নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো চাই , অনেক আলো

রেইন ম্যান

ভালবাসি বই পড়তে, প্রচুর মুভি দেখতে , আড্ডা দিতে, ঘুমাতে,ধুমপান করতে । নিজেকে আমার হবিটদের মতই অলস মনে হয় ।

রেইন ম্যান › বিস্তারিত পোস্টঃ

রেইন ম্যান

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

স্যার বসব ?

ডাঃ তাবারেজ এম ডি চশমার ফাক দিয়ে তাকিয়ে বললেন ,

স্যার বলছেন কেন ? আমাকে মিঃ তাবারেজ বলে ডাকবেন।

স্যার আমার দেশে ডাঃ দের সবাই স্যার বলেতো আমার ও সেই থেকে অভ্যাস ।

আশ্চর্য । কেন ?

আমরা ডাঃ দের সম্মান করে স্যার বলি ।

তার মানে বলতে চান আমার দেশে ডাঃ দের কেউ সম্মান দেয় না?

না স্যার তা বলছি না । আসলে অনেক দিনের অভ্যাস তো ।

ঠিক আছে আপনি না হয় স্যারই বলুন ।

স্যার আজকে না হয় চলেই যাই ।

কেন?

স্যার বাইরে খুব বৃষ্টি হচ্ছে ।

কেন ? বৃষ্টির দিনে আপনি কথা বলেন না?

না স্যার।

এই প্রথম মনে হয় ডাঃ তাবারেজ একটু আগ্রহ দেখালেন ।

আপনি বসুন ।কফি খাবেন?

জি স্যার খাব।

আচ্ছা আমি আনতে বলছি । আপনি আপনার সমস্যার কথা বলুন ।

স্যার আমার কোনও সমস্যা নেই ।

ঠিক আছে । তাহলে আসুন কিছুক্ষন গল্প করি । ঐ যে বৃষ্টির কথা বললেন না , আজ বৃষ্টি নিয়েই না হয় কথা বলি ।

স্যার , ছোটবেলা থেকেই আমি বৃষ্টি পাগল । ছোটবেলায় বৃষ্টির দিনে যখন সব বন্ধুরা ফুটবল খেলত , আমি অবাক হয়ে বৃষ্টি দেখতাম ।আমি বৃষ্টির রঙ দেখতে পাই । বৃষ্টির গন্ধ পাই ।

মায়ের বুকের গন্ধের মত ।বৃষ্টি হলে সেখান থেকে আমাকে নাড়ানো জেতনা । স্যার আপনাদের কাছে বৃষ্টির শব্দ কেমন লাগে আমি জানি না। কিন্তু স্যার আমি বৃষ্টির শতেক শব্দ পাই।প্রত্যেক ফোঁটার অস্তিত্ব আমি আলাদা ভাবে বুঝতে পারি । লেখাপড়ায় আমি ছোট থেকেই খুব ভাল ছিলাম । তাই হঠাৎ করেই আমি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে একটা বৃত্তি পাই । আজ থেকে ৫ বসর আগে । স্যার দেশ থেকে আসার পর খুব বেশি কি মিস করেছি জানেন ? বৃষ্টি ।

কেন? এখানে কি বৃষ্টি হয়না ?

হয় স্যার । কিন্তু হাজারো গাড়ি আর সাবওয়ের একটানা শব্দের মাঝে আমার বৃষ্টির সুর হারিয়ে গেল । আমি বৃষ্টির গন্ধ ভুলে গেলাম । নিউইয়র্ক এর হিমশীতল বৃষ্টির মাঝে আমি পাগলের মত ঘুরে বেরাতাম একটুখানি গন্ধ , একটু খানি সুরের জন্য। পাগলের মত হয়ে গেলাম । হঠাৎ এমনই এক বৃষ্টির মাঝে আমি কুইন্স এর একটা পার্কে বসে আছি ।৩ ডিগ্রি সেঃ তাপমাত্রা ।কিন্তু আমার সেদিকে কোন খেয়াল ছিলনা ।আমি শুধুমাত্র মন দিয়ে বৃষ্টি অনুভব করছি এমন সময় আমি প্রথম রাইনাকে দেখি । বাচ্চা একটা মেয়ে । দৌড়ে দৌড়ে লেকের পারে হাসগুলোকে ধরার চেষ্টা করছে । ৭-৮ বছর বয়স হবে ।

আসে পাশে কেউ নাই । মেয়েটির মা বাবা কোথায় ? আমার মনে হোল মেয়েটি পথ হারিয়েছে । নইলে এই কনকনে ঠাণ্ডা আর বৃষ্টির মধ্যে কে মেয়েটিকে একা ছাড়বে । আমি সাহায্যের জন্য এগিয়ে গেলাম । তেমন কিছু হলে পুলিশ কল করতে হবে ।আমি এগিয়ে যেতেই মেয়েটি আমার দিকে তাকাল । তখনই সেই আশ্চর্য ব্যাপারটা ঘটল ।

আমি হঠাৎ করেই আমার হারিয়ে যাওয়া গন্ধ রঙ ফিরে পেলাম । মেয়েটির চোখ , স্যার বুঝলেন মেয়েটির চোখ ।মেয়েটির চোখে স্যার আমি বৃষ্টির রঙ সব একসাথে দেখতে পেলাম ।এমন সময় মেয়েটি আমাকে ডেকে উঠলো ।

কেমন আছো রেইনম্যান ?

আমাকে বলছ?

তোমাকেই ত ডাকছি ।আশেপাশেতো আর কেউ নেই ।

তোমার অসুখটা কি সেরেছে রেইন ম্যান?

কিসের অসুখ? মেয়েতি খিলখিলিয়ে হেসে বলল বৃষ্টির অসুখ ।

তুমি কি আমাকে চেন?

আমরা সবাই তোমাকে চিনি ।

তোমরা কারা?

মেয়েটি এবার হাসের দিকে মনোযোগী হোল । আমি বুঝলাম আমি আর আমার উত্তর পাব না ।

তোমার নাম কি?

রাইনা । রেইনম্যান আর রাইনা মজার না ।আমি যাই , মা বকবে । এই বলে মেয়েটি এক ছুটে লেকের পাশের বনের মধ্যে ঢুকে গেল ।বুঝলেন স্যার আমি এত ডাকলাম এই মেয়ে দাড়াও । কিন্তু সে কোন কথা শুনলনা ।আমার রোগটা সারিয়ে দিয়ে চলে গেল ।

আপনার কফি।

তারপর বলুন ,আর কখনো মেয়েটির দেখা পাননি?

জি স্যার আর দুইবার দেখেছি । এই ঘটনার ঠিক এক বছর পর।তখন আমার অবস্থা আর আগের মত নেই ।নিউইয়র্ক এ আমার প্রচুর বন্ধু হয়েছে ।তাদের সময় দিয়ে আর আগের মত বৃষ্টি দেখার সময় পাইনা । হঠাৎ এক ছুটির দিনে বৃষ্টি দেখে আমার রাইনার কথা মনে পরল। আমি হেটে হেটে সামনের পার্ক এ যেয়ে বসলাম ।পাসের বেঞ্চে দেখলাম এক সাদা চুলের যুবতী বসা।চুপচাপ যেন কিছুতা বিসন্ন ।

কেমন আছ রেইনম্যান ?

আমি চমকে উঠলাম । অবিকল রাইনার কণ্ঠ ।কিন্তু একটু বিসন্ন। তাকিয়ে দেখলাম পাশে বসা যুবতীটি আমার দিকে তাকিয়ে আছে।

আজকাল আর বৃষ্টি দেখার সময় পাও না তাইনা?জানো আমাদের খুব মন খারাপ হয় ।

আমি কি আপনাকে চিনি ।

আমি রাইনা ।

বুঝলেন স্যার আমি চমকে গেলাম। মেয়েটির চোখের দিকে তাকালাম ,এই চোখ স্যার ভুল করার নয় । স্যার আমি কবি নই । হলে আরও ভালভাবে আমি বর্ণনা করতে পারতাম ।শুধু স্যার এইটুকু বলতে পারি তপ্ত রোদে হঠাৎ করে বৃষ্টির ছাঁট লাগলে যেমন লাগে মেয়েটির চোখ দুটো আমাকে সেভাবে ভিজিয়ে দিয়ে গেল ।আমি জিজ্ঞাসা করলাম ,

কে তুমি ?

রাইনা ।

আমার কাছে কি চাও ?

তুমি আর বৃষ্টিতে আসনা কেন ? আমার খুব মন খারাপ হয় ।

এই বলে কাদতে কাদতে মেয়েটি আবার ও পাশের বনের মধ্যে হারিয়ে গেল ।

দাঁড়ান ,দাঁড়ান । একটু আগে না বললেন রাইনা বাচ্চা একটা মেয়ে । এক বছরের মধ্যে কি করে সে যুবতী হয় ?

স্যার আপনিই বলুন । সে জন্যই ত আমার আপনার কাছে আসা।

আচ্ছা আপনি শেষ করুন ।

স্যার রাইনাকে শেষ দেখি জ্যামাইকা হাসপাতালে ।পিক ডিজিস নামে আমার একটা অসুখ ছিল ।তখন আমি প্রায় মৃত্যু শয্যায় ।মুষলধারে বৃষ্টি চারিদিকে ।তখনই আমি আবার রাইনাকে দেখতে পেলাম । না স্যার এবার চেহারা তেমন বদলায় নি । আগের মতই আছে ।

কেমন আছো রাইনা ?

খুব কষ্ট হচ্ছে রেইন ম্যান ?

হা রাইনা । অনেক কষ্ট ।

আমি জানি । আমরা আজ সবাই তোমাকে দেখতে আসছি ।

কই আমিতো আর কাউকে দেখতে পাচ্ছিনা ।

পাবে রেইন ম্যান । আজ থেকে তুমি সবাইকে দেখতে পাবে ।আজ আমাদের বড় আনন্দের দিন রেইন ম্যান ।বড় আনন্দের দিন ।

স্যার সেই দিন বিকাল বেলায় আমি মারা যাই ।হঠাৎ করেই তারপর সব কিছু আমি পরিস্কার বুঝতে পারি । আমি কে,রাইনা কে, আমরা কে,আপনি কে,স্যার আপনি কি জানেন আপনি কে?

দাঁড়ান দাঁড়ান । আপনি বলতে চান আপনি মারা গেছেন।

জি স্যার ।

কিন্তু আপনি ত আমার সামনে বসে আছেন ।আপনি মারা গেলে আমার সামনে বসে আছেন কি করে?

সব কিছু কি আমরা বুঝি স্যার। সবকিছু বোঝার দরকারই বা কি । জীবনতো চলে যায় , তাইনা স্যার।

সত্যি করে বলুনতো আপনি কে?

স্যার আমি কেউ না ।

আমরা কেউ না ।



মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

অনীনদিতা বলেছেন: hi:)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

রেইন ম্যান বলেছেন: :) :) :) :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

অনীনদিতা বলেছেন: ভালো লাগলো আপনার লেখা।একটু অন্যরকম:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

রেইন ম্যান বলেছেন: ধন্যবাদ । আবার আসবেন । :) :) :) :)

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লেখেন তো। হুমায়ুন আহমেদের লেখার মত হয়েছে। তবে খুব ভালো লাগলো।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২

রেইন ম্যান বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

বটবৃক্ষ~ বলেছেন: এটা কি আজব অদ্ভুত সুন্দর লেখা!!!+++++++
অনুসরনে রাখলাম...

আপনি কি অন্য কোথাও লেখেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

রেইন ম্যান বলেছেন: অনেক ধন্যবাদ বটবৃক্ষ ভাই ।এটা আমার জীবনের ২য় লেখা ।আমি আর কোথাও লিখি না ।আপনার ভাল লাগলো দেখে খুব খুশী লাগলো । ভাল থাকবেন সব সময় ।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

একজন আরমান বলেছেন:
অসাধারণ।
আচ্ছা আপনার এই লেখাতে কি সাইকোলোজিকাল কিছু বুঝাতে চেয়েছেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮

রেইন ম্যান বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ।ঠিক সাইকোলোজিকাল না । আমার সবসময়ই মনে হয় এমন হয়তবা হওয়া সম্ভব । ভালো থাকবেন ।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: !!!!!!

অদ্ভুত এবং অনেক অন্যরকম একটা গল্প পড়লাম ... একটু বিষণ্ণ লাগছে পড়ার পর ... মানে মন খারাপ এর মতন ...

ভালো থাকুন ...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

রেইন ম্যান বলেছেন: ধন্যবাদ রাজকন্যা । আসলে লেখার সময় আমার ও বিষণ্ণ লাগছিল রেইন ম্যান এঁর জন্য । কিন্তু কিইবা করা যাবে । ভালো থাকবেন ।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

মাক্স বলেছেন: একটু তাড়াতাড়িই শেষ হয়ে গেল মনে হয়।
৫ম প্লাস!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

রেইন ম্যান বলেছেন: আসলে আমার ও তাই মনে হয়েছে । একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম ।ধন্যবাদ মাক্স ভাই ।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: নতুন লেখা কই ? :)

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

রেইন ম্যান বলেছেন: শাহবাগের আন্দোলনের জন্য একটু বিরতি দিচ্ছি । :) :) :) :) :)

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ওহহ ! ঠিক আছে :)

১৩| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লিখসেন ||

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

নিরব ঘাতক ফাহিম বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.