| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেশা বলতে সাধারনত বোঝায় সেই সকল উপাদানকে যা আমাদের মস্তিস্কের বিকৃতি সাধন করে ।
আমাদের দেশে সাধারনত নেশা বলতে আমরা চিনি মদ .গাঁজা . হিরোইন . ইয়াবা .ফেন্সিডিল , প্যাথেড্রিন সহ অন্যান্য মাদকদ্রব্য কে ।
এই সকল মাদকসেবী দের আমরা মাদকাসক্ত বলে থাকি ।
কিন্তু বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় এক নতুন নেশার নাম "ক্লাস অব ক্লান (CLASH OF CLANS) সংক্ষেপে COC ,
এটি মূলত একটি গেমস তবে বর্তমানে এটি গেমসের পর্যায়ে নেই । অর্থ আদান প্রদানের অন্যতম বস্তু এই গেমটি ।
এই গেমটি যুদ্ধ নির্ভর । গেমটির মাধ্যমে তরুন প্রজন্মকে যুদ্ধমুখী করে তোলা হচ্ছে ।অপরদিকে এই গেমটিতে পারদর্শী হতে হলে আপনাকে সর্বদা অনলাইনে থাকতে হবে তা না হলেই আপনার সাম্রাজ্য অন্য কেউ ধ্বংস করে দিবে ।
যার ফলে যারা এই গেমটি খেলেন তারা ধীরে ধীরে এতটাই আসক্ত হয়ে পড়েন যে তাদের দৈনন্দিন কাজের চেয়ে গেমটি বেশী গুরুত্বপূর্ন হয়ে ওঠে । এবং তারা সহজে গেম থেকে বিরত থাকতে পারেন না ।
এতে করে তাদের চোখ এবং মস্তিস্কে চাপ পড়ে ।
বাংলাদেশ সহ কয়েকটি দেশের এক গবেষনায় দেখা গেছে এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী দের প্রায় ৭৩.৬৫ শতাংশ তরুন তরুনী এই গেমটির সাথে জড়িত ।
তাদের এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ।
এই গেম খেলার জন্য অনেকে রাত জেগে থাকে যা তাদের মনকে হতাশ করে তোলে এবং মেজাজ খিটখিটে হয়ে যায় ।
এক সময় তারা পরিবার এবং বন্ধুদের সাথেও ঠিকমত সময় দিতে ব্যর্থ হয় ।তার জগত্ ফোন কেন্দ্রিক হয়ে যায় । শারীরিক খেলাধুলা থেকেও সে দূরে চলে যায় । যা তার একাকিত্বের কারন হয়ে দাঁড়ায় ।
এভাবে তাদের জীবন হুমকির সম্মুখীন হয় ।
তাই নতুন প্রজন্মের আমার চাওয়া COC নামক নেশা থেকে ফিরে এসো তোমরা ।
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০২
কালনী নদী বলেছেন: কাকতালিয় ভাবে আজকের একটা ঘটনার সাথে আপনার কথার হুবহু মিল পেলাম। আমার খোব ঘনিষ্ট এক বন্ধু আজ আসছিল, কম দামের মধ্যে তার ভগিনার জন্য একটা এন্ড্রয়েড সেটা কিনবে। সন্ধারপর তাকে মার্কেটে নিয়ে গেলাম, শর্ত একটাই ছিল যে সেটের কনফিগার COC সাপোর্ট করতে হবে। সোভাগ্যবসত আজকে যন্ত্রটি কিনা হয় নি, কিন্তু তার ফোনে ভাগিনা এত করে তাড়া দিচ্ছিল যে সে নিজেও ব্যাপরটাতে বিরক্ত। আমি অবশ্যই কালকে ব্যাপারটা তাকে সচেতন করবো। আপনাকে বিশেষ ধন্যবাদ খবরটা দ্রুত প্রকাশ করার জন্য।
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৪
মহামানব রেহান বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য । আগামী দশ বছর পর একসাথে খাবার টেবিলে বসার সময় হবে কিনা তা নিয়েই চিন্তিত
৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৮
মহামানব রেহান বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ । তবে আমার মনে হয় না এন্ড্রয়েড ফোন হাতে পেলে আপনার সাবধানতায় আপনার বন্ধুর ভাগিনা COC থেকে বিরত থাকতে চাইবে । তার চেয়ে বরং নরমাল ফোন ব্যবহারের পরামর্শ দিয়ে দেখতে পারেন ।
৫|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২০
কালনী নদী বলেছেন: সে ফোনটাই কিনতেছে ভাইয়া COC খেলার জন্য। আর সময় লাগছে বলে অধৈহ্য ছিল।
৬|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩১
মহামানব রেহান বলেছেন: তাহলে ভেবে দেখুন কতটা নেশাগ্রস্থ হয়ে আছে তারা ।
৭|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
বিজন রয় বলেছেন: নেশা থেকে সাবধান।
৮|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১
মহামানব রেহান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।তবে আমরা ব্লগিং নেশায় আসক্ত । ব্লগিং এর জয় হোক ।
৯|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এসব নেশাও মাদকের মতোই সর্বনাশা। মাদক দেহের ক্ষতি করে আর এটা করে মস্তিষ্কের।
রেহান আরেকটা অনুরোধ, মন্তব্যের জবাব দিতে মন্তব্যের পাশের সবুজ অ্যারোতে চাপ দিয়ে ওপেন হওয়া প্রতিউত্তর ঘরে লিখুন। না হলে আপনার রিপ্লাই মন্তব্যকারী জানতে পারবে না কেননা তার কাছে নোটিফিকেশন যাবে না।
ধন্যবাদ।
১০|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
মহামানব রেহান বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি নন এন্ড্রয়েড ফোন এর মাধ্যমে ব্লগ এ লিখছি । সেই কারনে ব্লগের প্রতি উত্তর অপশনটি দেখতে পারছি না । তবে বিষয়টি জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ।
১১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
শুভ্রা হক বলেছেন: কি সাংঘাতিক! এই রকমও গেম আছে?
আমি যেহেতু গেম খেলি না , তাই গেম সম্পর্কে খুব ই অজ্ঞ।
" যারা খেলছে, এদের মা-বাবা কই ? কিছু বলে না এদের ?-"এটাই ভাবছি!
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০২
নতুন বলেছেন: এটা ডিজিটাল নেশা...
এখন খাবার টেবিলে ১০ জন বসে বসে ফেসবুকে,ইমো,হোটসআপে সময় কাটায়... নিজেদের মাঝে কথা বলে কম...
আগামী ১০ বছর পরে কি হবে তাই চিন্তা করছি।