নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরমী

চিন্তা-চেতনা

আহমদ

পৃথিবীর মানুষ নিয়ে আমার বড্ড কৌতুহল। লিখতে ভালোবাসি। পড়তে ও ভালোবাসি। বিভিন্নœ চ্যানেল টক শো, সাইনসফিকশন ও হরর ছবি দেখি। ফ্যাশন টিভি ক্যাটওয়ার্ক উপভোগ করি।

আহমদ › বিস্তারিত পোস্টঃ

তাম্রলিপি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৭



পরবাসি, বুঝেনা সে জোয়ার ভাটার টান হূদয়ের
ভাঙ্গে দু’কূল, কেমন করে স্বপ্ন কাড়ে ভিটামাটির!
জলের আওয়াজ শোনার জন্য কান নেই তার
কি করে খুলবে কলম লিখবে বসে গল্প আমার
ভালোবাসার জানে কি সে বর্ণমালা, আমার মায়ের?
আমার মায়ের গল্প ছাড়া কোন ছবি যায় না আঁঁকা
সত্য মিথ্যা কোন ছবিই! জানে না সে জানে না সে।

জানেনা সে ঢাকায় একজন নবাব ছিলো সলিমুল্লাহ।
জন্মভূমির একটা ছবি যতনে সে এঁকেছিলো। সেই
ছবিটা খোদাই হল বর্ণমালায় বঙ্গভঙ্গের তাম্রলিপি।
মায়ের হাতের সূতোয় বোনা সেই লিপিটার উল্টোপিঠে
ঢাকার ছবি। যেই ছবিতে মায়ের সুখের স্বপ্ন আঁঁকা।
মোনালিসার সেই ছবিটা বদলে গেল তাম্রলিপির
বর্ণমালা মুছতে গিয়ে এক নিমিষে। এক নিমিষে।

অ আ ক খ আঁঁকল ছবি নতুন করে মায়ের ভাষার
শহীদ মিনার। রাজার পথে রক্ত দিয়ে রফিক শফিক
মায়ের চোখের জলে ভেজা বর্ণমালা আঁঁকলো ছবি
ঘরে ঘরে মায়ের ছবি ভাষার ছবি
সেই ছবিটা ফেব্রয়ারির তাম্রলিপি।
-আহমদ সেলিম রেজা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.