| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনূর রহমান
এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।
কথাগুলোকে কি আকার দেওয়া যায়? গেলে একটা ফুল বানাতাম। কথাফুল। কোন গন্ধ দিতাম না। শুধু স্পর্শ দিতাম। কোমল স্পর্শ। আচ্ছা স্পর্শফুল
কি বাজারে বিক্রি হতো? নাহ! বিক্রি করতাম না। জীবনের কোনো এক ঈষত্ কোণে রেখে দিতাম। সবাই এসে আলতো করে ছুয়ে দিতো। স্পর্শে স্পর্শে কথাফুল ভুলে যেত আত্মকথা। মনে রাখতো শুধু ছোঁয়া। কাঁচের চুড়ি ভর্তি কোমল হাত কিংবা অতি মায়াবী কম্পিত ঠোঁটের আলতো ছোঁয়া।
©somewhere in net ltd.