্চ করে এর উপর অনেক তথ্য পাবেন । আশা করি আপনার বোন দ্রুত সুস্থ হয়ে উঠবেন ।
৪|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৭
েফরারী এই মনটা আমার বলেছেন: নিউরোলজী এর ডাক্তার দেখান । সূস্হতার জন্য দোয়া করি।
৫|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৯
খেয়া ঘাট বলেছেন: আপনার লিখাটি হৃদয়ছুঁয়ে গেলো ভাই।
আপনার বোনের জন্য রাব্বুল আলামীনের দরবারে দ্রুত সুস্থতা কামনা করছি।
৬|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭
লোডশেডিং বলেছেন: সায়েদা সাহেলীর মত আমারও ধারণা আপনার আপুর এনেসথেশিয়াতে কিছু একটা হয়েছে। সময় লাগবে। সীজারে যাদের বাচ্চা হয় তাদের ছয় মাস একবছর নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। আশা করি আপনার আপু সুস্থ হয়ে উঠবে। ধৈয্য ধরেন।
৭|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে পারছিনা, তবে বড় আপু দ্রুত সুস্থ্য হয়ে উঠুক এই কামনা করছি।
৮|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩
শেলী বলেছেন: আমি কিছু অল্টারনেটিভ মেডিসনের কথা বলি। নারকেল তেল একচামচ প্রতিদিন খাওয়াবেন,েটা ডিমনেশিয়ারজন্য ভাল।সবুজ শাকসবজি বেশী করে খেতে হবে। কিছু ফলেটের অসুবিধা হতে পারে। আ্যানেশথিয়া ডিটক্স করতে হবে। ডেখুন লিংক
Click This Link
৯|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯
মামুনূর রহমান বলেছেন: সকলকে ধন্যবাদ। ঢাকায় আমার বাবার একজন পরিচিত ডাক্তার আছে। যিনি অপরেশন করেছেন সেই ডাক্তারের সাথে উনাকে ফোনে কথা বলালাম এবং সবকিছু ডিটেইলস জানালাম। উনি বললেন কিছুদিন দেখতে। অন্য হাসপাতালের একটি ডাক্তার একটা বিশেষ রেফারেন্সের জন্য দেখে গেল। উনিও বললেন কোন সমস্যা নেই। সিরাম ইলেক্ট্রলাইট নামে একটা টেস্ট দিয়েছেন। টেস্টের রিপোর্ট দেখে তারপর প্রেসক্রিপশন লিখবেন। আজকের দিনটা দেখব যদি তাও অবস্হা একই রকম থাকে তাহলে কুষ্টিয়াতে মেডিসিন বিভাগের একজন ভাল ডাক্তার দিয়ে দেখাব। মেডিসিন বিভাগের ডাঃ মাফুজের সাথে কন্টাক্ট করে অনেক কথাবার্তা বললাম। উনি রোগীকে তার কাছে নিয়ে যেতে বললেন। আজকে যদি উন্নতি না হয় তাহলে আগামীকাল উনার কাছে নিয়ে যাবো। আর আপনাদের পরামর্শমত আজকেই কোন নিউরোলজিস্টের সাথে পরামর্শ করব। আপনারা সবাই দোয়া করবেন যেন আপু তাড়াতাড়ি সুস্হ হয়ে যায়।
১০|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
অস্পিসাস প্রেইস বলেছেন:
দোয়া করি বোনের দ্রুত আরোগ্যের। আল্লাহ উনাকে দ্রুত স্বাভাবিক করে দিক। আমিন।
১১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
মামুনূর রহমান বলেছেন: শেলী আপু আমি আপনার দেওয়া আর্টিকেলটা পড়লাম এবং রিলেটেড আরও কিছু গুগল সার্চ করে পড়লাম। যে ধরনের খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে সেইমত খাওয়ানোর চেষ্টা করব।
১২|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯
প্রফেসর সাহেব বলেছেন: apnar apur sustota kamona korci.
১৩|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯
মামুনূর রহমান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৪|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
সুমন কর বলেছেন: আশা করি আপনার আপু সুস্থ হয়ে উঠবে। মনে হয়, উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন। তাই এমনটি হচ্ছে। সময় লাগবে।
১৫|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
ড. জেকিল বলেছেন:
দ্রুত সুস্থ হয়ে উঠবে এই কামনা করছি।
১৬|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
মামুন রশিদ বলেছেন: উনার সুস্থতা কামনা করি ।
১৭|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
মামুনূর রহমান বলেছেন: আল্লাহ আপনাদের দোয়া যেন কবুল করেন।
১৮|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
রাজীব বলেছেন: আসলে ডাক্তার ছাড়া অন্যকেউ এসম্পর্কে কিছু বলা ঠিক নয়। তারপরও বলি, আমার মনে হয় হঠাৎ ভয় পাওয়ায় হয়ত সমস্যা হয়েছে। মানসিক ডাক্তার দেখাতে পারেন।
মনে রাখবেন, মানসিক রুগী মানেই কিন্তু পাগল না। আমরা প্রায় ৮০% মানুষই কোন না কোন মানসিক সমস্যায় থাকি।
১৯|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: খেয়া ঘাট বলেছেন: আপনার লিখাটি হৃদয়ছুঁয়ে গেলো ভাই।
আপনার বোনের জন্য রাব্বুল আলামীনের দরবারে দ্রুত সুস্থতা কামনা করছি।
২০|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫
আরজু পনি বলেছেন:
বোনের দ্রুত সুস্থতা কামনা করি ।
উপরে একজন ডিমেনশিয়ার কথা বললেন...http://www.somewhereinblog.net/blog/Counselling/29529895 এটা একটু দেখতে পারেন ।
২১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
মামুনূর রহমান বলেছেন: লিঙ্কটি এখনই দেখব আরজুপনি আপু
২২|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
মামুনূর রহমান বলেছেন: রাজীব ভাই, ডাক্তার ও বলল সাইকোসিস। সেই অনুযায়ী ট্রিটমেন্টের চেষ্টা চলছে।
২৩|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০
মামুনূর রহমান বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই। আপনার দোয়া যেন কবুল হয়।
২৪|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
ভিটামিন সি বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে পারছিনা, তবে বড় আপু দ্রুত সুস্থ্য হয়ে উঠুক এই কামনা করছি।
ভাই আমি কিছু জানি না। শুধু দোয়াটুকু করি যেন আপনার আপু আর ফুটফুটে বাবুটা সুস্থ্য হয়ে আপনাদের ঘরে ফিরে আসেন।
২৫|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
বাঁশ আর বাঁশ বলেছেন: নিউরোলজিস্ট বা গাইনোকোলজিস্ট দেখান। সেরাম ইলেকট্রোলাইট ইমব্যালান্স এর জন্য এটি হতে পারে। আসলে সি সেকসন এর পরে মাদের অনেক ঝক্কি ঝামেলার ভিতর দিয়ে যেতে হয়।।।
২৬|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
কাফের বলেছেন: ভাই আপনার আপার দ্রুত সুস্থতা কামনা করছি
২৭|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
মামুনূর রহমান বলেছেন: একজন নিউরোলজিস্টের সাথে আলোচনা করলাম বিষয়টি নিয়ে। কালকে গাইনী বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর সিদ্ধান্ত নেব কোথায় নিয়ে গিয়ে কোন ডাক্তার দেখালো আপু তাড়াতাড়ি রিকাভার করবে।
২৮|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপুর সুস্থতা কামনা করি
২৯|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দোয়া করি।
৩০|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
মামুনূর রহমান বলেছেন: অবস্হা আগের চেয়ে অনেক ভালো। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। সহযোগীতার জন্য সকলকে ধন্যবাদ।
৩১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
মামুনূর রহমান বলেছেন: আপু এখন সম্পূর্ণ সুস্হ। আবারো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
৩২|
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮
অনিকেত রহমান বলেছেন: আপনার পোষ্টটি পড়া শুরু করে আপনার আপুর অবস্থার কথা শুনে খারাপ লাগছিল।। পরে আপনার লাস্ট কমেন্ট দেখে বুঝলাম আপনার আপু এখন সুস্থ অনেক ভালো লাগলো।।
ভালো থাকুন সুস্থ থাকুন সব সমায়।।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪
মামুনূর রহমান বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য। ভালো থাকবেন।
৩৩|
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: এটা post partum blues অথবা post partum depression অথবা puerperal psychosis । প্রথমটা হলে আশা করি এতদিনে খানিক উন্নতি হয়েছে । ওটার জন্য চিকিৎসা লাগে না। আপনার বোন যদি এখনও ঠিক না হয়ে থাকেন তবে অবহেলা না করে অশ্যই এক জন সাইক্রিয়াটিস্ট এর কাছে যান , আশা করি উনি সাহায্য করতে পারবেন । আল্লাহ আপনাদের সাহায্য করুন।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৯
মামুনূর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপু এখন সুস্হ। তবে ঘুমের প্রকোপটা একটু বেশী। ডাক্তার বলেছেন ওই সমস্যার কারণে রেস্টের জন্য অতিরিক্ত ঘুমের দেওয়ার কারণে ঘুমটা একটু বেশী হচ্ছে। কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে সুস্হ রাখুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩
মহাজাগতিক বলেছেন: আপনারবড় আপুর দ্রুত সুস্থতা কামনা করি।