| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই রায়ে গোলাম আযমের ছেলেও খুশি, আওয়ামীলীগও খুশি। বাহ চমতকার।
এক নেত্রি প্রকাশশে এদের মুক্তি চান ইনারা নাকি প্রকৃত যুদ্ধাপরাধী নন এনারা নেতা,আলেম...
আরেক নেত্রি বিচার করবেন কথা দিলেন। এমন ্সময় বিচার শুরু হল যখন হয়ত আর কোন রায় কার্যকর করার মত যথেষ্ট সময় নাই।এক রাজাকার তাদের চোখে ধুলা দিয়ে পালিয়ে গেল। অভাবনিয় দ্রুততায় তার মামলার কার্যক্রম শেষ হল, ফাশির রায় হল, তিনি অধরাই থেকে গেলেন। হথাত একদিন জামাতের পশুগুলো পুলিশ বান্ধব হয়ে গেল। আরেকজন কুলাঙ্গার রায়ের পর বিজয়ের চিহ্ন দেখিয়ে হাসলেন। নেত্রি নিজেও অখুশি মোমের আগুনে প্রতিবাদ করলেন!!! আবার তার উপদেষ্টা এক কুখ্যাত রাজাকারের সাফাই সাক্ষী হলেন।এক বিদেশী কূটনীতিকের বাসায় কিছু লোক চা খেতে বসলেন। আচমকা ঘোষণা এলো গোলাম আযমের রায় ২ দিন পর।
ছোটবেলায় যখন এত কিছু বুঝিনা তখনও বুঝতাম রাজাকার মানে গোলাম আযম। এক নেতা তাকে দেশে ফিরিয়ে আনলেন, এক নেত্রি তাকে দেশের নাগরিকত্ত দিলেন, আরেক নেত্রি তাকে জেলের নাম করে হসপিটালেই রাখলেন উনাকে সম্মান দিয়ে, ভাল মন্দ খাওালেন এবং তার বয়স বিবেচনা করে তাকে আমৃত্যু এই হস্পিতালিতি নিশ্চিত করলেন।আওয়ামীলীগ খুশি গোলাম আযমের ছেলেও খুশি।
যারা সারাজীবন বিচার চেয়ে এসেছেন তারা মানলেন না এই বিচার। আমি মানলাম না মানলনা দেশের বেশির ভাগ মানুষ। আমরা ধিক্কার জানাই সরকারের নেত্রির। কিছু লোক যারা বিচার আদতে কখনো চান নাই ্তারাও বলল ধিক্কার। আমাদের জানাই ছিল এ সরকার বিচার করবেনা।
বিচার করবে আরেক নেত্রি ক্ষমতায় আসলে তবে প্রকৃত যুদ্ধাপরাধী যারা শুধু তাদের...।
ক্ষমতার পালাবদল হবে। আরেক নেত্রি মসনদে বসবেন , রাজপুত্ররা দেশ চালাবেন। ট্রাইব্যুনাল রদল্বদল হবে ,আন্তর্জাতিক মানের বিচারে অপ্রকৃত রাজাকাররা মালা গলায় বের হয়ে আসবেন, ক্ষমাশীল রাষ্ট্রপতি ক্ষমা করবেন। কিছু প্রক্রিত(!!) যুদ্ধাপরাধী সাজা পাবেন । অথবা তাতে কি আরেক ক্ষমাশীল রাষ্ট্রপতি আবার ক্ষমা করবেন।
আড়ালে বসে এরা সবাই খুনসুটি করবেন বরাবরের মত। উনারাদের সবার পরিচয়ই এক। রাজনিতিবিদ। একজন আরেকজনকে কালি ছুঁড়েন আমরা দেখি। আমরা দেখিনা কাদের সিদ্দিকি আর লতিফ সিদ্দিকি ভাই, আমরা দেখিনা আন্দালিব দুই জাতেরি আদরের ধন, আমরা দেখিনা মখা উদ্ভবন করেন ইস্লামি ব্যাংক এর শাখা। আমরা দেখিনা এরা আসলে একজন আরেকজনের বিজনেস পার্টনার। আমরা দেখিনা লালা শফিরে উনারা দুইজনি উপাধি দেন......।
বিচার হয়না, জামাত রাজনীতি করে, রাজাকার মন্ত্রী হয়...... শফি নেতা হয়
আমজনতা।। উই হেইট পলিটিক্স, হাসিনা, খালেদা দেশটারে ধ্বংস কইরা দিল। শব রশুনের পাছাই এক। তুই একটা ছাগু, তুই নাস্তিক। ধুর শালা
সিল মারো ভাই সিল মারো ধানের শীষে সিল মারো
সিল মারো ভাই সিল মারো নৌকায় সিল মারো
আমি আমার নিজের মৃত্যু দণ্ডের দাবি তুলতে চাই
আবার ভাবি মৃত্যুদণ্ড বড্ড হাল্কা শাস্তি হয়ে যায়
মোঃ তালহা
©somewhere in net ltd.