| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু-চার লাইনে থমকে গেছে না পাওয়ার কষ্ট..এত্তো ভালবাসা..আর কত্তো স্মৃতি।
চৌচির কলম,মরু উদ্যান কাগজ,
লেখার জন্য হাহাকার হৃদয়
..................................।
তোমাকে ছাড়া শতবষ' গেলো
পূন' হলো ষোলকলা কষ্টের।
দস্যিপনার,মন হারাবার দিন
গল্প হলো,এক সহস্র স্বপ্নের।
.................................।
রাঙ্গিয়েছিলে চোখ স্কুল বারান্দায়,
কলেজ পেরিয়ে দেখা একবার।
পাইনি বলে তিক্ত নও,মিষ্টি তুমি,
না ছুয়েও সিক্ত আমি,বিস্তৃত ভূমি।
........................................।
তুমি আমার কাছে নীল
কখনো নীলকান্তমনি,
আবার কখনো নীল বিষের পেয়ালা।
.......................................।
©somewhere in net ltd.