| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনূর রহমান
এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।
উন্মাতাল রুপের আভা ছড়িয়ে
নক্ষত্রকণ্যার মতো জ্বলে উঠলে
স্বভাবরা রক্তের টানে গোলাপ হয়ে যায়
দৃষ্টিতে বিক্রি হয়ে যায় মন
অথচ দেখো-
পূর্বজন্মে এই একই ভুল হয়েছিলো
নীরবতার ভুল অনুবাদ ছিলো ভালোবাসা
মাশুলস্বরুপ, পাঁজর ভেঙে তৈরী হয়েছিলো
বিষন্ন আকাশ, অন্ধকার খোয়াড়
আর একটা মৃত জীবন
আজ আবার আগুনেরা পুড়ে গেছে নেশাতুর চোখে
লাল শিখা, আদিম উষ্ণতা, ব্যাবহৃত শরীর-
সবই দিশা হারিয়েছে
অগভীর গোপন অভিসারে
আজ আবার জলেরা ডুব দিয়েছে মহাকালে
শিক্ষানবীশ গুল্মলতা, নীল পাখি, হলদে ধানক্ষেত-
সবাই বেছে নিয়েছে স্বেচ্ছামৃত্যু
পারদের প্রলেপবিহীন স্বচ্ছ
কাঁচে
প্রতিফলিত হয়েছে তাদের মৃত্যুর রং
আজ ভুলেরা এসে
রং তুলি দিয়ে কবিতা আঁকে
আমি তাকালে শুধু দেখি
একটা বর্ণহীন রংধনু।
১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৩
মামুনূর রহমান বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০০
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লিখেছেন +
শুভেচ্ছা