নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের ছোট ছেলে

অটুট থাকুক মত প্রকাশের স্বাধীনতা..

মেঘের ছোট ছেলে

আমি মেঘের ছোট ছেলে, আমার কৌটো ভরা রং.......

মেঘের ছোট ছেলে › বিস্তারিত পোস্টঃ

আমি মেঘের ছোট ছেলে

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

ব্লগ পড়ছি অনেক দিন ধরে। বিষয় বৈচিত্রে ভরপুর কত কত লেখা প্রতিদিন গোগ্রাসে গিলি আমি! লেখার ইচ্ছে যে হয়নি কখনো, তাওনা! কিন্তু আমি লিখবো ব্লগ, তাও আবার মানুষ পড়বে- এই ভাবনাতে কখনো ওমুখো হইনি! কিন্তু আজ কি মনে করে সামুতে একটা একাউন্ট খুলেই ফেল্লাম! নিকনেমটা ধার করলাম প্রিয় সঞ্জীবদার একটা গান থেকে। নিজেতো কিছু লিখতে পারিনা, তাই প্রথম পোস্ট হিসাবে দিলাম সঞ্জীবদার ঐ গানটার লিরিকস...!!



"আমার বয়স হল সাতাশ

আমার সঙ্গে মিতা পাতাস

তোর দুহাত চেপে ধরি

চাই এটুকু মাত্তরি

আমার বন্ধু ছিলো আকাশ

কেন দ্বিধার চোখে তাকাস

আমি মেঘের ছোট ছেলে

কোলে আমাকে আজ পেলে

আমার বয়স......চাই এটুকু মাত্তরি...



আমার বুক দেখাবো তোকে

বুকে রয়েছে বিদ্যুত্‍

কিছু করলে মনে ধ্যুত্‍

আমি খেয়েছি স্বপ্নকে

জানিস বজ্র শখা আমার

আমার সাধ এখানে থামার

তোর আঁচল পেলে বাতাস

আর দরকার কি থামার

আমার বয়স.....চাই এটুকু মাত্তরি...



আমি মেঘের ছোট ছেলে

আমার কৌটো ভরা রঙ

আমি চাইছিনা বরং

ওরাই দিচ্ছে নিচে ঠেলে

আমি জলের ছোট অনু

রক্তে বুনেছি রঙধনু

সাত রোদেলা বন জানে

ব্যথা ফুটেছে কোনখান।।



আমার বয়স হল সাতাশ

আমার সঙ্গে মিতা পাতাস

তোর দুহাত চেপে ধরি

চাই এটুকু মাত্তরি....."



কৌটো ভরা রঙ নিয়ে এলাম রঙ খেলবো বলে। সঙ্গী মিলবে তো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

ইথান মাহমুদ বলেছেন: ব্লগে শুভিনন্দন ছোট ছেলে।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

মেঘের ছোট ছেলে বলেছেন: ধন্যবাদ ইথান।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

রোদেলা দুপুর বলেছেন: পথ চলা শুভ হোক।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

মেঘের ছোট ছেলে বলেছেন: ধন্যবাদ রোদেলা দুপুর ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.