| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্মথ মাসঊদ্
...তাদের জন্য একটু বলছি যারা আমার নামটা নিয়ে একটু চিন্তিত। আসলে নামটার মত মানুষটাও অদ্ভুত কিনা তাই যত সমস্যা! যাই হোক না ক্যান? অনেকেই নামের ব্যাখ্যাটা জানতে চান তাই একটু বলতে হচ্ছে। ...মন্মথ (মনমথ)- [উচ্চারণ মনমথো] এটি একটি মধ্যযুগীয় বাংলা শব্দ। শব্দটি বিশেষ্য। এর অর্থ হিন্দু দেবতা কামদেব; কন্দর্প; প্রেমের দেবতা। নামটি দেওয়ার তেমন যৌক্তিক কোনো কারণ নেই। 'অদ্ভুত আমি(আমার)'-এর ভালো লাগে তাই দেওয়া। ...এবার একটু আমার সম্পর্কে বলি। আমি? আমি আমিই। আমার এমন কোন পরিচিতি নেই যেটাতে আপনাকে আমার সত্তার সাথে পরিচিত করিয়ে দিতে পারি। আমি শুধু জানি আমি তাই যা আমি। আমি যা ও না, তাও আমি। আমি ততটুকুন ই যতটুকুন আমি। আমি যতটুকুন ও না, ততটুকুন ও আমি। আমি যেমন তেমনই, আমি তেমন ও না যেমন আমি। আমি আমার মতনই। আমি কারো মত নই, কেউ আমার মত নয়। আমি হয়তো আর সবার মত হতে পারি কিন্তু আর সবাই আমার মতন কোন দিনও হতে পারবে না। কারণ আমি এরকমই। ঈশ্বরও হয়তো দ্বিধায় পড়ে যাবে আমাকে পুরো মূল্যায়ণ করতে, আর মানুষ তো ঈশ্বরের কাছে ছাই-ই। ...জানি না তেমন কিছু বুঝেছেন কিনা! না বুঝলে ধন্যবাদ আর বুঝলে সাধুবাদ জানাই। ...ওহ্...হ্যাঁ...আমি ব্যতিক্রমী কিছু, এতটাই ব্যতিক্রমী যে ব্যতিক্রমীতাও ব্যতিক্রমীতার পার্থক্য খুঁজে পায় না আমার কাছে। কেউ যদি বলে '৩(তিন)' আর '২(দুই)' এ মিলে '৫(পাঁচ)' হয়, আমি সেখানে বলি '৪(চার)' আর '১(এক)' এ মিলে '৫(পাঁচ)' হয়। ...মাঝে মাঝে মনে হয়, জগতে স্বার্থপরতা(selfishness) বলতে যদি কিছু থেকে থাকে তবে সেটা আমার মাঝেই সীমাবদ্ধ, আমার জন্যই উদ্ভূত, এর যদি কোন সংঙা থেকে থাকে তবে সেটাই আমি; যদিও বা কেউ আমাকে কোনোদিন স্বার্থপর(selfish) হতে দেখেনি। ...হাসি-খুশি-ভালোবাসায় জগতের কেই বা না থাকতে চায়? কিন্তু চাইলেই কি আর থাকা হয়? আর যদিই বা যেতো তো আমি সবসময়ই চাইতাম আমার হাসি-খুশি-ভালোবাসায় যেনো সে বা অন্য কেউ বা আপনি সবসময়ই সজীব থাকেন যাতে। ...কবি তো বলেই গেছে, "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে...." আমারও আক্ষেপ এটাই। তবে ব্যতিক্রমী আমি চাই যেন, "আমার মৃত্যুর পর পৃথিবীর সবকিছু চিরদিনের জন্য থেমে যায়।" আমি নিজে উপভোগ করতে পারবোনা বলে অন্য কেউ উপভোগ করতে দেওয়ার ইচ্ছে নেই; কি পরিমাণ স্বার্থপর হতে পারি আমি তাহলে ভাবুন...?!!? ...আমি অগোছালোভাবে গোছালো খানিকটা, হিংসুটে মিশুক, সত্যিই মিথ্যেবাদী, অসচেনতায় সচেতন, রং এ সাজা ঢং এর পাবলিক, অমনোযোগীভাবে কৌতূহলী ইত্যাদি ইত্যাদি.....আরও কত কি! ...আপাতত এই আমি। আমাকে নিয়ে বেশি ভাবার বা গবেষণার দরকার নেই। কারণ যদি একবার আমার ভাবনার চোরা বালিতে পড়েন, তাহলেই হয়েছে। কি এখনও বুঝেন নি? ঈশ্বরকে যেখানে আমি দ্বিধাগ্রস্ত রাখতে পারি সেখানে আপনি মাটির মানুষ তো কিছুই না। ...পৃথিবী, পরিবেশ, সমাজ, প্রকৃতি এমনকি মানুষও পরিবর্তনশীল কিনা তাই আমার অ্যাবাউটটাও পরিবর্তিত হতে পারে যেকোন সেকেন্ডে... ⊙..Last Updated: 26th October, 2013..⊙
তখন কত আর হবে ভোর সাড়ে পাঁচটার এদিক ওদিক। উঠেই দেখলাম প্রকৃতি ঘণ কুয়াশার নেকাবে তার মুখ ঢেকেছে। টুপ টুপ কুয়াশার বৃষ্টি হচ্ছে টিনের চালে। কবরের বক্ষছেদনী কড়ই গাছ, পুকুর পাড়ের আমগাছ, জামগাছ, রাস্তার কোল ঘেষে থাকা দুর্বা ঘাস, আইলে থাকা উপড়ানো কচুরিপানা, গেট প্রহরী সুপারি গাছ, বৃদ্ধ কলা গাছ, অলস তাল গাছ আর ঢঙী নারিকেল গাছ আরো সবাই যেন কুয়াশার ঐ বৃষ্টিতে গোসল করছে।
আস্তে আস্তে ঘড়ি যখন সাড়ে সাতটার আশে পাশে সূর্য্য এসে তখন প্রকৃতির মুখে থাকা ঘণ কুয়াশার নেকাব উঠানোর চেষ্টা করছে। প্রকৃতি যেন তখন আলতোয়াশা (আলতা+কুয়াশা) রাঙা নতুন বউ, যে কিনা নেকাব উঠানোর সময় দারুণ লজ্জা পাচ্ছে। লজ্জার ঝাল ভুলে যখন প্রকৃতি ঘরকুণো মেয়ের মত সেজে উঠে তখন প্রকৃতি যতই দুষ্টু আর রুক্ষ্ম হোক না কেন তার মত শান্ত সর্বনাশী আর কেউ নেই.....
©somewhere in net ltd.