| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘের ছোট ছেলে
আমি মেঘের ছোট ছেলে, আমার কৌটো ভরা রং.......
একদিন সূর্যের ঠোঁটে ঠোঁট রেখে
সবটুকু উত্তাপ চুষে নেবো আমি...
একদিন চাঁদের নগ্ন বক্ষে হাত রেখে,
কলংক বাড়াবো ওর শতগুন...
একদিন ঝঞ্ঝা-বিক্ষুদ্ধ উত্তাল সমুদ্রকে
করবো আমার শয্যা সঙ্গীনী...
একদিন পৃথিবীর সকল প্রেমিকার,
সমুস্ত প্রেম নিয়ে
হলিখেলায় মাতবো আমি...
একদিন ঘাস হবো,
মেঘ হবো,
বৃষ্টি হবো একদিন...
২|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
মেঘের ছোট ছেলে বলেছেন: সেটাই!!
![]()
ধন্যবাদ শোভন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
স্নিগ্ধ শোভন বলেছেন: তুমি মেঘের ছোট ছেলে করতেই পার ।
ভালোলাগা।