| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদেশে পড়তে যাব, এটা HSC এর পরে ঠিক করে ফেলেছিলাম। বিদেশে যাব, ভালো University তে পর্ব, এর পরে "বড়" হব। এটাই ছিল প্লান . বিদেশে যাব এবং পাস করে "বড়" হবার মাঝের সময়টায় ঠিক কি হবে সে খুবই clear ছিলনা . তো কপাল ঠুকে Australiaর ভিসা apply করলাম। ঠিক করলাম Sydney এসে আমি আর দুই বন্ধু গোলাম আর আহসান একসাথে থাকব; কথায়, কিভাবে সেটা ভাবা হইনি।
দেখতে দেখতে semester শুরু হবার সময় আসল ; ভিসা নিয়ে গোলাম আর আহসান চলে গেল Sydney; ওখানে গিয়ে বাসা ভাড়া করে আমাকে জানাবে। আমার ভিসা এলো ক্লাস শুরু হবার দিন।
আরো ১ সপ্তাহ পরে রওনা হলাম Sydney এর পথে।
সারা জীবন ভেবেছি কবে "উচ্চ শিক্ষার " জন্য বিদেশে যাব - Airport এ গিয়ে যেন রাজ্যের দিদ্ধা আমাকে ঘিরে ধরল, immigration এ ঢোকার আগে ঘুরে তাকাতে পারলাম না বন্ধু দের দিকে।যখন রানওয়ে তে প্লেন taxi করতে শুরু করলো, মনে হলো কথায় যাচ্ছি, কেন যাচ্ছি আমার সারা জীবন ফেলে
Hong Kong এ পৌছে মনে পড়ল এয়ারপোর্ট থেকে pickup লাগবে। ফোন করলাম বন্ধু হাসান কে।
আমি: "Hello , দোস্ত আমি। কালকে আমাকে সকালে ৮:৩০ এ এয়ারপোর্ট এ থেকে pickup করতে হবে।"
ওপাশ থেকে বন্ধু (হাসান): "কি কস? এত সকালে ? আরেকটু দেরি কইরা ল্যান্ড কর?"
Hong Kong International Airport থেকে যেন মাথায় বাজ পড়ল . বলে কি ? দেরী করে ল্যান্ড মানে ? কি কুক্ষণে যে বিদেশে আসতে গেলাম !
আমি: (কোনোরকমে রাগ সামলে ): " আমি কি local bus এ Sydney আসব নাকি যে দেরী করে আসব ?"
ওপাশ থেকে হাসান এর ভাবলেশহীন উত্তর : " ঠিক আসে , দেখি কি করা যায় ".
"ভাইস্তা, ঠিক আস ?" - প্রশ্ন করেন পাশের "uncle".
"আঙ্কেল" আমার বন্ধু আশিক এর কল্যাণে পাওয়া . Luggage লিমিট ৩০ KG pasanger প্রতি . আমার মাল -সামান এর ওজন ৭২ KG . কবিতার বই থেকে শুরু করে ডেস্কটপ কম্পিউটার পর্যন্ত সব আছে . (তার ওপর শেষ মুহুর্তে এই হাসান ফোন করে বলেছে শীতের কাপড় নিতে ; July মাসের গরমে শীতের কাপড় , কোনো মানে আছে ? আমি নিশ্চিত plane থেকে বের হয়ে দেখব কাঠ ফাটা রোদ আর ভয়াবহ গরম .)
আঙ্কেল আমার একটা luggage carry করছেন- বিনিময়ে আমি আঙ্কেল এর guide আর translator এর কাজ করব - এই হলো চুক্তি .
আমাকে airport থেকে pickup করার মানুষ নাই শুনে Uncle মুখ ভর্তি পরোটা -মাংশ সহ উদার হাসি দিয়ে বললেন: "আমার চিন্তা নাই , বোনে আইবো ". পরোটা খাইবা?".
বিরস মুখে বললাম , " জি না , আপনি খান ".
Airport থেকে কেনা কার্ড দিয়ে এবার বাসায় phone করলাম।
ভাবছি, এখন তো অনেক রাত , কেউ কি জেগে থাকবে ?
Phone ১ ring হুয়ার আগেই আম্মার গলা : "হ্যালো, অর্বাচীন ?"
আমি: ঘুমাও নাই?
আম্মা : ঘুম কি আসে? (
গলা ধরে আসে আম্মার - আমার মাথার ভেতর সব যেন ওলট পালট হয়ে যাচ্ছে . একি? কেদে দিলাম নাকি? কি লজ্জা!
আমি : হ্যালো !, কথা শোনা যাচ্ছেনা , পরে phone করব আম্মা।
ঘাড় ঘুরিয়ে দেখি , আবার uncle .
আঙ্কেল : "চা খাইবা ?".
ঘড়ি দেখেলাম .ও আল্লাহ ! ১৮ ঘন্টা ট্রানসিট এর এখনো ১৬ ঘন্টা বাকি !
আমি : "চলেন যাই , ওখানে Startbucks আছে ".
২ জনে StarBucks এ ঢুকে চেয়ার এ বসলাম ,
Uncle table চাপড়ে বললেন : "ওই , ২ কাপ চা ! তাড়াতাড়ি , plane ধরতে যামু "
আমি মনে মনে ভাবলাম : কি কুক্ষণে যে বিদেশে আসতে গেলাম !
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
অর্বাচীন চৌধুরী বলেছেন: হাঁ , এসেছিল .আরো লিখব . Penrith, আপনি ?
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
বিষন্ন পথিক বলেছেন: তারপর কি হলো? বন্ধু এসেছিলো এয়ারপোর্টে? সিডনীর কোথায় থাকেন ?