নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম

“যে ব্যক্তি ভাল কাজ করবে, হোক সে পুরুষ কিংবা নারী, এবং সে ঈমানদার হবে, এরূপ লোক জান্নাতে দাখিল হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না।” (আন-নিসা ৪:১২৪)

ভালবাসা007

প্রত্যক মানুষের জীবনে কাউকে না কাউকে ভালবাসা প্রয়োজন। এম ডি আরিফ

ভালবাসা007 › বিস্তারিত পোস্টঃ

আসুন আখিরাতের পাথেয় সংগ্রহ করি

০২ রা মার্চ, ২০১১ বিকাল ৩:১১

মানুষের জন্মই হয় আখিরাতের অনন্ত জীবনে প্রবেশের জন্য।জন্মের সাথে সাথেই আরম্ভ হয়ে যায় সেই অজানা গন্তব্যের পথচলা।পথে রয়েছে হাজারো বাঁধা ও বিপদ।যাঁদের হাতে থাকে পথ চলার সম্বল তাঁরা সেই সব বাঁধার পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় নিজ গন্তব্যে। আখিরাতের সাফল্য তাদের ভুলিয়ে দেয় দুনিয়া দুঃখ কষ্ট।

ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের কে বিরামহীন ছুটতে হচ্ছে সেই আখিরাতের পথে।কেউ সে কথা মনে রাখে,কেউ রাখেনা।যারা গন্তব্যের কথা স্মরনে রেখে পথ সম্বল সঙ্গে নিয়ে দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে পারে আখিরাতের সাফল্য তারাই লাভ করিবে।

আর আখিরাতের অনন্ত পথের সম্বল হল আল্লাহর পবিত্র কালাম ও আমাদের জীবন বিধান আল কোরআন ও আল হাদিস।

এই দুইটা জিনিস কে আমরা আঁকড়ে ধরলে এবং এগুলোর দাবী অনুযায়ী চলিলে আমদের দুনিয়ার ও আখিরাতের পথ অনেক বেশি সুন্দর,সুগম আর সাফল্যমন্ডিত হবে ইন্ শা আল্লাহ।



আজকের হাদিস : আমল কবুল হওয়ার ভিত্তি



হযরত আবু হূরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,'কিয়ামতের দিন মানুষকে কেবলমাত্র তার নিজের নিয়তের উপরই উঠানো হবে ।"

(তারগীব,ইবনে মাজাহ)

ব্যাখ্যা : এর অর্থ হলো,আখিরাতে মানুষের বাহ্যিক দিক দেখা হবেনা,বরং দেখা হবে সে যে নেক কাজ করেছে তা কোন নিয়্যতে করেছে।

শিক্ষা : আমরা এই হাদিস থেকে বুঝি যে নিয়্যত পরিষ্কার হতে হবে।আমাদের সকল ভালো কাজের মুল উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি,লোক দেখানো নয়।

আল্লাহ আমাদের সবাই কে সঠিক পথে চলার তওফিক দান করুক ।(আমীন)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.