নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরমী

চিন্তা-চেতনা

আহমদ

পৃথিবীর মানুষ নিয়ে আমার বড্ড কৌতুহল। লিখতে ভালোবাসি। পড়তে ও ভালোবাসি। বিভিন্নœ চ্যানেল টক শো, সাইনসফিকশন ও হরর ছবি দেখি। ফ্যাশন টিভি ক্যাটওয়ার্ক উপভোগ করি।

আহমদ › বিস্তারিত পোস্টঃ

এক তরফাভাবে সরকার কোন নীতিমালা তৈরী করবে না : ইনু

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

অবশেষে তিনি বুঝলেন এবং ঝেরে কাশলেন। বললেন, নীতিমালা হবে অংশীদারিত্বমূলক, এক তরফাভাবে সরকার এটা তৈরী করবে না। গতকাল তথ্যমন্ত্রীর সাথে বেসরকারী টেলিভিশন চ্যানেল মালিকরা দেখা করতে গৈলে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারের নীতিমালা গণমাধ্যমকে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াকে নিরাপত্তা দেবে বলেও টিভি ওনার্সদের আশ্বস্থ করেছেন। আর টিভি মালিকরা বলেছেন, আমরা নীতিমালা বিরোধী নই, তবে গণ-মাধ্যম বান্ধব নীতিমালা চাই।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়া বিকাশমান ক্ষেত্র। এটি যাতে স্বাচ্ছন্দে কাজ করতে পারে সেজন্যই একটি সহায়তামূলক নীতিমালা তৈরী করার উদ্যোগ নেয়া হয়েছে। এই নীতিমালা গণমাধ্যমকে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াকে নিরাপত্তা দেবে, আকাশ প্রসারিত করতে সহায়তা করবে এবং তা হবে গণতন্ত্রের জন্য মঙ্গলজনক। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেসরকারি টিভি চ্যানেলগুলোর জন্য পূর্ণাঙ্গ কোন নীতিমালা নেই। খসড়া তৈরী করার জন্য প্রশাসন ও টিভি চ্যানেলের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি কাজ করছে।

অ্যটকোর সভাপতি ও এন টিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী বলেন, বেসরকারি টিভি চ্যানেলগুলোর জন্য নীতিমালা হোক আমরাও চাই। তবে তা হতে হবে জনগণের স্বার্থে, যাতে টিভি চ্যানেলগুলো মুক্তভাবে কাজ করতে পারে। এজন্য আমরা সরকারের কাছে গণ-মাধ্যম বান্ধব নীতিমালা’র প্রত্যাশা করছি। অ্যাটকোর সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান সাইখ সিরাজ বলেন, নীতিমালা হতে হবে গণতন্ত্রের সহায়ক ও সবার জন্য কল্যাণকর।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.