| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিবালক এবং একটি দিন
কিছু এলোমেলো ভাবনা
কিছু আলো আধারির খেলা
তুমি ছুঁয়েছিলে আমার কপোল
আমি ছুঁয়েছিলাম তোমার ওই চক্ষুযুগল
তুমি ভরে দিয়েছিলে আমার আঁচল
কিছু ঝরা বকুল দিয়ে
আর আমি?
আমি সেই ঝরা বকুল দিয়ে
মালা গেঁথে তোমায় দিয়েছিলাম
তুমি বেঁধেছিলে সুর
আর আমি সেই সুর এ বেঁধেছিলাম গীতিকবিতা
তুমি রেখেছিলে আমার অধরে তোমার অধর
আর আমি সেই অধরে ঢেলে দিয়েছিলাম
ভালোবাসার বিষ
বৃষ্টিবালক একটি দিন সাথে
তুমি আর আমি !!!!
২|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
মার্সা বলেছেন: ধন্যবাদ
৩|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯
নীলিমায় নীল রোদ বলেছেন: ভাল লেগেছে।
৪|
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬
মার্সা বলেছেন: নীলিমায় নীল রোদ: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
এম এ কাশেম বলেছেন: চমৎকার বিষ বৃষ্টি
অধরে অধর রেখে............
শুভ কামনা।