নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Mamunoor Rahman

মামুনূর রহমান

এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্‍। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।

মামুনূর রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২০

অবন্তিকা, তুমি কি ঘুমিয়ে পড়েছো?
দ্যাঁখো আমি ছবি এঁকেছি
নগর-বন্দর-পাহাড় পেরিয়ে
শঙ্খচিলের ডানায় চড়ে
মেঘদেবতাকে পরাজিত করে
আকাশের ঐ রামধনু ছুয়েছি।

দ্যাখো, আমি ভালোবাসা জমিয়েছি
প্রজাপতির নীল ডানার ভীড়ে
তোমার বুকের ওড়নার নীড়ে
প্রকৃতির আলোড়ন ফ্রেমবন্দী করে
অযোধ্যার ঐ শ্রাবণ লুকিয়েছি
অবন্তিকা আমি ফিরে এসেছি।

এক সমুদ্র নীরবতাকে অনুবাদ করে
অন্তঃকুঠুরীর আগমণী দ্বার ধরে
যুগান্তকারী এক পথ এঁকেছি
পাথরের সব কাঠিন্যতা ভেদ করে
ভালোবাসার কোমল স্পর্শ দিয়েছি
অবন্তিকা, আমি কি হারিয়ে গেছি?

তাকিয়ে দ্যাখো, আমি শুধু বিষ ঢেলেছি
নীলে নীলে মেলাতে গিয়ে
অমৃতের এক স্বর্গ গড়েছি

দ্যাখো, আমি একটা কবিতা লিখেছি
শিউলি ফুল আর গোলাপ কুড়িয়ে
ভালোবাসার এক ঘর বানিয়েছি
রুক্ষ পৃথিবীর একাকীত্বে
অগভীর এক পুকুর কেটেছি

অবন্তিকা, তুমি কি জেগেছো?
দ্যাখো, আমি প্রেমিক হয়েছি
তোমার তুমিকে নৌকা করে
সাত সাগরের মাঝি হয়েছি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

চোখেরবালি বলেছেন: সকালবেলা আপনার কবিতাটা পড়ে খুব ভাল লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

মামুনূর রহমান বলেছেন: জেনে কৃতার্থ হলাম । ধন্যবাদ ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

মামুনূর রহমান বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

খেলাঘর বলেছেন:


সুন্দর

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

মামুনূর রহমান বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো আপনার জন্য।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

আরজু পনি বলেছেন:

প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত মনে হলো অবন্তিকা মরে গেছে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কথা গুলি।

সুন্দর কবিতা ।

-------
নিজের পোস্টে প্রবেশ করতে পারছিনা তাই আপনার মন্তব্যের জবাব দিতে পারছি না ।।

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

মামুনূর রহমান বলেছেন: হয়তো অবন্তিকা চিরঘুমে ঘুমিয়ে গেছে কিংবা পৃথিবী তাকে জড়িয়ে নিয়েছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

- - - - - - - - - - - - - - - -
ঠিকাছে আপু । যখন পারবেন তখন রিপ্লাই দিয়েন ।

৫| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

নুরএমডিচৌধূরী বলেছেন: অবন্তিকা, তুমি কি জেগেছো?
দ্যাখো, আমি প্রেমিক হয়েছি
তোমার তুমিকে নৌকা করে
সাত সাগরের মাঝি হয়েছি।
===================
"তুমি এলেই তবে বেলা শেষে কেন"
অবন্তিকার জন্যে আরও আগে আসা উচিত ছিল
লিখায়+++

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

মামুনূর রহমান বলেছেন: হয়তো ছিলো । কিছু ভালোবাসা ক্ষত হয়েই থাকুক মনের গভীর সমুদ্রে । মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.