নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের ছোট ছেলে

অটুট থাকুক মত প্রকাশের স্বাধীনতা..

মেঘের ছোট ছেলে

আমি মেঘের ছোট ছেলে, আমার কৌটো ভরা রং.......

মেঘের ছোট ছেলে › বিস্তারিত পোস্টঃ

ঘুম চোরা...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

ঘুম চোরা কে আমার চোখের

করলি চুরি ঘুম,

চোখটা আমার আকাশ হয়ে

বৃষ্টি ঝরায় ঝুম।



আকাশ থেকে হাত বাড়িয়ে

চাঁদটা বলে আয়,

আমার বুকের উপর দিয়ে

নিদ্রা বাড়ি যায়।



নিদ্রা বাড়ির দুয়ার খোলা

ইচ্ছে মতো নে,

তারপর যা ঘরে ফিরে

আয়েশে ঘুম দে।



চাঁদের কথায় চোখটা তুলে

আকাশ পানে চাই,

ভাবি, সত্যি যদি যাওয়া যেত!

হায়, সাধ্যি যে মোর নাই/:)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.