নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের ছোট ছেলে

অটুট থাকুক মত প্রকাশের স্বাধীনতা..

মেঘের ছোট ছেলে

আমি মেঘের ছোট ছেলে, আমার কৌটো ভরা রং.......

মেঘের ছোট ছেলে › বিস্তারিত পোস্টঃ

বন্ধু বিষয়ক অনুকাব্য.....

২৯ শে জুন, ২০১৩ রাত ৩:২৪

০১.

বন্ধু তুমি শত্রু তুমি

তুমিই আমার সব,

তোমার তরেই পাখিরা সব

করছে কলরব....!!



০২.

আমার দুখের আমার সুখের

ভাগটা তুমি নিও,

তুমিই আমার নির্ভরতা

ও বন্ধু ও প্রিয়....!!



০৩.

হাতটা আমি বাড়িয়ে আছি

বন্ধু পাবার আশায়,

কেউ কি হবে বন্ধু এমন

যে কাঁদায় আবার হাসায়.....!!



০৪.

পথের শিশু ওরা সবাই

নোংরা গা আর চুল,

হাতটা বাড়াও বন্ধুত্বের

ফোটাও শত ফুল...!!



০৫.

তোমার জন্য অনেক কথা

জমিয়ে রাখা মনে,

জেগে থেকো আজ সারা রাত

বলবো মুঠোফোনে...!!



০৬.

বন্ধু আছে অনেক আমার

তবুও বন্ধু খুঁজি,

নেই যে আমার অন্য কিছু

শুধু বন্ধুত্বই পূঁজি....!!



০৭.

চাঁদের আলোয় একলা পুড়ি

আমি বন্ধু হারা,

আমার হাতে রাখবে কে হাত

বন্ধু হবে কারা..??



০৮.

ও বন্ধু চল ছুঁই

ঘাস ফুল বৃস্টি,

কি হবে এতো পড়ে

রাজাদের হিস্ট্রি...!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৭:১৬

সরদার হারুন বলেছেন: পড়াশুনা শেষ করে বন্ধু খোঁজ তুমি
শুভ ক্ষণে শুভ দিনে আসবে , জানি আমি।

ছড়া তোমার লাগছে ভাল
আরো লিখ ভাই
নতুন নতুন লেখা যেন
আবার আমরা পাই।।

২| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:২৫

মেঘের ছোট ছেলে বলেছেন: সাক্ষী আকাশ সাক্ষী মেঘ
সাক্ষী বৃষ্টিধারা
পাবেন ছড়া মিষ্টি মধুর
হয়তো কখনো কড়া!

...উৎসাহ দেবার জন্য ধন্যবাদ আপনাকে :)

৩| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৫

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগা রইল ।।

৩০ শে জুন, ২০১৩ রাত ২:৫৭

মেঘের ছোট ছেলে বলেছেন: মায়াবী ছায়াকে ধন্যবাদঃ)

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২২

মাক্স বলেছেন: অনুকাব্য ভালো লাগলো।

৩০ শে জুন, ২০১৩ রাত ২:৫৭

মেঘের ছোট ছেলে বলেছেন: ধন্যবাদ মাক্সঃ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.