নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘদূত, শুধুই মেঘদূত...

শাহজাহান কামাল অনি

মনের ভিতরের ভাবনার বুদ্বুদ গুলোকে সবার সাথে মিলিয়ে দেখতে চাই। হিপক্রেসি আমি খুবই অপছন্দ করি। যা মনে করি তা সোজাসুজি ভাবে বলতে এবং শুনতে ভালো লাগে।

শাহজাহান কামাল অনি › বিস্তারিত পোস্টঃ

মঞ্চস্থ হওয়ার আগে...

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৬

দৃশ্য একঃ

চৌরাস্তার মোড়ে এসেই জ্বলে উঠে চোখের জ্যোতি

অথচ স্বপ্নে তুমি ছিলে বাম বুকেতে অরুন্ধতী;

মঞ্চে নাচে সুতার টানে শিপ্রা, ছবি আর মন্দাকিনী

তুমিই শুধু ফ্লাডলাইটে হয়ে পড় রজকিনী।



দৃশ্য দুইঃ

গরল নেশায় আঁকিবুঁকিতে নন্দিত সব ক্ষত

পর্দা নামলেই কবি হয়ে যান গণিকাতে নত;

ঈষিকা আমার জলে ডুবে না, বৃথাই মেঘের প্রসব

খোলামকুচির পক্ষে বলো কতটা শিল্প সম্ভব?



দৃশ্য তিনঃ

খনি শ্রমিক ভেসে যায়; আহা ডুবে যায় মিছিলে

পাঁচ আঙ্গুল তখনো ছিল প্রেয়সীর লাল তিলে;

ক্লান্ত স্বেদে, বায়বীয়- প্রেমে উত্তরীয় সব সুখে

কষ্ট খুদে শিল্পী হয়েছিলাম তোমার ঐ দুই চোখে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.