নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘদূত, শুধুই মেঘদূত...

শাহজাহান কামাল অনি

মনের ভিতরের ভাবনার বুদ্বুদ গুলোকে সবার সাথে মিলিয়ে দেখতে চাই। হিপক্রেসি আমি খুবই অপছন্দ করি। যা মনে করি তা সোজাসুজি ভাবে বলতে এবং শুনতে ভালো লাগে।

শাহজাহান কামাল অনি › বিস্তারিত পোস্টঃ

কর্কটীয় প্রেম

১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০২

আমাদের প্রাত্যহিকতায় ক্ষয়ে যায় অস্থি- মজ্জা,

কর্কট বুনে যায় সোনালী বাসর নিয়ত স্বপ্নে

প্রিয় শরীরে, বল্কলে হামা দেয় অধুনা বৃশ্চিক,

আমাদের হাতের রেখা মুছে যায় যান্ত্রিক শকটে।



তোমার প্রজ্ঞায়ও ছিল জানি, বাসন্তী সুর- দু'

বেণীতে আর পাওয়ার গ্লাসে ছিল বেঁচে থাকার

কিশোরীসুলভ ঘ্রাণ। অথচ আমি কর্কট-- ভেঙ্গে

যাই নিঃশব্দে প্রেমের ছাঁচ, রক্তকণিকার আয়ু।



কেমোথেরাপি- রেডিওথেরাপিতে তোমার মনন

জুড়ে শুধুই শ্বাপদের আঁচড়। বন্ধু- আত্মীয়- কবিদের

বন্ধন ছিঁড়তে পারিনা বৃশ্চিকীয় দাঁতে, আমার

ষোড়শ হাত অবশ হয়ে আসে নতুন সাইটোটক্সিকে।



আনন্দ বেকারী, বাণিজ্য মেলা আর গল্পগুচ্ছ

তোমাকে কেবল ডাকে। কর্কটীয় জাল ছিঁড়ে চলে

যাও সকল অশুচিকে পেছনে ফেলে। আর আমি গা

ঝাড়া দিয়ে উঠি নতুন কোন তানিয়া- শুচির

লোহিতকণিকায় বৃশ্চিকীয় বাসর সাজাতে...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.