| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুনূর রহমান
এবং একদিন আমি মেনে নেব। ভূত ও ভবিষ্যত্। পাল্টে দেব জীবন ও জীবিকা। অতঃপর প্রাণভরে মরে যাবো। অগ্নিধারার স্বর্গে।
একটা কল্পলোক
যেন কিছু ছুটন্ত স্বপ্নের খোয়াড়,
মোহমুক্তির আনন্দ নেই। শুধু
উষ্ণ প্রতিশ্রুতি
অথচ প্রতিটি স্বপ্নেই কিছু বিশ্বাস থাকে
আঁকড়ে ধরার মত কিছু অস্পৃশ্য অনুভূতি থাকে
স্পর্শকাতর তা বিলীন হয় প্রকৃতির আদিমতায়।
শারীরিক নিকোটিন রুখতে অপারগ,
মৌন প্রহরী;
কমলের প্রস্ফূটনে হতবিহব্বল, নির্বাক
ক্ষয় আর জয় সন্ধি করে সমস্ত লাল রাগ,
সময়ের সাথে
জীবনের সাথে।
©somewhere in net ltd.