নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা মানবদের মতো আমার এত্তো গুন না থাকলেও ,নিজেকে মহা মানব হিসেবে তৈরী করতে সব সময় প্রস্তুত থাকি । চেষ্টার ত্রুটি নেই ।আল্লাহর রহমতে একদিন আমি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো বলে আশাবাদী ।

মহামানব রেহান

মহামানব রেহান › বিস্তারিত পোস্টঃ

***অসমাপ্ত গল্প***

০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৫৫

রিনাত যখন ডায়রীটা পড়ছিলো তখন তার চোখ বার বার ভিজে যাচ্ছিল । কেন এমন হচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না । রিনাত খুব শক্ত মনের মেয়ে ।কারো জন্যে এত সহজে তার চোখ থেকে পানি ঝড়তে দেখা যায় নি ।
তবে আজ রিক্তের লেখা ডায়রীটা পড়তে গিয়ে বেশ কয়েকবার সে কেঁদেছে ।
খুব আবেগী ছিল ছেলেটা ।তা না হলে এত গুছিয়ে নিজের মনের কষ্টগুলো কেউ লিখতে পারে না ।

তারিখঃ৬ সেপ্টেম্বর ২০১৫ ইং

আজ প্রথমবারের মতো তোমার কথা শুনতে পেলাম ।সাত মাস ফেসবুকে চ্যাটিং এর পর । সে এক মায়া জড়ানো আওয়াজ । খুব বেশী ডুবে ছিলাম তোমার কথায় তাই খেয়ালই করিনি কখন হাতের সিগারেট থেকে আগুন পড়ে গেছে , আর আমি সেই নেভানো সিগারেট টা ই টেনে গেছি যতক্ষন তুমি ফোনে কথা বলছিলে আমার সাথে ।
সত্যিই তুমি শুধু আমার ভালো লাগা নও , আমার ভালোবাসা । তবে কবে যে তোমাকে বলতে পারবো তা জানিনা । যদি পারো বুঝে নিও ।


১৭ই সেপ্টেম্বর ২০১৫

আজকের আগে আমার যতগুলো জন্মদিন পালন করেছি সবচেয়ে বেশী প্রাপ্তি এই বছরের জন্মদিনে । রাত বারোটা এক মিনিটে তোমার মিষ্টি আওয়াজে শুভেচ্ছা । কান্না করেছি তখন আমি । জানিনা কেনো কেঁদেছি হয়তো খুব বেশী আনন্দের কান্না ছিল এটি ।

১০ অক্টোবর

হঠাত্‍ করে খুব অসুস্থ হয়ে পড়েছি আমি । অনেক ডাক্তার দেখানোর পরও রোগটা কি ধরতে পারছে না কেউ । তবে আমি তোমাকে কথাটা বলি নি এই ভেবে যদি তুমি কষ্ট পাও । নিজের যন্ত্রনা সহ্য করতে পারবো তবে তোমারটা নয় ।

২৩ অক্টোবর

খুব ইচ্ছে করছে তোমাকে একবার বলতে ভালবাসি । কিন্তু সাহস হচ্ছে না । কেননা আমি জানি আমি তোমাকে কোনদিন সামনা সামনি দেখতে পাবো না । আর তোমার হাত ছুঁয়ে দিতে পারবো না ।

২রা নভেম্বর

তোমার কাছে একটা জিনিস চাইতে খুব ইচ্ছে করছে , যদি পারো ইচ্ছেটা পূরন করো ।
আমি মরে গেলো আমার লাশের হাতদুটো একবার জড়িয়ে ধরো । আর যদি পারো আমার কপালে তোমার হাতটা ছুঁয়ে দিও । আর কিছুই চাই না ।

৭ই নভেম্বর

ভালবাসি তোমাকে রিনাত । বিদায়

রিক্ত আজ সমাপ্ত

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++

২| ০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৪

মহামানব রেহান বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.