নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের ছোট ছেলে

অটুট থাকুক মত প্রকাশের স্বাধীনতা..

মেঘের ছোট ছেলে

আমি মেঘের ছোট ছেলে, আমার কৌটো ভরা রং.......

মেঘের ছোট ছেলে › বিস্তারিত পোস্টঃ

একটি হৃদয়ের জন্য আবেদনপত্র (application for a heart):P

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

এই, আমাকে একটু ভালোবাসা দেবে?

তোমার একটু ভালোবাসা পেলে কি করতে পারি জানো?

এক হাতে চাঁদ আর অন্য হাতে সূর্য নিয়ে

তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে পারি!

আচ্ছা, বলোতো তুমি কোনটা নেবে?

..কি বললে! একটাও না!

তাহলে, আকাশের সবটুকু নীল দিয়ে একটা টিপ বানিয়ে দেই?

কিংবা সবগুলো তারা দিয়ে একটা মালা...?

..কি...! এগুলোও নেবেনা!!

তাহলে...তাহলে, আমার বুকে তোমার জন্য জমা হওয়া

রাশি রাশি প্রেমগুলো নাও...

দয়া করে এটাতে আর না বলোনা!

ওরা যে তোমার ছোঁয়া পাবার আশায়

সেই অনন্তকাল ধরে প্রতিক্ষায় আছে...



ফুটনোটঃ পাঁচ-ছ বছর আগের কথা। তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। কলেজের প্রথম দিনেই দুম করে প্রেমে পড়ে গেলাম এক ললনার(এইটা নিয়া সামনে লেখার ইচ্ছা আছে)! কবিতাটা আমার প্রথম প্রেমের উত্তাল দিনগুলোতে লেখা। না, সেই ললনাকে দেখানো হয়নি এই কবিতা কিংবা আবেদন পত্রটি। কাঁচা হাতের লেখা, পোষ্ট করা ঠিক হলো কিনা বুঝতে পারছিনা!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আতিফ আসলাম বলেছেন: valo likea cen :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

মেঘের ছোট ছেলে বলেছেন: ধন্যবাদ আতিফ আসলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.