নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mamunoor Rahman

মামুনূর রহমান

এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্‍। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।

মামুনূর রহমান › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর পর

০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৭

প্রথমবার মৃত্যুর পর
নরম বুকের রক্তে, স্নান করেছিলো পৃথিবী
বাতাসের ঘামে ঝরেছিলো অজস্র কান্না
অভিশাপেরা মুক্তি পেয়ে ক্ষোভ লুকিয়েছিলো
শুভ্র বরফে। কিন্ত বরফ!
লেলিহান শিখা হয়ে জন্ম দিয়েছিলো
ঘুটঘুটে কালো অন্ধকার।

দ্বিতীয়বার মৃত্যুর পর
লাশগুলো জীবন খুড়েছে
উন্মাদের মতো হাতড়ে বেড়িয়েছে
ভস্মীভূত পূণ্য। অথচ সেদিন
তারাও মরে গিয়েছিলো
আজ তাদের কবরে একদলা ফুল জন্মে

তৃতীয়বারে সূর্য আলিঙ্গন করেছিলো মাটিকে
আঠারোটা সমুদ্র শুকিয়ে
মরুভূমিতে জন্মেছিলো ঘাস
যেখানে কীটপতঙ্গের মতো
আছড়ে পড়তো জীবন

এই এক টুকরো জীবন
প্রতিবারই মরার পরে বেঁচে যায়
বাঁচার আগেই মরে যায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +

শুভেচ্ছা রইল :)

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩৮

মামুনূর রহমান বলেছেন: ধন্যবাদ । ব্লগে অনিয়মিত বলে এত দেরীতে রিপ্লাই ।

২| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

খেলাঘর বলেছেন:

কবি, জীবনের কথা বলুন।

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪

মামুনূর রহমান বলেছেন: মৃত্যুর ফাঁকে ফাঁকে যেটুকু পথ চলা সেটুকুই জীবন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.