নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা মানবদের মতো আমার এত্তো গুন না থাকলেও ,নিজেকে মহা মানব হিসেবে তৈরী করতে সব সময় প্রস্তুত থাকি । চেষ্টার ত্রুটি নেই ।আল্লাহর রহমতে একদিন আমি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো বলে আশাবাদী ।

মহামানব রেহান

মহামানব রেহান › বিস্তারিত পোস্টঃ

ভাষার মাস এবং কিছু ব্যথা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৬

জাতি হিসাবে আমরা বাঙ্গালী ।
সত্যিই কি আমরা পুরোপুরিভাবে বাংলা কে অন্তরে ধারন করতে পেরেছি ? ?

নাকি শুধুমাত্র জাতীয় দিবস গুলোতেই লোকদেখানো দেশভক্তি দেখাই ? ?
যদি আমরা অন্তরে বাংলা ধারন করতেই পারতাম তাহলে আমাদের দেশের সংস্কৃতি ভুলে গিয়ে ভাষার মাসে মাইক কিংবা সাউন্ড বক্স এ হিন্দি অশ্লীল গান বাজাতে পারতাম না । যেই ভাষা অর্জন করতে ৫২তে রফিক ,সালাম,বরকত,জব্বার সহ নাম না জানা আরো অনেকে শহীদ হয়েছেন সেই ভাষাকে অপমান করতে পারতাম না ।

আমাদের আর কি দোষ বলুন ?
আমরা তো মায়েদের কাছ থেকেই হিন্দি সিরিয়াল দেখা শিখেছি । প্রতিদিন জাতীয় সংগীত এর চারটি লাইন গাওয়ার সময় না থাকলেও সিরিয়াল কিছুতেই মিস করা যাবে না ।
এই সময় নেপোলিয়ানের কথাটা বার বার মনে পড়ছে , "তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও ,আমি তোমাদের একটী শিক্ষিত জাতি উপহার দেবো "

নেপোলিয়ান বেঁচে থাকলে তার কাছে যেয়ে এই উক্তি একটু পরিবর্তন করতে বলতাম,"তোমরা আমাকে হিন্দি চ্যানেল ব্যতিত টিভি দাও , আমি তোমাদের বাংলাপ্রেমী জাতি উপহার দিবো ।"

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

মহা সমন্বয় বলেছেন: তোমরা আমাকে হিন্দি চ্যানেল ব্যতিত টিভি দাও , আমি তোমাদের বাংলাপ্রেমী জাতি উপহার দিবো ।"

:D

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

মহামানব রেহান বলেছেন: সত্যি কথা বলতে আমি কাউকে ছাড় দেই না ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

শুভ্রা হক বলেছেন: আমাদের মধ্যে শো -অফ করাটা বেশি হয়ে যাচ্ছে।
বাবা-মা রা সন্তানদের আদর দেখাতে গিয়ে যে ভুল করে ফেলছেন, সেটা বুঝতে পারছেন না। তাই তো হিন্দি কার্টুন দেখতে দিচ্ছেন।
তাদের উচিত বাসায় এই চ্যানেল গুলো অফ করে দেওয়া। আর সরকারের উচিত -কেবল টিভি সংযোগ দেয় যারা , সেখান থেকে হিন্দি/পাকি কার্টুন চ্যানেল বাদ দেয়া , বাধ্যতামূলক ভাবে।

৪| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:১৫

গেম চেঞ্জার বলেছেন: নেপোলিয়ান বেঁচে থাকলে তার কাছে যেয়ে এই উক্তি একটু পরিবর্তন করতে বলতাম,"তোমরা আমাকে হিন্দি চ্যানেল ব্যতিত টিভি দাও , আমি তোমাদের বাংলাপ্রেমী জাতি উপহার দিবো ।"

হাঃ হাঃ হাঃ

ব্লগে পদচারণা শুভ হোক। শুভেচ্ছা রইল।

৫| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

মহামানব রেহান বলেছেন: ধন্যবাদ । আপনাকেও শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.