| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ডাক্তার সাহেব(!) facebook এ একটা post এ বিভিন্ন comment করেছেন;তারই কিছু উক্তি তুলে ধরলামঃ
০১.রোগীদের দোষ অবশ্যই আছে তবে আমাদের দেশের অধিকাংশ চিকিৎসকই অদক্ষ। শুধু অদক্ষ নয়, চরমভাবে অদক্ষ।
০২.ডেভিডসন, বেইলি লাভ, দত্ত পড়ে কি সম্যক জ্ঞান অর্জন করা যায় ? সম্যক জ্ঞানের জন্য দরকার হ্যারিসন, অক্সফোর্ড,নোভাক, উইলিয়ামস, স্যাবিস্টন, উইলকিন্স ইত্যাদি।
০৩.সাংবাদিক হতে পড়াশোনা লাগে না। অস্বীকার করছি না কিন্তু বাংলাদেশে ডাক্তার হতেও বিশেষ পড়াশোনা লাগে না, গাইড বইয়ের স্ব স্ব বোর্ডের ৪-৫ বছরের প্রশ্নপত্র মুখস্ত করলেই পাস করা যায়। সরকারী ও প্রাইভেট উভয় মেডিকেলের পরীক্ষাহলে গণহারে চলে নকলের মহৌৎসব। এদেশের চিকিৎসকদের দেখা যায় একটি আবেদনপত্রও সঠিকভাবে লিখতে পারেন না ! সাংবাদিকেরা অন্তত সেগুলো জানে, তাদের সাধারণ জ্ঞানের লেভেলও ডাক্তারদের থেকে অনেক ওপরে।
০৪.অনেক ডাক্তারই ফিজিশিয়ান স্যাম্পল বাজারে বিক্রি করে দেন। রোগীদের ২-৩ মিনিট দেখে ৫০০ টাকা নেওয়ার মত এত বড় লুটপাট আর কেউ করে কিনা সন্দেহ। হাসপাতালে রোগীদের সাথে কুকুর বেড়ালের মত ব্যবহার করা হয়, রোগীকে মানুষ হিসেবেই গণ্য করেন না অনেক ডাক্তার। কেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলতে বাধ্য হন - ডাক্তাররা অমানুষ, গরীবের রক্তচোষা
২|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিছু ক্ষেত্রে কয়েকটি বিষয় সত্য হলেও কোন পেশাকেই ছোট করে ভাবা ঠিক নয়!!
৩|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
জুবায়েদ হোসেন বলেছেন: মন্তব্যকারীর নাম ডক্টর মুশফিক। উনি নিজে পড়ালেখা করসেন পাকিস্তানে, বাংলাদেশি ডাক্তারদের উনি মূর্খ ভাবেন।
৪|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসপাতালে রোগীদের সাথে কুকুর বেড়ালের মত ব্যবহার করা হয়, রোগীকে মানুষ হিসেবেই গণ্য করেন না অনেক ডাক্তার। কেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলতে বাধ্য হন - ডাক্তাররা অমানুষ, গরীবের রক্তচোষা
এতো কমন ফ্যক্ট!!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শার্লক বলেছেন: ৪ নং টা জানা ছিল, বাকিগুলি জানতাম না এতো ভয়াবহ অবস্থা।