নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষ্যাপা

সত্যসাক্ষী

সত্যসাক্ষী › বিস্তারিত পোস্টঃ

১ টাকা গেল কই??? কইয়া যান!!!!

২০ শে মে, ২০১১ রাত ৮:৪৪

গল্পটা হয়ত অনেকে জানেন। তারপরও বলি।





তিন বন্ধু একটি হোটেলে খেতে গেছে। খাবার পরে ওয়েটার বিল নিয়ে এল। তাদের মোট বিল হল ৩০ টাকা। তিন বন্ধু ১০ টাকা করে মোট ৩০ টাকা ওয়েটারকে দিল। কিন্তু ওয়েটার ফিরে এসে বলল যে আজ তাদের বর্ষপূর্তি উপলক্ষে ম্যানেজার ৫ টাকা কম রেখেছে। ওয়েটার তিন বন্ধু কে ৩ টাকা ফেরত দিয়ে বকশিস হিসেবে ২ টাকা নিজের কাছে রেখে দিল।



কিন্তু তাদের এক বন্ধু হিসেব করে দেখল যে ১ টাকা কম হয়ে যাচ্ছে। কারণ তারা ১০ টাকা করে দিয়েছে। ওয়েটার ১ টাকা করে ফেরতও দিয়েছে। তাহলে তারা বিল দিল ৩*৯=২৭ টাকা। ওয়েটারের কাছে আছে ২ টাকা। তাহলে মোট ২৯ টাকা। তাহলে ১ টাকা গেল কই???



বুলেন তো ভাই ১ টাকা কুনে গিলছে???





এই গল্পটি আরেক ভাবেও বলা যায়।।



তিন বন্ধু একটি হোটেলে খেতে গেছে। খাবার পরে ওয়েটার বিল নিয়ে এল। তাদের মোট বিল হল ৬০ টাকা। তিন বন্ধু ২০ টাকা করে মোট ৬০ টাকা ওয়েটারকে দিল। কিন্তু ওয়েটার ফিরে এসে বলল যে আজ তাদের বর্ষপূর্তি উপলক্ষে ম্যানেজার ১০ টাকা কম রেখেছে। ওয়েটার তিন বন্ধু কে ২ টাকা ফেরত দিয়ে বকশিস হিসেবে ৪ টাকা নিজের কাছে রেখে দিল।



কিন্তু তাদের এক বন্ধু হিসেব করে দেখল যে ২ টাকা কম হয়ে যাচ্ছে। কারণ তারা ২০ টাকা করে দিয়েছে। ওয়েটার ২ টাকা করে ফেরতও দিয়েছে। তাহলে তারা বিল দিল ৩*১৮=৫৪ টাকা। ওয়েটারের কাছে আছে ৪ টাকা। তাহলে মোট ৫৮ টাকা। তাহলে ২ টাকা গেল কই???









দুইটি ক্ষেত্রেই logic একই।।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১১ রাত ৮:৫১

মিজভী বাপ্পা বলেছেন: ম্যানেজার ঐ টাকা নিছে :P

২০ শে মে, ২০১১ রাত ৮:৫৫

সত্যসাক্ষী বলেছেন: না ভাই জান টাকাটা ম্যানেজার নেয় নাই।।

২| ২০ শে মে, ২০১১ রাত ৮:৫১

বিনলাদিন বলেছেন: ১০টাকা করে ৩ জনে ৩০ টাকা।
৯ টাকা করে হওয়াতে মোট বিল ৩০ নয়, ২৯ হল। যেখানে মোট বিল ২৯, তারা পে করেছে ২৯। বাকি কোনো ১ বা ২ টাকার প্রশ্ন আসে না।

২০ শে মে, ২০১১ রাত ৯:০১

সত্যসাক্ষী বলেছেন: লাদেন ভাই বিল ক্যামনে ২৯ টাকা হইল???

৩| ২০ শে মে, ২০১১ রাত ৮:৫২

নাঈমুল হাসান বলেছেন: উত্তর দিয়ে মজা নস্ট করতে চাচ্ছিনা

২০ শে মে, ২০১১ রাত ৯:০৩

সত্যসাক্ষী বলেছেন: আমনে দেহি খাঁটি বরিশ্যাল্লা.।।।
তয় কিছু মনে লয়ইয়েন বাই.।।

৪| ২০ শে মে, ২০১১ রাত ৮:৫৩

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: সহজ অঙ্ক টাকে জটিল করার দরকার কি?

তিনজন মিলে দিয়েছে ৩০ টাকা। যেহেতু ৫ টাকা বিল ডিসকাউন্ট দিয়েছে তাহলে বিল হচ্ছে ২৫ টাকা। আর ওয়েটার ৩ টাকা ফেরত দিয়েছে ও দুই টাকা সে নিয়েছে।

সুতরাং , ২৫ টাকা বিল+৩টাকা ফেরত+২টাকা ওয়েটার বখশিশ=৩০ টাকা, হয়েছে।

দ্বিতীয় কাহিনীও সেম কেস। B-) B-) B-)

২০ শে মে, ২০১১ রাত ৯:০৫

সত্যসাক্ষী বলেছেন: আপনের তো সিরাম বুদ্ধি!!!

সহজ সমাধান।।

২০ শে মে, ২০১১ রাত ৯:০৬

সত্যসাক্ষী বলেছেন: আপনের তো সিরাম বুদ্ধি!!!

সহজ সমাধান।।

৫| ২০ শে মে, ২০১১ রাত ৮:৫৯

ত্রিমাত্রিক বলেছেন: তিনজনের খরচ হইছে ৩*৯=২৭টাকা। এই ২৭ টাকার মধ্যে ওয়েটারের ২ টাকাও আছে। ২৭ টাকার সাথে পুনরায় আবার দুই টাকা যোগ করার দরকার নাই ;)
ফেরত পাইছে ৩ টাকা সো ২৭+৩=৩০টাকা :)

৬| ২০ শে মে, ২০১১ রাত ৮:৫৯

কান্টি টুটুল বলেছেন: তারা বিল দিল ৩*৯=২৭ টাকা। ওয়েটারের কাছে আছে ২ টাকা ....।চালাকিটা এখানেই,হিসাব করতে হবে এভাবে...

তারা বিল দিল ৩*৯=২৭ টাকা ,ফেরত পেল ৩ টাকা,২৭ যোগ ৩ = ৩০ টাকা, অথবা

বিল ২৫ টাকা যোগ ওয়েটারের কাছে আছে ২ যোগ ফেরত পেল ৩ টাকা =৩০ টাকা

৭| ২০ শে মে, ২০১১ রাত ৯:০২

সাদাকালোরঙিন বলেছেন: ১ টাকা কোথাও যায়নি। ওয়েটারের ২ টাকা বন্ধুদের দেয়া ২৭ টাকার মধ্যেই ধরা হয়েছে একবার। বাকি ৩ টাকা তো বন্ধুরা ফেরৎ পেয়েই গেছে।

৮| ২০ শে মে, ২০১১ রাত ৯:০৮

অ্যামাটার বলেছেন: ঠিকই তো আছে!! তিন বন্ধু দিয়েছে ৩x৯=২৭ টাকা। বিল ২৫ টাকা। ২টাকা ওয়েটারের বখশিশ।
পরের বারও একই কথা। দিল ৫৪ টাকা। বিল ৫০, চার টাকা ওয়েটারের বখশিশ!

৯| ২০ শে মে, ২০১১ রাত ৯:১২

শান্ত কুটির বলেছেন: গেটের বাইরে "এটকা টাকা দেন স্যার" বলে যে আপনি চেয়ে নিলেন মনে নেই?

২১ শে মে, ২০১১ রাত ৮:৫২

সত্যসাক্ষী বলেছেন: লগে আম্নেও ছিলেন মনে নাই??
আমনেরে দেয় নাই বইলা আমনে গোস্বা করসেন ক্যান??




তয় আমনেরে ১ টাহা দিলেও ঝামেলা মিটে না গো দাদা।

১০| ২০ শে মে, ২০১১ রাত ৯:১৩

ফুৎকার বলেছেন: ত্রিমাত্রিক বলেছেন: তিনজনের খরচ হইছে ৩*৯=২৭টাকা। এই ২৭ টাকার মধ্যে ওয়েটারের ২ টাকাও আছে। ২৭ টাকার সাথে পুনরায় আবার দুই টাকা যোগ করার দরকার নাই
ফেরত পাইছে ৩ টাকা সো ২৭+৩=৩০টাকা
আমি বলতে চাইলাম.... আপনে বলে দিলেন??? /:) /:)
রাগান্বিত হলাম

১১| ২০ শে মে, ২০১১ রাত ৯:১৪

বিনলাদিন বলেছেন:

লেখকের মাথা গরম কইরা ফালাই। সুপার কঠিন ধাধা দেই।
১৬ টাকা ৩ জনের মধ্যে সমান ভাগ করেন। কিন্তু কোনো দশমিক বা ভাংতি হতে পারবে না। সবাই এক এক করে, বা দুই দুই করে , বাবা তি তিন করে, বা চার চার করে, এভাবে পেতে হবে। দুই দশমিক একপাচ - এভাবে ভাংতি বা দশমিক হবে না। পূর্ণ সংখ্যায় ভাগ করতে হবে।

করেন দেখি।

২১ শে মে, ২০১১ রাত ৮:৫৪

সত্যসাক্ষী বলেছেন: লাদেন ভাই।


সবাই এক এক করে, বা দুই দুই করে , বাবা তিন তিন করে, বা চার চার করে, এভাবে পেতে হবে।

এইটা একটু বুঝাইয়া দিবেন??

১২| ২০ শে মে, ২০১১ রাত ৯:২০

ক্ষুধিত পাষাণ বলেছেন: কালের সাক্ষী হয়ে আছে!

১৩| ২০ শে মে, ২০১১ রাত ৯:২৬

নীল ভোমরা বলেছেন:
ধাঁধা-টা অনেক পুরনো! আমি ক্লাশ এইটে থাকাকালীন এই ধাঁধাটা শুনেছিলাম। এখানে মামলা আসলে ২৭ টাকার.... ৩০ টাকার নয়! তিনজনের পকেট থেকে মোট ২৭ টাকা খরচ হয়েছে...যার ২৫ টাকা বিল আর ২ টাকা বকশিস। শুধুমাত্র কনফিউজ করবার জন্যই ৩০ টাকার কাহিনীর অবতারনা!

১৪| ২১ শে মে, ২০১১ রাত ৮:৫৬

সত্যসাক্ষী বলেছেন: অনেকেই সমাধান করেছেন। সবাইকে ধন্যবাদ।

১৫| ২২ শে মে, ২০১১ রাত ২:০০

বিনলাদিন বলেছেন: লেখক বলেছেন: লাদেন ভাই।


সবাই এক এক করে, বা দুই দুই করে , বাবা তিন তিন করে, বা চার চার করে, এভাবে পেতে হবে।

এইটা একটু বুঝাইয়া দিবেন??


মানে প্রত্যেকে যদি ১টাকা করে দেন তাহলে ১টাকা করে দিতে হবে, যদি ২টাকা করে দেন ২ টাকা করে দিতে হবে। অর্থাৎ ২.৩৩ টাকা এভাবে দিতে পারবেন না। প্রত্যেককে ১টাকা করে দেন বা ৪ টাকা করে দেন বা ৫ টাকা করে দেন। পূর্ণ সংখ্যায় দিতে হবে।

১৬| ১২ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৪

Annata বলেছেন: I have heard this https://wordhurdle.co story before

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০৪

Otis বলেছেন: Every https://agaronline.io/ match is a survival mini-story. Although you are small and defenseless at first, you can take control of the entire board with a little skill and luck. It's the best underdog experience ever.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.