| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনূর রহমান
এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।
আমি অন্ধকারের অংশ
কালো পথ পাড়ি দিতে দিতে
ডুবে যাই আলোর বক্ষপিণ্জরে
আমি অপ্রভংশ
লাল দ্রোহের ভাঁজে ভাঁজে
অপচ্ছায়ার দখলদারি।
আলোকসংবেদী অপটিক বঞ্চিত অপচ্ছায়া
আজও শরীরটাই মুখ্য
সম্পর্ক নামক তথাকথিত
আবেগ তৈরির কারখানায়
আজও আমিই সত্য
কালো আর লালের ব্যবচ্ছেদে
লাল কালোতে রূপান্তরের প্রতীক্ষা,
প্রতীক্ষা আলোতে বিলীনতার
পাতন প্রক্রিয়ার বিফলের আশা,
আশা কাঁধ আর বাহুর সমারোহের
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯
মামুনূর রহমান বলেছেন: ব্লগে নতুন। লিখতে পারিনা। তবুও লেখার চেষ্টা করি কারণ ব্লগিংটা শখ। ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।